‘আটলান্টা যাচ্ছ?’ শুনেই তুলি বলল, ‘কেন? মার্টিন লুথার কিংয়ের বাড়ি দেখতে?’ তুলির বর ঝিমা বলে, ‘মার্টিন লুথার কিংয়ের খুব সুন্দর একটা মিউজিয়ামও আছে ওখানে?’
-’তোরা দেখেছিস?
মাথা নাড়ে দুজনেই। দেখেনি। জানে। তা আটলান্টায় আর চট করে কে যাচ্ছে। হ্যাঁ সে গিয়েছিল বটে মানুষজন আটলান্টায় সে-বছর, যে-বছর অলিম্পিকের খেলাধুলো হয়েছিল আটলান্টার স্টেডিয়ামে। দাদাভাই তখন কলকাতা থেকে গিয়েছিল, ...