Home
গোপন সংকেত

গোপন সংকেত

সৈয়দ মুস্তাফা সিরাজ

গোপন সংকেত

সৈয়দ মুস্তাফা সিরাজ
thriller

Posted byশেষ নগরী12-Jun-2025

Change color


০১.

নিশিকান্ত লাহিড়ী আমার অনেক দিনের চেনা মানুষ। একসময় রাজনীতি করতেন। একবার বিধায়কও হয়েছিলেন। তারপর জানি না কী কারণে রাজনীতি ছেড়ে সমাজসেবী হয়ে উঠেছিলেন। ভবানীপুরে তার পৈতৃক বাড়িটি বিশাল। তার একটা অংশ তিনি প্রকৃতি ও পরিবেশ রক্ষা সমিতিকে দান করেছেন।

এদিন রবিবারের সকালে কর্নেলের অ্যাপার্টমেন্টে আমি ঢুকতেই তিনি বলে উঠলেন, কর্নেল সাহেব, আপনি সাংবাদিকদের সম্পর্কে যেন সাবধান থাকবেন। আপনি জানেন না সাংবাদিকের সঙ্গে থাকা মানেই বিষধর সাপের সঙ্গে থাকা।


এই আকস্মিক আক্রমণে আমি চমকে উঠেছিলাম। নিশিকান্তবাবুর মুখে অবশ্যই চাপা হাসি লক্ষ না করলে মুখ ফসকে বেফাঁস কথা বলেই ফেলতাম। কারণ আমি পেশাদার সাংবাদিক। স্মার্ট হবার চেষ্টা করে বললাম, আমরা সাংবাদিকরা কিন্তু যত্রতত্র দংশন করে বিষ ঢালি না।



কর্নেল তার প্রখ্যাত অট্টহাসি হেসে বললেন, সর্বনাশ! আমি তাহলে দেখছি সত্যি বিষাক্ত সাপ নিয়ে ঘর করছি। কিন্তু ব্যাপারটা কী বলুন তো মিঃ লাহিড়ী?


নিশিকান্তবাবু গম্ভীর হওয়ার ভান করে বললেন, কারণ আছে বলেই বলছি।


সুযোগ পেয়ে আমি বললাম, নিশিকান্তবাবু, অকস্মাৎ রাজনীতি থেকে পালিয়ে আসার কারণ তাহলে অনুমান করতে পারছি। সাংবাদিকদের অত্যাচারেই তাহলে আপনি রাজনীতি ছেড়েছিলেন?


নিশিকান্তবাবু বললেন, তা আর বলতে! কর্নেল সাহেব, আজও আমার কাছে ব্যাপারটা হেঁয়ালি থেকে গেছে। কেন যে জয়ন্তবাবুরা প্রতিদিন খবরের কাগজে আমার বিরুদ্ধে বিষ ঢালতে শুরু করেছিলেন জানি না।


বললাম, যতদূর মনে পড়ছে আমি কিন্তু সে-দলে ছিলাম না।


নিশিকান্তবাবু বললেন, কিন্তু একটা চক্রান্ত যে তার পেছনে ছিল সেটা আঁচ করা যায়।



কর্নেল বললেন, খুবই সম্ভব। তবে সেই চক্রান্তকারীকে কি আপনি চিনতে পারেননি?


নিশিকান্তবাবু জোরে শ্বাস ছেড়ে বললেন, থাক সেসব পুরনো কথা। আসলে, সৎ মানুষের পক্ষে এযুগের রাজনীতিতে ঠাই নেই। লোকেদের দুর্নীতি ফাঁস করে দিলে উল্টে তারা মিথ্যে কেলেঙ্কারি রটাবেই, এটাই নিয়ম।


এই সময় ষষ্ঠীচরণ ট্রেতে কফি দিয়ে গেল। কর্নেল বললেন, কফি খান মিঃ লাহিড়ী। নার্ভ চাঙ্গা করুন।


নিশিকান্তবাবু কফি খেতে থাকলেন। ততক্ষণে তার চেহারার দিকে আমার দৃষ্টি গেল। শরীর আগের মতোই হৃষ্টপুষ্ট দেখালেও সম্ভবত বয়সের চাপে কেমন যেন আড়ষ্ট চেহারার সেই উজ্জ্বলতাও নেই। পরনের ধুতি-পাঞ্জাবিও তত নিভাজ নয়। আগে যখন তাঁকে দেখেছি, এমনকী প্রকৃতি ও পরিবেশ রক্ষার কাজে ঝাঁপিয়ে পড়ার পরেও তিনি পোশাক-আশাকের ব্যাপারে বেশ পরিপাটি ছিলেন। পুরু গোঁফ সযত্নে রক্ষণাবেক্ষণ করতেন। তবে চুল একেবারে পেকে সাদা হয়ে গেছে এখন।


কর্নেল সহাস্যে বললেন, জয়ন্ত তুমি কি মিঃ লাহিড়ীর মধ্যে কোনো পরিবর্তন খুঁজছ?


