ছেলেবেলা থেকেই বড়দের মুখে শুনে আসছি যে আমি ভীষণ বোকা। আর বড়রা যেহেতু নাকি গুরুজন, তাই ওই গুরুগম্ভীর গুরুজনদের অবশ্য দোষ দিই না আমি, কেননা ইস্কুলে যত পরীক্ষায় ফেল-করা সম্ভব তার একটিতেও কখনও আমি পাশ করিনি। ফেল করতে করতে আমি ছ ফিট লম্বা হলাম, আমার গলার আওয়াজ বড়দের মত মোটা হয়ে উঠল, ঠোঁটের ওপরে নাকের তলায় গোঁফ গজালো, আর মাঝে-মাঝে কোনই কারণ নেই অথচ খামকা বেজায় মনখারাপ হত...