সেবার ডিসেম্বরের মাঝামাঝি কয়েকটা দিন আমার এক বন্ধু মেজর শৌরীন্দ্র উপাধ্যায়ের বাড়িতে কাটিয়েছিলুম। তাঁর বাড়ি বিহারের রাজমহল এলাকার একটা সমৃদ্ধ জনপদ লালগড়ে। গঙ্গার একটা শাখা এঁকে-বেঁকে কিছুদূর চলার পর আবার ধনুকের মতো বেঁকে গঙ্গায় মিশেছে। কাজেই বলতেই হবে এর মাঝামাঝি পাহাড় আর অরণ্যের মাঝখানে লালগড়কে যেন গঙ্গাই দু’হাত বাড়িয়ে নিজের কোলে ধরে রাখার চেষ্টা ...