বললাম, আপনার দৃষ্টিকে ফাঁকি দেওয়া যায় না। তাছাড়া এই সাত সকালে আমাকে ঘরে ঢুকতে দেখেই উনি কেন যেন বেজায় উত্তেজিত হয়ে উঠেছিলেন।



নিশিকান্তবাবু হাসবার চেষ্টা করে বললেন, ওটা কিছু না। জয়ন্তবাবু যে বিষধর নন তা-ও জানি।


বললাম, তাহলে আমার সন্দেহ আপনার সমাজসেবার পিছনে আবার কিছু একটা ঘটেছে।


কর্নেল মুচকি হেসে বললেন, বাঃ! জয়ন্তের পর্যবেক্ষণশক্তি আগের তুলনায় বেড়েছে।


নিশিকান্তবাবু কফিতে চুমুক দিয়ে আস্তে বললেন, আমাকে বজ্জাতটা কিছুতেই স্বস্তিতে থাকতে দেবে না।


বললাম, কেন? আবার কি খবরের কাগজে আপনাকে নিয়ে কিছু দুর্বাক্য লেখা শুরু হয়েছে? আমার তো চোখে পড়েনি।


কর্নেল বললেন, তুমি নিজে সাংবাদিক হয়ে কাগজ পড়ো না। পড়লে তোমাদের দৈনিক সত্যসেবক পত্রিকার প্রথম পাতার খবরটা তোমার চোখে পড়তো।


সেকী! বলে আমি হাত বাড়িয়ে কাগজটা নিতে যাচ্ছিলাম। কর্নেল সেটা প্রায় ছিনিয়ে নিয়ে চোখ কটমট করে বললেন, থাক, যা পড়নি, তা পড়ে সময় নষ্ট করো না।



অবাক হয়ে বললাম, ব্যাপারটা একটু খুলে বলবেন?


কর্নেল বললেন, মিঃ লাহিড়ী, তাহলে জয়ন্তকে আপনিই বলুন কী ঘটেছে।


নিশিকান্তবাবু কফি শেষ করে রুমালে গোঁফ আর ঠোঁট মুছে গম্ভীর মুখে বললেন, আমার বাড়ির যে অংশে প্রকৃতি ও পরিবেশ রক্ষা সমিতি করেছিলাম সেই অংশের মালিক নাকি আমি নই। আমার চিরশত্রু ভবেশ কুণ্ডু দাবি করেছে। ওটা আমার কাকা শচীন লাহিড়ীর জায়গা। শচীনকাকা ঐ অংশটা স্কুল করার জন্য তার জীবদ্দশায় উইল করে গেছেন। সেই উইলে একটা ট্রাস্টি বোর্ডের কথা আছে। বোর্ডের চেয়ারম্যান নাকি জনৈক প্রতাপ অধিকারী। ভবেশ বিশ্বস্ত সূত্রে এই গোপন কথা জেনে এই উইলের খোঁজও পেয়েছে।


জিগ্যেস করলাম, উইল-টুইল তো থাকে অ্যাডভোকেটদের জিম্মায়। তাছাড়া যাদের সম্পত্তি দেওয়া হয়েছে তাদের কোর্টে প্রবেট করতে হয়। কিন্তু এতকাল তাহলে কেউ প্রবেট করেননি কেন?


কর্নেল বললেন, মিঃ লাহিড়ীর বিরোধী পক্ষের বক্তব্য অ্যাডভোকেট মিঃ লাহিড়ীর সঙ্গে চক্রান্ত করে উইলের কথা গোপন রেখেছিলেন। তারপর তিনি মারা যান। তার ছেলে নিখিলেশ তার বাবার কাগজপত্রের মধ্যে দৈবাৎ উইলটার খোঁজ পেয়ে গেছে।



নিশিকান্তবাবু বলে উঠলেন, মিথ্যে, একেবারে মিথ্যে কথা। আমার কাকার কোনো সন্তানাদি ছিল না। তাই আমাকেই তার অংশ দান করে যান। তার সত্যিকার উইল আমার কাছেই ছিল। গত সপ্তাহে ভবেশ কুণ্ডু সাংবাদিক সম্মেলন ডেকে ঐ আজগুবি কথা প্রচার করার পর আমি কাকার উইলের খোঁজ করলাম। আশ্চর্য ব্যাপার, সেই উইলটা তন্ন তন্ন করে খুঁজে কোথাও পেলাম না। বাড়িতে আমার দূরসম্পর্কের এক বিধবা বোন রত্নময়ী আর কাজের লোক হরনাথ থাকে। দুজনেই বিশ্বাসী। তাদেরকে জিগ্যেস করলাম, তারা প্রায় কান্নাকাটি জুড়ে দিল। তারপর আজ আবার ভবেশ কুণ্ডুর বক্তব্য কাগজে দেখে কর্নেল সাহেবের কাছে ছুটে আসতে বাধ্য হয়েছি।


কর্নেল বললেন, মিঃ লাহিড়ী, আপনি তো বললেন আপনার কাকার তথাকথিত জাল উইলের সাক্ষীদের নাম জানতে পেরেছেন। তারা কি কেউ এখনো বেঁচে আছেন?


