Home
কিডন্যাপ

কিডন্যাপ

মুহম্মদ জাফর ইকবাল

কিডন্যাপ

মুহম্মদ জাফর ইকবাল
juvenile literature

Change color


নানি (কিংবা দাদি) টেলিভিশন দেখছেন, ঝুমু খালা দাদির চুলে কী। একটা জিনিস মাখিয়ে দিচ্ছে, তার গন্ধে ঘর ভরে গেছে। টেলিভিশনে একটা সিরিয়াল দেখাচ্ছে, যেখানে হঠাৎ করে আবিষ্কার হয়েছে নায়ক আসলে পলাতক খুনি। টেলিভিশনে প্রবল উত্তেজনা। ঝুমু খালা এবং দাদির মাঝেও সমান উত্তেজনা।


ঠিক এই সময় বাচ্চারা তাদের পড়াশোনা শেষ করে হুড়মুড় করে এসে ঢুকল। ঢুকেই একজন তার নাক চেপে ধরে বলল, “ইয়াক থু পচা গন্ধ!”


আরেকজন বলল, “মনে হয় ইঁদুর মরে পচে গেছে”


আরেকজন বলল, “এটা ঝুমু খালার টোটকা ওষুধের দুর্গন্ধ–বমি এসে যাচ্ছে। ঝুমু খালা! দাদির মাথায় কী লাগাচ্ছ?”


ঝুমু খালা হুংকার দিল, “চুপ! একটা কথা না।”


বাচ্চারা কয়েক সেকেন্ডের জন্য চুপ করে আবার কথা বলতে শুরু করল। একটু আগে যে দুর্গন্ধের জন্য তাদের বমি এসে যাচ্ছিল তারা সেটার কথা ভুলে গিয়ে ছুটোছুটি শুরু করে দিল। শান্ত একটা ম্যাজিক দেখানোর চেষ্টা করছে, সেই জন্য তার একটা দশ টাকার নোট দরকার কিন্তু কেউ তাকে সেই নোট দিতে চাচ্ছে না।



এ রকম সময় ছোটাচ্চু ঘরে এসে ঢুকল, তার হাতে এক গোছা কাগজ। ভেতরে ঢুকেই কাগজের গোছাটা উপরে তুলে ধরে বলল, “আমার হাতে এই কাগজগুলো কী কে বলতে পারবে?”


শান্ত বলল, “বলতে পারলে কত টাকা দেবে?”


ছোটাচ্চু বলল, “তোর সমস্যাটা কী? টাকা ছাড়া কিছু চিন্তা। করতে পারিস না?”


শান্ত বলল, “তোমার সমস্যা কী? সবকিছুতে একটু টাকা পুরস্কার রাখলে ক্ষতি কী?”


ছোটাচ্চু মুখ শক্ত করে বলল, “না। এখানে টাকা কিংবা অন্য কোনো পুরস্কার নাই।” হাতের কাগজের গোছা নাড়িয়ে বলল, “কে বলতে পারবে এই কাগজগুলো কী?”


একজন বলল, “বাতের ব্যায়ামের বিজ্ঞাপন।”


আরেকজন বলল, “দাঁতের পোকা কানের পোকার মহৌষধ।”



আরেকজন বলল, “সন্ত্রাসীর ফাঁসি চাই।”


আরেকজন বলল, “সন্ত্রাসীর মুক্তি চাই।”


আরেকজন বলল, “বদনা মার্কায় ভোট দিন।”


ছোটাচ্চু হতাশভাবে মাথা নাড়ল, তারপর বলল, “উঁহু। হয় নাই। তোরা ধারেকাছে যেতে পারিস নাই।”


“তাহলে এগুলো কী?”


“এই কাগজগুলো হচ্ছে আমার কালজয়ী উপন্যাসের প্রথম চ্যাপ্টার! বাংলা সাহিত্যের নূতন সংযোজন। প্রথম আদি ও অকৃত্রিম গোয়েন্দা কাহিনি!”


“এর আগে কেউ গোয়েন্দা কাহিনি লিখে নাই?”


“চেষ্টা করেছে। কিছুই হয় নাই। রীতিমতো অখাদ্য।”



ছোট একজন জিজ্ঞেস করল, “কেন? অখাদ্য কেন?”


“তার কারণ যারা লিখেছে তারা ডিটেকটিভের ড’ও জানে না। আমি হচ্ছি একমাত্র গোয়েন্দা লেখক যে একই সাথে আসল এবং খটি ডিটেকটিভ। আমি ডিটেকটিভ কাজ করেছি, শুধু আমি জানি ডিটেকটিভের মস্তিষ্ক কীভাবে কাজ করে। তাদের যুক্তিতর্ক বিশ্লেষণ সংশ্লেষণের–”


একজন জিজ্ঞেস করল, “সংশ্লেষণ মানে কী?”


