বিশ্বেশ্বরবাবু সবেমাত্র সকালের কাগজ খুলে বিশ্বের ব্যাপারে মনযোগ দেবার চেষ্টা পাচ্ছেন, এমন সময়ে বিশ্বেশ্বর–গৃহিণী হন্তদন্ত হয়ে ছুটে আসেন। ওগো সর্বনাশ হয়েছে–!
বিশ্বজগৎ থেকে তার বিনীত দৃষ্টিকে অপসারিত করেন বিশ্বেশ্বরবাবু। চোখ তুলে তাকান গৃহিণীর দিকে।