হঠাৎ মাথার কাছে টিপয়ের ওপর রাখা ফোনটা বেজে উঠল। একবার, দুবার। তারপরই পারিজাত বক্সীর ঘুম ভেঙে গেল। হাত বাড়িয়ে ফোন তুলে নিয়ে ঘুম-জড়ানো গলায় বললেন, হ্যালো। তারের ওপার থেকে নারীকণ্ঠ।
মিস্টার বক্সী আছেন?
কথা বলছি।
আমি রমা বসাক কথা বলছি।
পারিজাত বক্সীর দু-ভ্রূ-র মাঝখানে সরু কয়েকটা আঁচড়। নামটা চেনবার চেষ্টা করলেন, পারলেন না।