Home
ফাঁদ

ফাঁদ

সৈয়দ মুস্তাফা সিরাজ

ফেসবুকে একটা মিম দেখেছিলাম। এক পিচ্চি করজোড়ে আল্লাহ্ কাছে দু’আ করছে। ইয়া আল্লাহ, আমাকে ধৈর্য দান করো। এখনই দাও, ঠিক এখনই, একটুও দেরি না করে ঠিক এই মুহূর্তে…। পর্নহস্তমৈথুন/চটিগল্পের আসক্তি কাটিয়ে ওঠার ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ একটি ফ্যাক্টর হলো ধৈর্য। অথচ অধিকাংশেরই ধৈর্যের লেভেল থাকে ওই পিচ্চির মতোই। পর্ন হস্তমৈথুন-চটিগল্পের আসক্তি কাটিয়ে উঠতে হলে আপনাকে অবশ্যই, ধৈর্য ধরা শিখতে হবে। শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যেতে হবে।


আল্লাহ্ কুরআনে আমাদের জানিয়ে দিয়েছেন শয়তান আমাদের প্রকাশ্য শত্রু।

“যে শয়তানের পদাঙ্ক অনুসরণ করে, সে জেনে রাখুক, শয়তান অশ্লীল ও মন্দ কাজের আদেশ দেয়(প্রলুব্ধ করে)।”



(সূরা আন-নূর; ২৪:২১) “.. আমি তাদের মানুষের জন্য তোমার সরল পথে ওঁৎ পেতে বসে থাকব। তারপর আমি { চারদিক থেকে তাদের ওপর হামলা করব, তাদের সামনে থেকেও, তাদের পেছন থেকেও, তাদের ডান দিক থেকেও এবং বাম দিক থেকেও এবং তুমি তাদের অধিকাংশকেই কৃতজ্ঞ পাবে না। “ সূরা আল আ’রাফ; ৫:১৬-১৭)


আপনার শত্রু শয়তান প্রচণ্ড ধৈর্যশীল, অধ্যবসায়ী। সে ব্যাপক ধৈর্য নিয়ে আপনার পেছনে লেগে থাকবে। নানা ছলেবলেকৌশলে পথভ্রষ্ট করতে চাইবে। একটার পর একটা ফাঁদ পাততে থাকবে। শয়তানের সেই ফাঁদগুলো সম্পর্কে আপনার থাকতে হবে বিস্তারিত ধারণী, জানতে হবে খুঁটিনাটি সবকিছুই। না হলে পতন অনিবার্য। এ লেখায় আপনাদের চেনানো হবে শয়তানের কিছু ফাঁদ। সেই সঙ্গে আপনাকে বাতলে দেয়া হবে কীভাবে ফাঁদের জাল কেটে বেরিয়ে আসবেন মাথা উঁচু করে।


এক.