ছোটাচ্চু থতমত খেয়ে গেল। মাথা চুলকে বলল, “মনে হয় বিশ্লেষণের উল্টা হচ্ছে সংশ্লেষণ–যাই হোক সেইটা গুরুত্বপূর্ণ না। গুরুত্বপূর্ণ হচ্ছে আমার লেখা। এর মাঝে আছে বুদ্ধিমত্তা এবং হিউমার, সাহিত্য এবং ক্রিয়েটিভিটি–”


শান্ত ছোটাচ্চুকে থামাল, বলল, “ছোটাচ্চু, নিজের প্রশংসা নিজের করতে হয় না।”


ছোটাচ্চু মুখ শক্ত করে বলল, “আমি মোটেও নিজের প্রশংসা করছি না। আমি নির্মোহভাবে আমার লেখার কথা বলছি।”



মুনিয়া জিজ্ঞেস করল, “নির্মোহ মানে কী?”


ছোটাচ্চু মুখ শক্ত করে বলল, “নির্মোহ মানে কোনো রকম মোহ ছাড়া।”


“মোহ মানে কী?”


শান্ত বলল, “এইগুলি বড় মানুষের ব্যাপারস্যাপার তোর জানার দরকার নাই।”


টুনি বলল, “এত রকম কথার দরকার আছে? ছোটাবু তুমি বরং তোমার উপন্যাসের প্রথম চ্যাপ্টারটা পড়ে শোনাও।”


ছোটাচ্চুর মুখে হাসি ফুটে উঠল, মনে হলো এই কথাটার জন্যই অপেক্ষা করছিল। টুম্পা ভয়ে ভয়ে জিজ্ঞেস করল, “পুরোটা?”


ছোটাচ্চু টুম্পার কথাটা না শোনার ভান করে একটা চেয়ারে আরাম করে বসে তার কাগজের গোছা খুলতে শুরু করল। সবাইকে এক নজর দেখে গলা খাকারি দিয়ে ছোটাচ্চু খুবই গম্ভীরভাবে নাটকীয় গলায় পড়তে শুরু করল, “শরতের বিকেল, নীল আকাশে সাদা মেঘের ভেলা। ডিটেকটিভ ঝটিকা ঝলক”



সবাই একসাথে চিৎকার করে উঠল, “ঝটিকা ঝলক?”


“হ্যাঁ, আমার উপন্যাসের নায়কের নাম।”


শান্ত বলল, “এটা আবার কী রকম নাম। মনে হচ্ছে লঞ্চের নাম।”


ছোটাবু ধমক দিল, “চুপ কর। একটা উপন্যাসের প্রধান আকর্ষণ হচ্ছে নাম। আমি যদি রহিম-করিম নাম দিই তাহলে কেউ পড়তে চাইবে? নাম সব সময় হতে হয় চমকপ্রদ।”


মুনিয়া বলল, “তাহলে চমকপ্রদই নাম দিয়ে দাও। ডিটেকটিভ চমকপ্রদ।”


সবাই হি হি করে হেসে উঠল। ছোটাচ্চু একটা ধমক দিয়ে বলল, “চুপ। সবাই চুপ।”


সবাই চুপ করল, তখন আবার ছোটাছু পড়তে শুরু করল। “ডিটেকটিভ ঝটিকা ঝলক মাথার নিচে হাত দিয়ে আধশোয়া হয়ে জানালা দিয়ে আকাশের দিকে তাকিয়ে ছিল। মেঘের খেলা দেখতে দেখতে একটু অন্যমনস্ক হয়ে গিয়েছিল ঠিক তখন তার মূল্যবান সিজিএফএক্স ফিফটি টু মোবাইল ফোনটা বেজে উঠল–”



টুম্পা চোখ বড় বড় করে বলল, “কী জি ফিফটি টু?”


ছোটাচ্চু বলল, “সিজিএফএক্স ফিফটি টু।”


প্রমি বলল, “এটা আবার কোন কোম্পানি, নামই শুনি নাই।”


ছোটাচ্চু বলল, “কীভাবে শুনবি, এইটা আমার দেওয়া বানানো নাম। আমি তো কোনো কোম্পানির বিজ্ঞাপন করতে পারি না সেই জন্য বানানো নাম দিয়েছি।”


টুনি বলল, “তুমি পড় ছোটাচ্চু।”


ছোটাচ্চু মুখ গম্ভীর করে বলল, “পড়তেই তো চাচ্ছি কিন্তু সবাই ডিস্টার্ব করলে পড়ব কেমন করে?”


