দৈবের নির্বন্ধ আর কাকে বলে! একটা কালো বাঘই কিনা শেষে আমার সকল দুঃখ-কষ্ট ঘুচিয়ে দিল!
ব্যাপারটা খুলেই বলা যাক। আমার বাবা ছিলেন খুব আয়েশী লোক। সৌখিনতার স্রোতে গা ভাসিয়ে তিনি তো জীবন কাটিয়ে গেলেন ; কিন্তু একবারও ভেবে দেখলেন না, তাঁর একমাত্র ছেলের ভবিষ্যৎ কি। আমার জ্যাঠার বিপুল বৈভবের ওপর তাঁর অগাধ আস্থা ছিল। অপুত্রক জ্যাঠার সম্পত্তি তাঁর একমাত্র ছেলে আমিই যে পাব, সে-ব্যাপারে আমার বাবার...