কংক্রিটের রাস্তায় পড়ে থাকা কোল্ড ড্রিংকের খালি বোতলে কষে একটা লাথি মেরে রাগ আর বিরক্তি দুটোই এক সাথে ঝাড়ল রাজিব। “ধুউউর! পেটে খিদে রেখে এভাবে পার্কের বেঞ্চিতে কতক্ষণ বসে থাকা যায়?”। সেই দুপুর থেকে বসে আছে এই বেঞ্চিতে। এখন বিকেল গড়িয়ে সন্ধ্যা হতে চলল। টিফিনের পর থেকে পেটে পড়েনি দানাপানি কিছুই। সামনের বেঞ্চিতে আধাশোয়া উশকো-খুশকো চুলের গাল ভাঙা লোকটা তার ইঁদুরের মতো পিটপিটে লাল চোখ। দিয়ে অনেকক্ষণ ধরে একদৃষ্টিতে তাকিয়ে আছে স্কুল ড্রেস পরা রাজিবের দিকে। রাজিব অস্বস্তিবোধ করতে শুরু করল। ওই গাঞ্জাখোর ব্যাটাটী ছিনতাইকারী না হয়েই যায় না। “গাধা কোথাকার! আমার কাছ থেকে ছিনতাই করার মতলবে আছে, আমার পকেটে তো একটা ছেঁড়া দু-টাকার নোটও নেই”, মনে মনে ভাবল রাজিব। সেই কখন দুপুরবেলায় স্কুল ছুটি দিয়েছে। কিন্তু রাজিব বাসায় যেতে ভয় পাচ্ছে। বেশ কয়েকবার বাসায় যাবার জন্য রওনা দিয়ে আবার মাঝপথ থেকে ফিরে। এসেছে। সাহসে কুলোয়নি। আজ বাসায় গেলে বাবা ওকে “বানাবেই “ । সূর্য সকালে ওঠে সন্ধ্যায় অস্ত যায়, গরু ঘাস খায় এগুলো যেমন ধ্রুব সত্য, তেমনই আজকে বাসায় গেলে ও যে বাপের হাতে ডলা খাবে সেটাও ধ্রুব সত্য। গত সপ্তাহে স্কুলের বইয়ের মধ্যে লুকিয়ে লুকিয়ে ভিডিও গেম খেলার সময় বাবার হাতে ধরা খেয়ছিল রেড হ্যাঁন্ডেড–তখনো বাবা ওকে কিছু বলেননি। গত সপ্তাহের আগের সপ্তাহে দুপুরবেলা বাসা থেকে পালিয়ে হাজির হয়েছিল বালুর মাঠে। বীরপুরুষের মতো কাঠফাটা রোদে ক্রিকেট খেলে জ্বর বাঁধিয়ে বিছানায় পড়ে ছিল। বেশ কয়েকদিন, তখনো বাবা ওকে কিছু বলেননি। কিন্তু আজকে আর রক্ষা নেই। আজকে মিডটার্মের রেসাল্ট কার্ড দিয়েছে এবং রাজিব দু দুটো সাবজেক্টে ডাব্ব, মেরে বসে আছে। গাঁজাখোর ছিনতাইকারীর উটকো ঝামেলা থেকে বাবার হাতে পিটি খাওয়া ভালো। যা আছে কপালে, রাজিব বেঞ্চি থেকে স্কুলব্যাগটা তুলে কাঁধে নিয়ে, পানির খালি বোতলটা হাতে নিল। মক্তবের হুজুরের কাছ থেকে যত সূরা কিরাত শিখেছিল ছোটবেলায়, সব বিড়বিড় করে পড়তে পড়তে হনহন করে হাঁটা দিলো বাসার দিকে। …. প্লিয! আল্লাহ্ আজকে পার করাইয়া দাও, সামনের শুক্রবার থেকেই নামাজ ধরব, কথা দিলাম। পাক্কা। প্লিয আল্লাহ্, প্লিয।



সুবহানআল্লাহ! মানুষের সাইকোলজিটাই এমন যে, মানুষ যখন অন্য কাউকে রাগিয়ে দেয় তখন সে তার সামনে যেতে ভয় পায়, ইতস্তত বোধ করে। শয়তান মানুষের ঠিক এ দুর্বলতা কাজে লাগিয়ে ফন্দি আঁটে আদমসন্তানকে তার পরম করুণাময় অসীম দয়ালু রবের কাছ থেকে দূরে সরিয়ে নিয়ে যাওয়ার। শয়তান আর নফসের পাল্লায় পড়ে ভয়াবহ পাপ করে ফেলেছেন–ধরুন পর্ন ভিডিও দেখে ফেলেছেন বা হস্তমৈথুন করে ফেলেছেন। উত্তেজনা কমার পর আপনার খেয়াল হলো, “হায়! হায়! আমি এ কী করলাম?”