নিশিকান্তবাবু বাঁকা হেসে বললেন, নাহ, তারা সবাই কেওড়াতলার ঘাটে কবে চলে গেছে।


জিগ্যেস করলাম, আপনার কাকার আসল উইল কি রেজিস্টার্ড?



-না, তবে তার সাক্ষীদের মধ্যে শুধু একজনই বেঁচে আছে। তার নাম হিতেশ দাশগুপ্ত।


–ভবেশবাবুরা যে উইলের কথা বলছেন তা কি রেজিস্টার্ড?


–ভবেশ বলছে রেজিস্টার্ড। তাই আমি রেজেস্ট্রি অফিসে লোক লাগিয়ে দিয়েছি। কিন্তু আমার দৃঢ় বিশ্বাস সে উইলের কোনো কপির অস্তিত্বই নেই।


–অর্থাৎ আপনার মতে ঐ উইলটা জাল?


-হ্যাঁ, ঠিকই বলেছেন। কিন্তু পাড়ায় গুজব শুনছি ভবেশ তার দলবল নিয়ে জোর করে আমার বাড়ির ঐ অংশটার দখল নেবে। মগের মুলুক পেয়েছে। ব্যাটাচ্ছেলে!


কর্নেল চোখ বুজে চুরুট টানছিলেন। বললেন, মিঃ লাহিড়ী, আপনাকে যা বলছিলাম আগে সেটাই করে ফেলুন। লোকাল থানায় গিয়ে ভবেশ কুণ্ডুর নামে একটা ডায়েরি করে রাখুন। আপনিও কম প্রভাবশালী নন। পুলিশ আপনার ডায়েরি নিতে বাধ্য হবে। আপনি আর সময় নষ্ট না করে এখনই থানায় চলে যান।



নিশিকান্তবাবু উঠে দাঁড়িয়ে বললেন, যাচ্ছি, কিন্তু আপনিই আমার শেষ ভরসা কর্নেল সাহেব। আমার বাড়ি থেকে কী করে কাকার দানপত্রটা হারিয়ে গেল সেটা আগে আপনি তদন্ত করে দেখুন।


কর্নেল বললেন, তা অবশ্যই দেখব। কিন্তু আপনি পুলিশকে সে কথাটাও জানাতে ভুলবেন না।


পা বাড়াতে গিয়ে নিশিকান্তবাবু ঈষৎ দ্বিধার সঙ্গে বললেন, জানাব?


কর্নেল বললেন, অবশ্যই জানাবেন এবং শুধু এই কথাটি বলবেন কাগজে খবরটা পড়ার পর আপনি আজ সকালেই আপনার কাকাবাবুর দানপত্র অর্থাৎ উইলটার খোঁজ করেছিলেন। কিন্তু সেটা কোথাও খুঁজে পাননি।


-কিন্তু তাহলে তো পুলিশ এসে রত্নময়ী আর হরনাথকে জেরা করবে। পুলিশের যা মেজাজ, বলা যায় না খামোখা তাদের সন্দেহ করে অ্যারেস্টও করতে পারে।


যদি তাই করে, তাতে আপনি ভেঙে পড়বেন না। শুধু টেলিফোনে আমাকে জানিয়ে দেবেন। তবে আমার বিশ্বাস আপনি জোর দিয়ে তাদের সপক্ষে বললে পুলিশ তাদের গায়ে হাত দেবে না।



নিশিকান্ত লাহিড়ী কর্নেলের ড্রইংরুম থেকে বেরিয়ে গেলেন। তারপর আমি বললাম, শেষ পর্যন্ত আপনি এই উইলের লড়াই-এর কেসে নাক গলালেন?


কর্নেল মিটিমিটি হেসে বললেন, ব্যাপারটা আপাতদৃষ্টিতে উইলের লড়াই হলেও এই কেসের আড়ালে একটা অন্য কিছু আছে।


-বলেন কী! কী করে তা বুঝলেন?


