
কুঁড়ির ভিতর কাঁদিছে গন্ধ অন্ধ হয়ে

রবীন্দ্রনাথ ঠাকুর
কুঁড়ির ভিতর কাঁদিছে গন্ধ অন্ধ হয়ে
| রবীন্দ্রনাথ ঠাকুর | |
| poetry |
Posted byশ্রেয়া বিশ্বাস21-Apr-2025
Change color
কুঁড়ির ভিতর কাঁদিছে গন্ধ অন্ধ হয়ে–
কাঁদিছে আপন মনে,
কুসুমের দলে বন্ধ হয়ে
করুণ কাতর স্বনে।
কহিছে সে,”হায় হায়,
বেলা যায় বেলা যায় গো
ফাগুনের বেলা যায়।’
ভয় নাই তোর, ভয় নাই ওরে ভয় নাই,
কিছু নাই তোর ভাবনা।
কুসুম ফুটিবে, বাঁধন টুটিবে,
পুরিবে সকল কামনা।
নিঃশেষ হয়ে যাবি যবে তুই
ফাগুন তখনো যাবে না।
...
**********
No Review
Related Books
কণ্ঠরোধরবীন্দ্রনাথ ঠাকুর
ব্যঙ্গকৌতুকরবীন্দ্রনাথ ঠাকুর
সামবেদ সংহিতা (বঙ্গানুবাদ দুর্গাদাস লাহিড়ী)দুর্গাদাস লাহিড়ী
পাঞ্চজন্যগজেন্দ্রকুমার মিত্র
বাসর উপহারলুৎফর রহমান
শুধু তারা দু’জনআশাপূর্ণা দেবী
অথর্ববেদ সংহিতা (সম্পাদনা : দিলীপ মুখোপাধ্যায়)দিলীপ মুখোপাধ্যায়