অনুশোচনার আগুনে দগ্ধ হচ্ছেন, ধিক্কার দিচ্ছেন নিজেকে। তৎক্ষণাৎ গোসল করে জায়নামাযে দাঁড়িয়ে গেলেন; উদ্দেশ্য তওবা করা। রঙ্গমঞ্চে আগমন হলো শয়তান। ব্যাটার। আপনাকে ওয়াসওয়াসা দিতে শুরু করল, “কিরে ভণ্ড! একটু আগে। আল্লাহর নফরমানি করে আবার এখন এসেছিস তওবা করতে? যা ভাগ! তোর। দেখি কোনো লজ্জাশরম নাই, আল্লাহর সামনে দাঁড়াচ্ছিস কোন মুখে? আল্লাহ কি তোকে মাফ করে দেবেন মনে করেছিস?” আপনি ভেবে দেখলেন, কথার মধ্যে তো বেশ যুক্তি আছে। দ্বিধাদ্বন্দ্বে ভোগা শুরু করলেন তওবা করবেন কি করবেন না, আল্লাহ এবং তাঁর রাসুল (%) তওবা করাকে কতটা উৎসাহিত করেছেন ভুলে। গেলেন। ব্যস শয়তানের প্ল্যান সার্থক।



“নিশ্চয়ই আল্লাহ তাদের ভালোবাসেন, যারা তাঁর কাছে বেশি বেশি তওবা করে এবং তিনি ভালোবাসেন তাদেরকে যারা নিজেদের পবিত্র রাখে।”


(সূরা আল-বাকারা; ২:২২২)


“যারা অজ্ঞতাবশত মন্দ কাজ করে, অতঃপর অনতিবিলম্বে তওবা করে, নিশ্চয় আল্লাহ তাদের তওবা কবুল করবেন, আল্লাহ মহাজ্ঞানী প্রজ্ঞাময়।”


{সূরা আন-নিসা; ৪:১৭)


“প্রত্যেক আদমসন্তানই পাপ করে, পাপীদের মধ্যে তারাই সর্বোত্তম যারা তওবা করে।”


(সুনান তিরমিযী : ২৪৯৯)


সহিহ বুখারিতে, আনাস ইবনে মালিক বর্ণনা করেন : আল্লাহ্র রাসূল বলেন, “তোমাদের কেউ মরুভূমিতে হারিয়ে যাওয়া উট খুঁজে পেয়ে যতটা খুশি হয়, আল্লাহ্ তাঁর বান্দার তওবাতে তাঁর চেয়েও বেশি খুশি। হন।”



(সহিহ বুখারি : ৫৯৫০)


শয়তানের কুমন্ত্রণা একেবারেই পাত্তা দেয়া যাবে না। আপনাকে ভণ্ড বললেও, আসলে সে নিজেই ভণ্ড। যেকোনো পাপ করার পর এক মাইক্রোসেকেন্ডও দেরি না। করে, তৎক্ষণাৎ তাওবাহ করুন।


“হে মুমিনগণ, আল্লাহর সমীপে খাঁটি তওবা করো। অসম্ভব নয় যে তোমাদের প্রতিপালক তোমাদের পাপসমূহ ক্ষমা করে দেবেন আর তোমাদের এমন উদ্যানসমূহে প্রবেশ করাবেন, যার নিম্নদেশে নদীসমূহ প্রবাহিত থাকবে…”


(সূরা আত-তাহরিম; ৬৬:৮)


কবি কত চমৎকারভাবেই-না বলেছেন : “কড়া নাড়ো, তিনি তোমায় দরজা খুলে দেবেন বিলীন হয়ে যাও, তিনি তোমায় সূর্যের মতো উজ্জ্বল করবেন লুটিয়ে পড়ে, তিনি তোমায় বেহেশতে তুলে নেবেন নিজেকে রিক্ত করো, তিনি তোমায় সবকিছু দিয়ে পূর্ণ করবেন।” শয়তান বেচারীর মন খুব খারাপ। এত চেষ্টার পরেও আপনার তওবা করা ঠেকাতে পারল না। তার ষড়যন্ত্রের বাউন্সার, দুর্দান্ত হুক করে আপনি পাঠিয়ে দিয়েছেন। মাঠের বাইরে। সে বুঝে ফেলেছে এভাবে আপনাকে তওবা করা থেকে ফেরানোর মুরোদ ওর কেন, ওর বাপ-দাদা চৌদ্দগুষ্ঠীর কারও নেই। কিন্তু এত সহজে দমে। যাবার পাত্র তো সে না। আবারও রঙ্গমঞ্চে হাজির হলো নতুন ফন্দি এঁটে–এ তওবা দিয়েই ঘোল খাইয়ে ছাড়বে আপনাকে। খেলা হবে।



