
কল্যাণী

রবীন্দ্রনাথ ঠাকুর
বিরল তোমার ভবনখানি
পুষ্পকাননমাঝে ,
হে কল্যাণী নিত্য আছ
আপন গৃহকাজে ।
বাইরে তোমার আম্রশাখে
স্নিগ্ধরবে কোকিল ডাকে ,
ঘরে শিশুর কলধ্বনি
আকুল হর্ষভরে ।
সর্বশেষের গানটি আমার
আছে তোমার তরে ।
প্রভাত আসে তোমার দ্বারে ,
পূজার সাজি ভ...