
শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জীবন...
মৃদুল চৌধুরী
শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জীবনী ও সাহিত্য
| মৃদুল চৌধুরী | |
| articles |
Posted byমৃদুল চৌধুরী09-Jul-2025
Change color
শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ছিলেন বাংলা সাহিত্যের অন্যতম জনপ্রিয় ও কালজয়ী ঔপন্যাসিক।বাংলা সাহিত্যের ইতিহাসে অপ্রতিদ্বন্দ্বী জনপ্রিয়তার জন্য তিনি বাংলা সাহিত্যের 'অপরাজেয় কথাশিল্পী' নামে খ্যাত।তিনি যেভাবে দারিদ্র্য, সংগ্রাম আর অপার মানবতাবোধকে শিল্পে রূপ দিয়েছেন, তা বাংলা সাহিত্যের ইতিহাসে অনন্য। সাহিত্যে এমিল জোলা ছিলেন তাঁর আদর্শ, কিন্তু বাংলা সাহিত্যে শরৎচন্দ্র নিজেই একটি আলাদা ঘরানা।তিনি অনিলা দেবী ছদ্দনামে পরিচিত ছিলেন।
শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্ম ও শৈশব
১৮৭৬ সালের ১৫ই সেপ্টেম্বর (৩১ ভাদ্র, ১২৮৩ বঙ্গাব্দ) হুগলি জেলার দেবানন্দপুর গ্রামে এক দরিদ্র ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। পিতা মতিলাল চট্টোপাধ্যায় এবং মাতা ভুবনমোহিনী দেবী।পাঁচ ভাই-বোনের মধ্যে শরৎ ছিলেন দ্বিতীয়। ডাকনাম ছিল ন্যাঁড়া। দারিদ্র্য ছিল তার শৈশবের প্রধান সঙ্গী। পিতা মতিলাল ছিলেন উদাসীন প্রকৃতির, সংসারে অনিয়মিত আয়, ফলে পরিবারের আর্থিক সংকট চরমে পৌঁছায়। শৈশব ও কৈশোরের বড় একটি সময় কেটেছে ভাগলপুর শহরে মামার বাড়িতে।
শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের শিক্ষা জীবন
শরৎচন্দ্রের শিক্ষাজীবন শুরু হয় মাত্র পাঁচ বছর বয়সে, যখন তার বাবা মতিলাল তাকে দেবানন্দপুরের প্যারী পণ্ডিতের পাঠশালায় ভর্তি করান। সেখানে তিনি দুই-তিন বছর পড়াশোনা করেন। এরপর ভাগলপুরে অবস্থানকালে তার মামা তাকে দুর্গাচরণ বালক বিদ্যালয়ে ছাত্রবৃত্তি নিয়ে ভর্তি করান। ১৮৮৭ সালে তিনি ভাগলপুর জেলা স্কুলে ভর্তি হন। কিন্তু ১৮৮৯ সালে মতিলালের চাকরি চলে যাওয়ায় পরিবারসহ দেবানন্দপুর ফিরে আসতে হয় এবং শরৎচন্দ্রকে স্কুল ছাড়তে হয়।পরে তিনি হুগলি ব্রাঞ্চ স্কুলে ভর্তি হলেও, ১৮৯২ সালে অর্থের অভাবে ফি দিতে না পারায় তাকে সেটিও ত্যাগ করতে হয়। ১৮৯৩ সালে মতিলাল আবার ভাগলপুরে ফিরে গেলে, প্রতিবেশী লেখক ও শিক্ষক পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায় শরৎচন্দ্রের পড়াশোনায় আগ্রহ দেখে তাকে তেজনারায়ণ জুবিলি কলেজিয়েট স্কুলে ভর্তি করান। এখান থেকে তিনি ১৮৯৪ সালে দ্বিতীয় বিভাগে এনট্রান্স পাস করে তেজনারায়ণ জুবিলি কলেজে ভর্তি হন।তাঁর মাতামহের ভাই অঘোরনাথের দুই ছেলে সুরেন্দ্রনাথ ও গিরীন্দ্রনাথকে প্রতিরাতে পড়ানোর বিনিময়ে শরৎচন্দ্র কলেজ পড়ার খরচ জোগাড় করতেন। তবে শেষ পর্যন্ত এফএ পরীক্ষার ফি জোগাড় করতে না পারায় তিনি পরীক্ষায় বসতে পারেননি।
শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কর্মজীবন / ভাগ্যান্বেষণ
কলেজ ছেড়ে বিভিন্ন কাজ করে নিজের জীবিকা নির্বাহ করেন। আদমপুর ক্লাবে নাট্যাভিনয়, বনেলী রাজ-এস্টেটে চাকরি, পরে কলকাতায় লালমোহন গঙ্গোপাধ্যায়ের বাড়িতে অনুবাদকের কাজ করেন। এরপর পাড়ি জমান বর্মা (বর্তমান মিয়ানমার)। সেখানে রেলওয়ের অডিট অফিস, পরে পাবলিক ওয়ার্কস অ্যাকাউন্টস অফিসে কাজ করেন। রেঙ্গুনে অবস্থানকালেই তিনি সাহিত্যচর্চা শুরু করেন এবং বহু বিখ্যাত রচনার খসড়া লিখে ফেলেন। তবে রোজগারের জন্য এই সময়টা সাহিত্যচর্চার চেয়ে বেশি শ্রমে কেটেছে। এই সময়ই “মন্দির” গল্প কুন্তলীন পত্রিকায় পুরস্কৃত হয়, যা ছিল তার প্রথম প্রকাশিত লেখা।১৯০৩ সালে 'মন্দির’ গল্পটির জন্য 'কুন্তলীন’ সাহিত্য পুরষ্কার লাভ করেন।
শরৎচন্দ্র চট্টোপাধ্যায়েরসাহিত্য জীবন
শরৎচন্দ্রের উপন্যাসের তালিকা অনেক বিশাল। প্রবাসে থেকেও বাংলা সাহিত্যে নিজের স্থান গড়ে তোলেন। তার সাহিত্যজীবনের সূচনা 'মন্দির' গল্প দিয়ে।১৯১৩ সালে প্রথম উপন্যাস “বড়দিদি” প্রকাশিত হয়। কিন্তু 'বড়দিদি' উপন্যাস তাকে পাঠকের সামনে শক্তভাবে পরিচিত করে তোলে। তার সাহিত্যে প্রেম, সমাজসংস্কার, শ্রেণিবিভেদ, নারীর স্বপ্নভঙ্গ, এবং আত্মত্যাগের অন্তর্নিহিত সুর ছিল স্পষ্ট। তিনি ছিলেন বাস্তববাদী রোমান্টিক লেখক।এরপর একে একে আসতে থাকে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বিখ্যাত উপন্যাস “পরিণীতা”, “দেবদাস”, “চরিত্রহীন”, “দত্তা”, “শ্রীকান্ত”, “গৃহদাহ”, “পথের দাবী”, “শেষ প্রশ্ন” সহ বহু কালজয়ী উপন্যাস। সমাজের নিচুতলার মানুষ, অবহেলিত নারী, কুসংস্কার, বিদ্রোহ, ভালোবাসা ও আত্মত্যাগ তার সাহিত্যের মূল উপজীব্য। সরল ভাষা, প্রাণবন্ত চরিত্র ও প্রগাঢ় মানবিকতা শরৎচন্দ্রকে করে তোলে বাঙালির ঘরের লেখক।
দেবদাস শরৎচন্দ্রের প্রথমদিককার উপন্যাস। রচনার সমাপ্তিকাল সেপ্টেম্বর ১৯০০ সাল। কিন্তু প্রকাশনার বছর ১৯১৭। উপন্যাসটি নিয়ে শরৎচন্দ্রের দ্বিধা ছিল বলে দীর্ঘ ১৭ বছর প্রকাশ করা থেকে বিরত ছিলেন। উপন্যাসটি তিনি তার বন্ধু প্রমথনাথ ভট্টাচার্যকে ১৯১৩-তে লেখা এক চিঠিতে শরৎচন্দ্র লিখেছেন, ‘ওই বইটা [দেবদাস] একেবারে মাতাল হইয়া বোতল খাইয়া লেখা।’
ভারতীয় উপমহাদেশের প্রধান প্রধান ভাষায় উপন্যাসটি অনূদিত হয়েছে। পারুর জন্য দেবদাসের বিরহ উপজীব্য করে রচিত এই উপন্যাস অবলম্বনে ভারতীয় উপমহাদেশে ১৯টি চলচ্চিত্র নির্মিত হয়েছে। দেবদাস বিরহকাতর চিরায়ত প্রেমিকের ধ্রুপদি নিদর্শন হিসেবে আজও গণ্য হয়। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় আত্মজীবনীমূলক উপন্যাস শ্রীকান্ত
শরৎচন্দ্র চট্টোপাধ্যায় উপন্যাস কয়টি??
