সাহিত্যিক অরিন্দম বসু বললে কারও পক্ষেই চেনা সম্ভব নয়, কিন্তু যে ছদ্মনামে তিনি লেখেন সেই ‘বাজপাখি’র কথা যদি বলি, একবাক্যে সবাই লাফিয়ে উঠবে ওরেব্বাস, দারুণ লেখক।
বাজপাখির নাম এখন ঘরে ঘরে। প্রায় দেড়শোর ওপর তিনি বই লিখেছেন। প্রতিটি বইই তাঁর সাড়া জাগানো। এর মধ্যে রক্তচোষা নিশাচরের তো জবাব নেই, রেকর্ড বিক্রি। বইটি বেরুবার এক মাসের মধ্যেই পাঁচ-পাঁচটি এডিশন খতম, ভাবা যায়! সন্দেহ নেই, বইট...