কুমন্ত্রণা দিতে শুরু করল আপনাকে–”আগে পর্ন ভিডিওটা দেখ, তারপর তওবা করে ফেললি। আরে ব্যাটা জানিস না তওবা করলে আল্লাহ কি পরিমাণ খুশি হয়? সব পাপ মাফ করে দেয়? তুইও মজা পেলি আর আল্লাহও খুশি হলো, সাপও মরল। লাঠিও ভাঙলো না!”


ভাই এ রকম প্ল্যান করে পাপ করার পর তাওবাহ করলে, তওবা কি কবুল হবে? আল্লাহ্ খুশি হবেন? আপনিই বলুন কমনসেন্সটা কাজে লাগিয়ে? ব্যাপারটা অনেকটা এ রকম, আপনি রাস্তায় কাউকে বলা নেই কওয়া নেই মনের সুখে কিল থাপ্পড় চড়-ঘুষি মেরে, মুখের জিওগ্রাফি বদলে দিয়ে, তারপর সরি বললেন, তারপর ওই বেচারা কি হাসিমুখে চেহারার রক্ত মুছতে মুছতে বলবে, ইটস ওকে ব্রো? নাকি ভাই-ব্রাদার, মামা-চাচা-দোস্ত সব্বাইকে ফোন করে শার্টের হাত গুটিয়ে আপনার দিকে তেড়ে আসবে, “তবে রে ব্যাটা!” আল্লাহ্ যে কাজ হারাম করেছেন সেই কাজ এভাবে প্ল্যান করে করলে আল্লাহ্র (%) সঙ্গে কি রসিকতা করা হয়ে যায় না? আর তা ছাড়া, পর্ন দেখা অবস্থায় বা হস্তমৈথুন করা অবস্থায় মারা গেলে কবরে বা হাশরের ময়দানে কৈমন আদর-আপ্যায়ন পাবেন সেটাও চিন্তা করা দরকার। সাবধান! শয়তান এ রকম কুমন্ত্রণী দিতে শুরু করলে বিতাড়িত শয়তান থেকে চটজলদি আশ্রয় চান আল্লাহ্ কাছে। ল্যাপটপ, ফোন (যেটাতে আপনি পর্ন ভিডিও দেখার প্রিপারেশান নিচ্ছিলেন) বন্ধ করে দিয়ে ওই জায়গী ছেড়ে চলে যান দূরে। মানুষজনের কাছে। খুব ভালো হয় সঙ্গে সঙ্গে ওজু করে দুই রাকাত সালাত আদায় করতে পারলে। আরও ভালো হয় জোরে আযান দিতে পারলে; জানেনই তৌ, আযান শুনলে শয়তান জান নিয়ে এলাকা ছেড়ে পালায়–দূর হ ব্যাটা পাঁজির পী ঝাড় শয়তান! দূর হ! দূরে গিয়ে মর… শয়তানের আরেকটা খুব কার্যকরী কৌশল হচ্ছে, “আজকেই শেষ। কাল থেকে আর পর্ন ভিডিও দেখব না বা হস্তমৈথুন করব না”–এ চিন্তাভাবনা আপনার অন্তরের মধ্যে গেঁথে দেয়া। প্রতিটি আগামীকালের আরেকটি আগামীকাল আছে; আগামীকালও যে আপনার মনে হবে না আজকেই শেষবার, এর গ্যারান্টি কে। দেবে? এটা একটা ইনফিনিট লুপ যার কোনো শেষ নেই। পর্ন দেখা বা হস্তমৈথুন করা বন্ধ করতে হবে আজকেই। যদি আজকে না পারেন তাহলে আগামীকাল পারবেন এর কোনো নিশ্চয়তা নেই।


দুই.


