Home
হিপিরা এসেছিল

হিপিরা এসেছিল

সমরেশ মজুমদার

হিপিরা এসেছিল

সমরেশ মজুমদার
short story

Change color


কাল রাতের বুলেটিনে বি বি সি বলেছিল আজ আকাশ মেঘলা থাকবে। চাই কি, কয়েক পশলা বৃষ্টিও নামবে। অথচ সামার এসে গেছে ক্যালেন্ডারে। বছরের এই কটা মাস একটু হালকা হয়ে রোদ পোয়ানো, লিজা ঠিক থাকলে গাড়ি নিয়ে ব্ল্যাকপুলে চলে যাওয়ার মজা পাওয়া ববের অনেকদিনের অভ্যেস। কনকনে বাতাসটা নেই, টিপটিপ বৃষ্টি বন্ধ, বরফ পড়ছে না, তার বদলে চারধার সবুজে চমৎকার, ভরদুপুরে সোয়েটারের তোয়াক্কা করতে হয় না, এক-একদিন কী সুখের ঘাম বের হয় শরীর থেকে। কেডস হাফ প্যান্ট আর মোটা গেঞ্জি পরেও পার্কে গিয়ে বসা যায়। মানুষের শরীরটায় যাতে রোদ হাওয়া লাগে তাই তো ঈশ্বর সামার তৈরি করেছেন। মাস দুয়েক, তাই যথেষ্ট। সত্তর বছরের জীবনে যোগ করলে তা অনেক বছর। অথচ এবার মার্চ এসে। গেলেও সামারের চরিত্র আসছেনা প্রকৃতিতে।


বয়সের অনেক দোষ। কথা বলার ইচ্ছে বাড়ে অথচ লোক কমে যায়। এই গ্রামে তিনটে ক্লাব। আছে। একটু বড় ধরনের পাব আর কী। তা সেখানে রাত এগারোটা পর্যন্ত ছেলে-ছোঁকরাদের। ভিড়। বুড়োরা কেউ ধারে কাছে যায় না। বর্ষা বা শীতে তো কারও দেখাই পাওয়া যায় না। সামারে তবু পার্কগুলোর মুখোমুখি হওয়া যায়। জন অবশ্য তাঁকে বলে মাঝে-মাঝে ক্লাবে যেতে। এক বছরের ছোট কিন্তু এখনও টগবগে আছে। নইলে ক্লাব চালায় কী করে। বব জানেন ওখানে। গেলে তিনি স্বস্তি পাবেন না। না, ছেলেমেয়েগুলো টকাস-টকাস চুম খাচ্ছে কিংবা মদের ঘোরে এ ওকে জড়িয়ে ধরছে বলে নয়, ওদের দেখলেই নিজেকে খুব অশক্ত মনে হয়। শরীরের অনেক কিছুই হঠাৎ-হঠাৎ অকেজো হয়ে যাচ্ছে। জনের ক্লাবে গেলে সেটা বড় বেশি মনে হয়।



কথা বলার মানুষ নেই। লিজার সঙ্গে বেশিক্ষণ কথা বললেই ও চোখ বন্ধ করে হাত তোলে, ও বব, একটু চুপ করে থাকতে পারো না?ইন্ডিয়ান ফিলসফিতে বলে, যে চুপ করে থাকে সে বেশিদিন বাঁচে।


কি লাভ? বব জানেন লিজার প্রতিক্রিয়া হবে এবার। চুপচাপ উঠে যাবে। হাসি পায় ববের। যত বয়স হচ্ছে তত দুজনের মধ্যে একটা প্রতিদ্বন্দ্বিতা শুরু হয়েছে। কেউ যেন কাউকে আগে মরতে দেবে না। প্রথমে যাওয়ার কৃতিত্বটা নিজেরই। কারণ যে পড়ে থাকবে তার অবস্থা অনুমানেও আনা যাচ্ছে না। অবশ্য এখন মরার মোটেই বাসনা নেই ববের। যে পৃথিবীতে সামার আসে, টিউলিপ ফোটে সেই পৃথিবীতে অনেকদিন থাকার ইচ্ছে তাঁর। এই খামার, এই ছবির মতো বাড়ি, লিজা, এই বসার ঘর, আরাম চেয়ারে আর রঙিন টিভিতে বি.বি.সি-র দুটো চ্যানেল। বিজ্ঞাপনসংস্থার সিরিয়ালগুলো–এসব ছেড়ে চট করে চলে গেলেই হল!