উত্তরঃ শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এর উপন্যাস মোট ২৪টি
শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের সাহিত্য-কর্মকে কেন্দ্র করে প্রায় পঞ্চাশটি চলচ্চিত্র বিভিন্ন ভাষায় নির্মাণ করা হয়েছে যার মধ্যে ‘দেবদাস’ উপন্যাসটি বাংলা, হিন্দি এবং তেলেগু ভাষায় আটবার চলচ্চিত্রায়িত করা হয়েছে। তাছাড়া সন্ধ্যারানি ও উত্তমকুমার অভিনীত বাংলা চলচ্চিত্র ‘বড়দিদি’ এবং সৌমিত্র চট্টোপাধ্যায় ও মৌসুমি চট্টোপাধ্যায় অভিনীত ‘পরিণীতা’ ছবি নির্মাণ করা হয়ে থাকে। ‘পরিণীতা’ উপন্যাসটি দু-দুবার চলচ্চিত্রায়িত হয়ে থাকে। স্বামী’ চলচ্চিত্রের জন্য ‘ফিল্মফেয়ার’ সেরা লেখকের পুরস্কার প্রাপ্তির সম্মানে সম্মানিত হয়েছিলেন। ‘বিন্দুর ছেলে’ অবলম্বন করে বিখ্যাত চলচ্চিত্র ‘ছোটি বহু’ (১৯৭১) প্রভূত জনপ্রিয়তা লাভ করেছিল। এছাড়া ও শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত, ‘নববিধান’ উপন্যাসের ছায়া অবলম্বনে ২০১৩ খ্রিষ্টাব্দে চিত্রায়িত ‘তুমহারি পাখি’ নামে একটি দূরদর্শন ধারাবাহিক নির্মাণ করা হয়েছিল। পড়ুন শরৎচন্দ্র চট্টোপাধ্যায় উপন্যাস সমূহ
শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ব্যক্তিগত জীবন ও বৈবাহিক জীবন
প্রথম স্ত্রী শান্তি দেবী এবং তাদের এক পুত্র সন্তান প্লেগে মারা যান। পরে কৃষ্ণদাস অধিকারীর কন্যা মোক্ষদাকে বিয়ে করেন, যার নাম তিনি বদলে রাখেন হিরন্ময়ী দেবী। তাদের কোনো সন্তান ছিল না। হিরন্ময়ী ছিলেন শান্ত ও অন্তর্মুখী প্রকৃতির।তার ব্যক্তিগত জীবন ছিল নিভৃত, স্নেহভরা এবং সহচর্যনির্ভর।
সামাজিক ও রাজনৈতিক চিন্তা
শরৎচন্দ্র কুসংস্কার, সামাজিক অনাচার ও নারীদের প্রতি বৈষম্যের বিরুদ্ধে সরব ছিলেন। তার লেখা সমাজের নানা অসংগতি তুলে ধরেছিল, যা তখনকার ব্রিটিশ শাসনের সময় খুবই প্রাসঙ্গিক ছিল। বিশেষ করে "পথের দাবী" উপন্যাসটি ব্রিটিশ সরকার কর্তৃক নিষিদ্ধ হয়েছিল, কারণ এটি বিপ্লবী চেতনার প্রতিফলন ঘটিয়েছিল।তিনি স্বদেশ চেতনায় উদ্বুদ্ধ হয়েছিলেন, কিন্তু কখনো সরাসরি রাজনীতিতে যুক্ত হননি।“নারীর মূল্য”, “স্বদেশ ও সাহিত্য”, “তরুণের বিদ্রোহ” প্রবন্ধগুলোয় তার মুক্তচিন্তার ছাপ ফুটে ওঠে। সাহিত্যকে তিনি কেবল বিনোদনের মাধ্যম নয়, সমাজ সংস্কারের হাতিয়ার হিসেবে দেখতেন।
শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের শেষ জীবন
জীবনের শেষ ভাগে তিনি হাওড়ার সামতাবেড় গ্রামে বসবাস করতেন।সামতাবেড়ের বাড়িটা রূপনারায়ণ নদের তীরে এক মনোরম পরিবেশে অবস্থিত। পাশাপাশি দুটো পুকুরে স্নানের ঘাট, বাগান, ডালিম, পেয়ারা গাছে ঘেরা।এখানেই গড়ে তুলেছিলেন এক শান্ত, ছিমছাম জীবন।১৯৩৭ খ্রিষ্টাব্দে শরৎচন্দ্র প্রায়শই অসুস্থ থাকতেন। চিকিৎসকের পরামর্শে তিনি স্বাস্থ্য উদ্ধারের উদ্দেশ্যে দেওঘরে যান।সেখানে তিন চার মাস কাটিয়ে কলকাতা ফিরে এলে আবার অসুস্থ হয়ে পড়েন। এই সময় তার যকৃতের ক্যান্সার ধরা পড়ে, যা তার পাকস্থলী পর্যন্ত ছড়িয়ে পড়েছিল।১৯৩৮ খ্রিষ্টাব্দের ১২ জানুয়ারি বিখ্যাত চিকিৎসক ললিতমোহন বন্দ্যোপাধ্যায় তার দেহে অস্ত্রোপচার করেন, কিন্তু শেষরক্ষা হয়নি। অস্ত্রোপচার এর চার দিন পর ১৬ জানুয়ারি সকাল দশটায় শরৎচন্দ্র শেষ নিশ্বাস ত্যাগ করেন।
পুরষ্কার ও সম্মাননা
- ১৯২৩ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় তাকে “জগত্তারিণী স্বর্ণপদক” প্রদান করে।
- ১৯৩৬ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় সম্মানসূচক “ডিলিট” ডিগ্রি দেয়।
- ‘স্বামী’ উপন্যাসের চলচ্চিত্ররূপে ফিল্মফেয়ার পুরস্কার অর্জন করেন।
- তার সাহিত্যকর্ম ঘিরে বাংলা, হিন্দি ও অন্যান্য ভাষায় অন্তত ৫০টিরও বেশি চলচ্চিত্র নির্মিত হয়েছে।
শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের মৃত্যু
১৯৩৮ সালের ১৬ জানুয়ারি, বাংলা ২ মাঘ ১৩৪৪ বঙ্গাব্দ, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় পৃথিবীর মায়া ত্যাগ করেন। রেখে যান অসংখ্য উপন্যাস, গল্প, প্রবন্ধ—যা আজও পাঠকের হৃদয়ে অমলিন। বাংলা সাহিত্যের ‘অপরাজেয় কথাশিল্পী’ নামটি তারই প্রাপ্য।
শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বিখ্যাত উপন্যাস
শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এর কিছু বিখ্যাত উপন্যাস: দেবদাস(১৯১৭), পল্লীসমাজ(১৯১৬), দেনা-পাওনা(১৯২৩), দত্তা(১৯১৮), গৃহদাহ(১৯২০),শেষ প্