
আঘাতসংঘাত মাঝে দাঁড়াইনু আসি

রবীন্দ্রনাথ ঠাকুর
আঘাতসংঘাত-মাঝে দাঁড়াইনু আসি।
অঙ্গদ কুণ্ডল কণ্ঠী অলংকাররাশি
খুলিয়া ফেলেছি দূরে। দাও হস্তে তুলি
নিজহাতে তোমার অমোঘ শরগুলি,
তোমার অক্ষয় তূণ। অস্ত্রে দীক্ষা দেহো
রণগুরু। তোমার প্রবল পিতৃস্নেহ
ধ্বনিয়া উঠুক আজি কঠিন আদেশে।
করো মোরে সম্মানিত নববীরবেশে,
দুরূহ কর্তব্যভারে, দুঃসহ কঠোর
বেদনায়; পরাইয়া দাও অঙ্গে মোর
ক্ষতচিহ্ন-অলংকার। ...
**********
No Review
Related Books
তোমার পতাকা যারে দাওরবীন্দ্রনাথ ঠাকুর
সংসার সাজায়ে তুমি আছিলে রমণীরবীন্দ্রনাথ ঠাকুর
ছোটো প্রাণরবীন্দ্রনাথ ঠাকুর
দীপশিল্পীরবীন্দ্রনাথ ঠাকুর
মৃত্যুঞ্জয়রবীন্দ্রনাথ ঠাকুর
গোধূলি নিঃশব্দে আসি আপন অঞ্চলে ঢাকে যথারবীন্দ্রনাথ ঠাকুর
আপনারে তুমি করিবে গোপনরবীন্দ্রনাথ ঠাকুর