চিরিমিরি মধ্যপ্রদেশে। সেখানে জঙ্গল আছে। কথা ছিল, আমরা তিন বন্ধু সেখানে বেড়াতে যাব। রথীন আর অমিয় অনেক জঙ্গল দেখেছে। তাদের এ ব্যাপারে প্রচুর অভিজ্ঞতা। রথীন রাইফেল চালাতেও জানে। কিন্তু আমার দুর্ভাগ্য, আমি রাইফেল ছুঁড়তে জানলেও জঙ্গল বলতে কী বোঝায়, কোন ধারণা নেই। বন্দুক রাইফেল পিস্তল কেন, কখনও ছড়ি দিয়েও কাউকে আঘাত করিনি। তাছাড়া নিজেই যে প্রচণ্ড একটা আঘাতে সারাজীবন আহত, আঘাত করার জোর কোথায়...