টুনি বলল, “ঠিক আছে, এখন থেকে কেউ ডিস্টার্ব করবে না। পড়া শেষ হলে প্রশ্নোত্তর পর্ব। এর আগে কোনো প্রশ্ন নাই। সবাই


চুপ।”



ছোটাচ্চু আবার পড়তে শুরু করল, “.সিজিএফএক্স ফিফটি টু ফোনটা বেজে উঠল। ডিটেকটিভ ঝটিকা ঝলক হাত বাড়িয়ে ফোনটা তুলে নেয়, সাথে সাথে সেখানে একজন লাস্যময়ী তরুণীর অবয়ব স্পষ্ট হয়ে ওঠে।”


শান্ত টেলিফোন পদ্ধতি নিয়ে কিছু আপত্তি করতে যাচ্ছিল। মুনিয়া ‘অবয়ব এবং টুম্পা লাস্যময়ী’ শব্দের অর্থ জানতে চাচ্ছিল কিন্তু টুনি সময়মতো তিনজনকেই থামিয়ে দেওয়ায় তারা কিছু বলতে পারল না। ছোটাচ্চু পড়তে থাকল, “তরুণী কিন্নরী কণ্ঠে বলল, আমি কি দেশের উদীয়মান ডিটেকটিভ ঝটিকা ঝলকের সাথে কথা বলছি?”


ঝটিকা ঝলক বলল, “আপনার অনুমান যথার্থ।”


তরুণী বলল, “আপনি কি সত্যিই ডিটেকটিভ?”


“আপনার কি সেটি নিয়ে সন্দেহ আছে?”


“আপনার সম্পর্কে যে সব বিস্ময়কর কথা শুনি তার সব কি সত্যি?”



ডিটেকটিভ ঝটিকা ঝলক হা হা করে হাসল। তারপর বলল, “ঠিক আছে পরীক্ষা হয়ে যাক: আপনার অ্যাপার্টমেন্ট একটা মসজিদের সামনে, আপনি এই মুহূর্তে উত্তর দিকে তাকিয়ে আছেন। আপনার রুমে একটি ছোট্ট বাচ্চা এবং একজন বড় মানুষ আছে। ছোট বাচ্চাটিকে আপনি খুব আদর করেন, বড় মানুষটির ব্যাপারে আপনি উদাসীন। আপনি খুব সুন্দর গান গাইতে পারেন এবং আপনি থাকেন শহরের সুন্দর অংশে। বাসার চারপাশে গাছপালা এবং আকাশে টিয়া পাখি। আপনি সম্ভবত একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার এবং রাত জেগে কাজ করতে হয়।”


ডিটেকটিভ ঝটিকা ঝলক এক মুহূর্তের জন্য থামল, বলল, “আমি কি ঠিক ঠিক বলছি। নাকি আমার অনুমানে কোনো ভুল হয়েছে?”


লাস্যময়ী তরুণী ভঙ্গি করে বলল, “কী আশ্চর্য! আপনি আমাকে এক ঝলক দেখে কেমন করে এত কিছু বললেন? সব ঠিক ঠিক?”


ডিটেকটিভ ঝটিকা ঝলক হাসল, বলল, “সে জন্যই তো আমার নাম ঝটিকা ঝলক।”



“কিন্তু এটি তো অবিশ্বাস্য! এটি তো অসম্ভব!”


ডিটেকটিভ ঝলক গম্ভীর মুখে বলল, “এটি অসম্ভব কিছু নয়। এটি হচ্ছে পর্যবেক্ষণ এবং যুক্তি।”


লাস্যময়ী তরুণী বলল, “আমাকে একটু বলবেন, আপনার পর্যবেক্ষণ এবং যুক্তি।”


ঝটিকা ঝলক বলল, “কেন বলব না? একশবার বলব। আপনার ফোনে আমি পেছন থেকে আজানের শব্দ শুনেছি তাই আমি জানি বাসা মসজিদের সামনে। আপনার জানালা দিয়ে যে রোদ এসে পড়েছে সেটা দেখে বুঝতে পারছি সূর্য কোথায় এবং আপনি কোন দিকে মুখ করে আছেন। আপনার চোখ মাঝে মাঝেই সামনে নিচের দিকে আসছে এবং সেদিকে তাকাতেই আপনার চোখে মুখে আনন্দের আভা। সেখান থেকে জানি সামনে একটি শিশু এবং তাকে আপনি ভালোবাসেন। চোখ যখন সামনের দিকে যাচ্ছে তখন আপনার মুখের পেশি শক্ত হয়ে যাচ্ছে তাই আমি জানি সেখানে একজন দাঁড়িয়ে আছে যার জন্য আপনার এক ধরনের অপছন্দের ভাব। মাঝে মাঝে জানালা দিয়ে বাইরে আকাশের দিকে তাকাচ্ছেন চোখ ঘুরে যাচ্ছে দেখে বুঝতে পারছি পাখি উড়ে যাচ্ছে। পাখির ডাক থেকে অনুমান করছি টিয়া পাখি!”



