
আমার হৃদয়ে নব নব প্রত্যাশার দূত

জীবনানন্দ দাশ
আমার হৃদয়ে নব নব প্রত্যাশার দূত
নীলশিরা বিহঙ্গের মতো উড়ে আসে
সব চেয়ে উঁচু শাল—উচ্চতর মেঘখণ্ড বিভ্রম জাগায়
কোনো রজনীর মঞ্চে চ’ড়ে নিষ্কাশিত বায়ুর মতন
আরও দূরে—কতদূরে করা যায় ব্যহত ডানার প্রসাধন।
এইসব অকপট ছায়া যেন
নষ্টপ্রায় কোনো জ্যোতিষ্কের
শূন্য থেকে শূন্যে ঘুরে
হে জ্যোতিষ্ক, হাতের তেলোয় সব পাওয়া যায় টের
**********
No Review
Related Books
মায়ারবীন্দ্রনাথ ঠাকুর
অন্য এক প্রেমিককেজীবনানন্দ দাশ
অন্য এক প্রেমিককেজীবনানন্দ দাশ
মিলঅমিয় চক্রবর্তী
এ নদীর কলধ্বনি যেথায় বাজে নারবীন্দ্রনাথ ঠাকুর
ওরে পদ্মা ওরে মোর রাক্ষসী প্রেয়সীরবীন্দ্রনাথ ঠাকুর
সুসময়রবীন্দ্রনাথ ঠাকুর