কবি

কবি

জীবনানন্দ দাশ

ভ্রমরীর মতো চুপে সৃজনের ছায়াধূপে ঘুরে মরে মন

আমি নিদালির আঁখি, নেশাখোর চোখের স্বপনে!

নিরালায় সুর সাথি, বাঁধি মোর মানসীর বেণী,

মানুষ দেখে নি মোরে কোনোদিন, আমারে চেনে নি!

কোনো ভিড় কোনোদিন দাঁড়ায় নি মোর চারি পাশে-

শুধায় নি কেহ কভু-আসে কি রে,- সে কি আসে-আসে।

আসে নি সে ভরাহাটে-খয়াঘাটে-পৃথিবীর পসরায় মাঝে

পাটনী দেখে নি তারে কোনোদিন-মাঝি তারে ডাকে নিকো সাঁঝে...

**********
No Review
Related Books