ইসলাম নিয়ে সিরিয়াস হবার পরে হাল আমলের ছেলেমেয়েরা বিয়ে নিয়ে বেশ রোমান্টিসিযমে ভুগতে শুরু করে। কোনো এক অদ্ভুত কারণে এরা বিয়ে করাকেই তাদের ধর্মীয় জীবনের একমাত্র লক্ষ্য এবং উদ্দেশ্য অথবা লক্ষ্য-উদ্দেশ্য অর্জনের প্রধান পূর্বশর্ত বানিয়ে ফেলেছে। অন্তরের অবস্থা আল্লাহই ভালো জানেন, তবে তাদের বাহ্যিক আচার-আচরণ দেখে তা-ই মনে হয়। ভাবখানা এমন, ইসলাম শুধু বিয়ে করতেই বলেছে আর কিছু করতে বলেনি। বিয়ে করে “দ্বীনের অর্ধেক পূরণে” তাদের খুব আগ্রহ, কিন্তু দ্বীনের আরও অর্ধেক যে অংশ বাকি আছে সেটা পূরণে তারা ততটা মনোযোগী না। এ বিয়ে নিয়েই শয়তান ব্যাটা খুবই মারাত্মক ফাঁদ পাতে, আর আমাদের তরুণেরা বিয়ে নিয়ে এতটাই রোমান্টিসিযমে ডুবে থাকে যে, সেই ফাঁদে পা তো দিয়ে বসেই, সেই সাথে কেউ চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেও তাদের হুশ ফেরে না।


তরুণদের কাছে বিয়েই হয়ে গেছে সকল সমস্যার সমাধান। “মন খারাপ কেন?”



“কারণ আমার বউ নাই”


“রেসাল্ট খারাপ কেন?”


“কারণ বউ নাই, মন খারাপ থাকে, পড়তে পারি না ঠিকমতো।”


“ফজরের সালাত কাযা হয় কেন?”


“কারণ বউ নাই, মুখে পানি ছিটিয়ে কেউ ডেকে দেয় না।” “পর্ন ভিডিও দেখা ছাড়তে পারছ না কেন? হস্তমৈথুন কেন করো?”


“কারণ আমার বউ নাই।” বিয়ে কোনো ম্যাজিক বাটন না যে আপনি চাপ দেবেন আর আপনার সব সমস্যার সমাধান হয়ে যাবে। বিয়ের আগের কিছু সমস্যা হয়তো বিয়ের পর চলে যাবে, সেই সাথে আরও অনেক নতুন সমস্যার উদ্ভব হবে। চোখে চোখ রেখে তাকিয়ে থাকা, ক্যান্ডেল লাইট ডিনার করা, একসঙ্গে রিকশায় ঘোরা, ফুচকা খাওয়া, শুধু এগুলোই বিয়ে না। বিয়ে মানে অনেক দায়িত্ব, অনেক কর্তব্য। “বিয়ের আগে পর্ন-হস্তমৈথুন আসক্তি কাটানো সম্ভব না, তুই চাইলেও ছাড়তে পারবি না। পর্ন-হস্তমৈথুন আসক্তি দূর করার সবচেয়ে কার্যকরী উপায় হলো বিয়ে, বিয়ে করবি সব ঠিক হয়ে যাবে, এখন দুশ্চিন্তা ভুলে “চিল” কররে পাগলা।” এ রকম অজস্র মিথ্যে কথা শয়তান আপনাকে গুলে খাওয়াবে। আপনি হতাশ হয়ে পড়বেন। পর্ন-হস্তমৈথুন থেকে বিয়ে করা ছাড়াও রেহাই পাওয়া যায় সেটা আপনি মেনে নিতে চাইবেন না। আপনার চিন্তাভাবনা আবর্তিত হবে বিয়েকে কেন্দ্র করে। কিন্তু বর্তমান সময়ে বিয়েকে খুব কঠিন বানিয়ে ফেলা হয়েছে। আবার দেখা যাবে বিয়ে নিয়ে সারাদিন আকাশ-কুসুম চিন্ত

**********
No Review
Related Books
Loading books…