
কবির মুক্তি

কাজী নজরুল ইসলাম
মিলের খিল খুলে গেছে!
কিলবিল করছিল, কাঁচুমাচু হয়েছিল –
কেঁচোর মতন –
পেটের পাঁকে কথার কাতুকুতু!
কথা কি ‘কথক’ নাচ নাচবে
চৌতালে ধামারে?
তালতলা দিয়ে যেতে হলে
কথাকে যেতে হয় কুঁতিয়ে কুঁতিয়ে
তালের বাধাকে গুঁতিয়ে গুঁতিয়ে!
এই যাঃ! মিল হয়ে গেল!
ও তাল-তলার কেরদানি – দুত্তোর!
মুরগিছানার চিলের মতন
টেকো মাথায় ঢিলের মতন
**********
No Review
Related Books
শক্তি চট্টোপাধ্যায়ের কবিতাশক্তি চট্টোপাধ্যায়
অম্বুজবাবুর ফ্যাসাদশীর্ষেন্দু মুখোপাধ্যায়
জলপাত্ররবীন্দ্রনাথ ঠাকুর
টিকটিকির ল্যাজের দিকশিবরাম চক্রবর্তী
গোকুল নাগকাজী নজরুল ইসলাম
নৃত্যনাট্য চণ্ডালিকারবীন্দ্রনাথ ঠাকুর
ইতর বিশেষশিবরাম চক্রবর্তী