কর্নেল হঠাৎ তার ইজিচেয়ার থেকে উঠে এসে সোফার যেখানে নিশিকান্তবাবু বসেছিলেন, তার তলায় হাত বাড়ালেন এবং কী একটা মুঠোয় তুলে এনে মিটিমিটি। হেসে বললেন, মিঃ লাহিড়ী এসে ওখানে বসার পরই পকেট থেকে এই জিনিসটা বের করে নাড়াচাড়া করছিলেন। তারপর তুমি যেই ঘরে ঢুকেছ, অমনি তোমাকে দেখে উত্তেজিত হয়ে ওঠার ফলে ওঁর হাত থেকে এটা নিঃশব্দে গড়িয়ে পড়ল। আমার এই ড্রইংরুমের পুরোটাই কার্পেটে ঢাকা বলে জিনিসটা পড়ে গিয়েও কোনো শব্দ হয়নি। তারপর কথায় কথায় মিঃ লাহিড়ী এটার কথা ভুলে গেছেন। তবে এটা ঠিক, একসময় এটার কথা ওনার নিশ্চয়ই মনে পড়বে এবং এখানে আবার ছুটে আসবেন। তার আগে আমি এটার একটা ফোটো কপি করে রাখি।



এক মিনিট–বলে কর্নেল দ্রুত তার ঘরে গিয়ে ঢুকলেন। আমি অবাক হয়ে বসে রইলাম। জিনিসটা কী হতে পারে ভেবেই পেলাম না।


সেই সময় ডোরবেল বাজল। তারপর ষষ্ঠীর সাড়া পেলাম। সে পর্দার ফাঁকে উঁকি মেরে বলল, দাদাবাবু, উনুনে কড়াই চাপিয়ে ফোড়ন দিচ্ছি। পুড়ে গেলেই কেলেঙ্কারি। অনুগ্রহ করে একবার দেখুন না দাদাবাবু, কে এল।


অগত্যা ড্রইংরুম থেকে বেরিয়ে ছোট্ট একটা ওয়েটিং রুম পেরিয়ে গিয়ে দরজা। খুললাম। অমনি প্রাইভেট ডিটেকটিভ কে কে হালদার অর্থাৎ আমাদের প্রিয় হলদারমশাই প্রায় আমাকে পাশ কাটিয়ে ড্রইংরুমে ঢুকে পড়লেন। তারপর বললেন, খাইসে, কর্নেল স্যর গেলেন কই?


বলে সোফায় ধপাস করে বসে তিনি নস্যির কৌটো বের করলেন।


জিগ্যেস করলাম, হালদারমশাই, নিশ্চয় কোনো জব্বর কেস পেয়ে গেছেন?


প্রাইভেট ডিটেকটিভ একটিপ নস্যি নিয়ে নোংরা রুমালে নাক মুছে অদ্ভুত ভঙ্গিতে নিঃশব্দে হাসলেন। বললেন, তা পাইছি কইতে পারো। কিন্তু কর্নেল সাহেব গেলেন কোথা? সাড়ে নয়টা বাজে। এখন তো ওনার ছাদের বাগানে থাকার কথা নয়।



চাপাস্বরে বললাম, প্লিজ হালদারমশাই, আপনার কেসের একটু আভাস অন্তত দিন।


এই সময় কর্নেল বেরিয়ে আসছিলেন। মুখে কৌতুকের হাসি। বললেন, সাবধান হালদারমশাই, সাংবাদিকরা বিষধর সাপ। আর জয়ন্ত একজন সাংবাদিক।


গোয়েন্দাপ্রবর গুলি গুলি চোখে তাকিয়ে বললেন, হঠাৎ একথা কইলেন ক্যান কর্নেল স্যর?


আমি বললাম, ভবানীপুরের জনৈক নিশিকান্ত লাহিড়ী কিছুক্ষণ আগে কর্নেলকে বলে গেছেন সাংবাদিকরা বিষধর সাপ।


হালদারমশাই প্রায় নড়ে বসলেন, হ্যাঁ, কন কী? ভবানীপুরের নিশিকান্ত লাহিড়ী? কী কাণ্ড! আমি যে


তাকে থামিয়ে দিয়ে কর্নেল বললেন, আপনি মিঃ লাহিড়ী সংক্রান্ত কোনো কেস হাতে পেয়েছেন?


হালদারমশাই বললেন, তা হৈলে তো আপনি সবই জানেন।


কর্নেল ইজিচেয়ারে বসে বললেন, না হালদারমশাই, আপনার কেসের খবর আমি জানি না। তবে হ্যাঁ, মিঃ লাহিড়ী তার বাড়ি থেকে একটা উইল চুরির কেস নিয়ে আমার কাছে এসেছিলেন বটে।



গোয়েন্দাপ্রবর উত্তেজিতভাবে বললেন, না, আমি ওনার কোনো কেস লইয়া আই নাই। তবে ওনার একটা অর্গানাইজেশন আছে, কী যেন নামডা–


আমি বলে দিলাম, প্রকৃতি ও পরিবেশ রক্ষা সমি

**********
No Review
Related Books
Loading books…