লাস্যময়ী তরুণী বলল, “কী আশ্চর্য। কী অসাধারণ বুদ্ধিমত্তা! কিন্তু আপনি কেমন করে বুঝলেন আমি সফটওয়্যার ইঞ্জিনিয়ার এবং রাত জেগে থাকি?”


ডিটেকটিভ ঝটিকা ঝলক হা হা করে হাসল, বলল, “আপনি যখন কথা বলছেন তখন আমি দেখছি আঙুলগুলো নড়ছে–কি বোর্ডে যেভাবে নড়ে। সেটি দেখে অনুমান করছি। আপনি ল্যাপটপে অনেক কাজ করেননিশ্চয়ই সফটওয়্যার ইঞ্জিনিয়ার আর সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের অনেক রাত জাগতে হয়। দুইয়ে দুইয়ে চার।”


লাস্যময়ী তরুণী কল কল করে বলল, “কী অসাধারণ!”


এই পর্যন্ত পড়ে ছোটাচ্চু একটু থামল, তারপর বলল, “কেমন লাগছে।”


বাচ্চারা হইচই করে উঠল, “নকল নকল! শার্লক হোমসের নকল। মিছির আলীর নকল।”


ছোটাচ্চু মুখ শক্ত করে বলল, “মোটেও নকল না। সব আমার ডিটেকটিভ লাইফের অভিজ্ঞতা। বলতে পারিস শার্লক হোমস আমার নকল।”



মুনিয়া জিজ্ঞেস করল, “এই লাস্যময়ী তরুণীর সাথে কি ডিটেকটিভের বিয়ে হবে?”


সবাই আবার চিৎকার করতে থাকল, “ইয়েস ইয়েস বিয়ে বিয়ে! ইয়ে এবং বিয়ে। ইয়ে এবং বিয়ে!”


বাচ্চারা এত জোরে চিৎকার করতে লাগল যে দাদি আবার ধমক দিলেন। বললেন, “তোদের হয়েছেটা কী, একটু চুপ করবি?”


ঝুমু খালা বলল, “এমনিতে চুপ না করলে মুখের মাঝে টেপ মাইরা দিতে হবে।”


ছোটাচ্চু তখন উঠে দাঁড়িয়ে বলল, “নাহ্! তোদের মাঝে এখনো ম্যাচুরিটির ম পর্যন্ত নাই। তোদেরকে আমার উপন্যাস পড়ে শোনানোই ভুল হয়েছে।”


তারপর তার কাগজের গোছা হাতে নিয়ে হেঁটে হেঁটে চলে গেল। অন্য সবাই আগের খেলায় মেতে উঠল, শুধু টুনি ছোটাচ্চুর পেছনে পেছনে হেঁটে হেঁটে গেল।


ছোটাচ্চু টুনিকে দেখে বললেন, “কিছু বলবি?”


টুনি মাথা নাড়ল। বলল, “তোমার উপন্যাসে তুমি যে পর্যবেক্ষণ আর যুক্তি তর্কের কথা লিখেছ সেগুলো সত্যি তুমি করেছ?”


“হ্যাঁ।” ছোটাচ্চু বুকে থাবা দিয়ে বলল, “তুই ভুলে গেছিস আমি ছিলাম দি আলটিমেট ডিটেকটিভ এজেন্সির বিখ্যাত ডিটেকটিভ শাহরিয়ার?”


টুনি মাথা নাড়ল, “তোমার আবার ডিটেকটিভ হওয়া উচিত।”


ছোটাচ্চু একটা নিঃশ্বাস ফেলল, কলল, “নাহ! সরফরাজ কাফী আমার এজেন্সিটা দখল করার পর মন উঠে গেছে। আর ইচ্ছে করে না।”


“তুমি যদি এজেন্সিটা পাও তাহলে করবে?”


ছোটাচ্চু হা হা করে হাসল। বলল, “এই এজেন্সি আমি কেমন। করে পাব? বললাম না, মন উঠে গেছে!”


টুনি কোনো কথা বলল না, তারপর বলল, “বুঝেছি।”


***


সকা

**********
No Review
Related Books
Loading books…