কৃষকের ঈদ

কৃষকের ঈদ

কাজী নজরুল ইসলাম

কৃষকের ঈদ

Books Pointer Iconকাজী নজরুল ইসলাম
Books Pointer Iconpoetry

Posted byশেষ পৃষ্ঠা19-Apr-2025

Change color

বেলাল! বেলাল! হেলাল উঠেছে পশ্চিমে আশমানে,

লুকাইয়া আছ লজ্জায় কোন মরুর গোরস্তানে!

হেরো ঈদ্গাহে চলিছে কৃষক যেন প্রেত-কঙ্কাল

কশাইখানায় যাইতে দেখেছ শীর্ণ গোরুর পাল?

রোজা এফতার করেছে কৃষক অশ্রু-সলিলে হায়,

বেলাল! তোমার কন্ঠে বুঝি গো আজান থামিয়া যায়!

থালা ঘটি বাটি বাঁধা দিয়ে হেরো চলিয়াছে ঈদ্গাহে,

তির-খাওয়া বুক, ঋণে-বাঁধা-শির, লুটাতে খোদার রাহে।


**********
No Review
Related Books
বর্ষাপ্রভাতরবীন্দ্রনাথ ঠাকুর
বাংলার মাটি বাংলার জলনির্মলেন্দু গুণ
পাপের মার্জনারবীন্দ্রনাথ ঠাকুর
বসন্ত উৎসবরবীন্দ্রনাথ ঠাকুর
অদৃশ্য পাখিসুনীল গঙ্গোপাধ্যায়
সাহিত্যের মাত্রাশরৎচন্দ্র চট্টোপাধ্যায়
বৃষ্টি ও মেঘমালাহুমায়ূন আহমেদ