সেই ব্রহ্মের আনন্দকে কোথায় দেখব, তাকে জানব কোন্খানে? অন্তরাত্মার মধ্যে।
আত্মাকে একবার অন্তরনিকেতনে, তার নিত্যনিকেতনে দেখো–যেখানে আত্মা বাহিরের হর্ষশোকের অতীত, সংসারের সমস্ত চাঞ্চল্যের অতীত, সেই নিভৃত অন্তরতম গুহার মধ্যে প্রবেশ করে দেখো–দেখতে পাবে আত্মার মধ্যে পর...