সাহিত্যসমাজ এবং সংশ্লিষ্ট জনসাধারণ বিভিন্ন সময়ে যথাযোগ্য ব্যক্তিকে অভিভাবক করে নেন। এক সময়ে ছিলেন রবীন্দ্রনাথ, তারপর এলেন রাজশেখর। একই ব্যক্তির মধ্যে গল্প-লেখক পরশুরাম ও প্রাবন্ধিক রাজশেখরের অবস্থান সত্ত্বেও তাঁর সম্বন্ধে মান্যতা এমনই ছিল, রবীন্দ্র পরব...