ঝটপট ব্রেকফাস্ট তৈরি করব ভেবেছিলেন বব। লিজা এখনও ওপরে। বয়স বাড়লে মেয়েদের ঘুম বাড়ে একথা জানতেন না। ঘুম বাড়ে আর খিটখিটে হয়ে যায়। অটোমেটিক কেটলির সুইচ অন করে বেসিনের কাছে আসতেই তাঁর বিরক্তি বাড়ল। কাল রাতের ডিনার প্লেট তিনি ধুয়ে। গিয়েছিলেন কিন্তু কারির বাটিগুলো বেসিনে রেখে জলে ভিজিয়ে চলে গেছে লিজা। খুব বেশি ঘুম পেয়েছিল, নাকি জানে ভোরে বব আসবে কিচেনে! নোংরা ফেলে রাখতে পারলেন না বব। শীত। হলে গ্লাভস পরতে হত। এখন গরম জলের কল খুলে সব ধুয়ে পরিপাটি করে রেখে ডিমের পোচ আর দুটো রুটি সেঁকে নিলেন। একবার মনে হল অ্যাপল পাই উইদ হট ক্রিম নেবেন নাকি সঙ্গে? আজকাল বড় খেতে ইচ্ছে করে তাঁর! কিন্তু সেদিন উইল বলল, নো বব, আমাদের এখন খাওয়া কমানো উচিত। যা কিছু এতদিন ভালো ছিল তাই এখন শরীরটাকে খারাপ করার জন্যে নখ বের করে বসে আছে। উইলি অনেকদিন লন্ডনে ডাক্তারি করেছে। এখন গ্রামে ফিরে এসে সেসব। পাটে তুলে দিয়েছে। তবু দেখা হলে ওসব উপদেশ দিতে কার্পণ্য করে না। চা ডিম আর রুটি নিয়ে বব কিচেন থেকে বেরিয়ে বসার ঘরে চলে এসে ট্রেটা টেবিলে রাখলেন। তারপর জানলার পরদা সরিয়ে কাঁচের আড়ালে আকাশে তাকালেন। রোদের কোনও লক্ষণই নেই অথচ ঘড়িতে এখন সাড়ে আটটা। সূর্য ওঠার সময় অন্তত আড়াইঘণ্টা পেরিয়ে গেছে। বাগানটায় ঘন ছায়া জড়ানো। এবার আগাছাগুলোকে হাত দেওয়া দরকার। কিন্তু একটু রোদের জন্যে অপেক্ষা করছেন তিনি।



খুব মন দিয়ে ব্রেকফাস্ট শেষ করলেন বব। তারপর প্লেটগুলো বেসিনে নিয়ে গিয়ে ভালো করে ধুয়ে আবার আরামকেদারায় ফিরে এলেন। লিজার সাড়া এখনও পাওয়া যাচ্ছে না। কাল রাত্রে লিজা বলছিল এবার মাদার্স ডে-তে টেড আসতে পারে। দু-বছর আসেনি কেউ। এবার মাদার্স ডে-তে টেলিগ্রামের বদলে যদি ও আসে তো ভালো। নিশ্চয়ই বউ মেয়ে নিয়ে আসবে না। টেডের মেয়ে, একমাত্র নাতনি ডেফনি আছে ম্যাঞ্চেস্টারে। সে তো এ তল্লাটে আসেই না। সিঙ্গল মাদার হয়েছে জানার পর লিজা একদিন গিয়ে দেখে এসেছিল তাকে। ফিরে এসে বলেছিল ডেফনি। নাকি খুব গর্বিত। এসব ভাবনা বড় অন্যমনস্ক করে দেয় ববকে। এগিয়ে গিয়ে টিভি খুললেন তিনি। বি বি সি-ওয়ান ওয়েদার ফোরকাস্ট করছে লিখে-লিখে। সারাদিন মেঘলা থাকবে তবে বিকেলের দিকে আকাশ পরিষ্কার হতে পারে। কেন যে বিকেলে আকাশ পরিষ্কার হয়! কি লাভ তাতে? অন্য চ্যানেলগুলোতে এখন তেমন কিছু হচ্ছে না। সকালবেলায় বাচ্চাদের পড়াশুনা নিয়ে থাকে টিভির চ্যানেলগুলো। গ্রানাডা খুললেও কোনও লাভ হবে না। বৃষ্টি পড়লে অথবা কোনও কাজ হাতে না থাকলে বব এই আরামকেদারায় বসে বি বি সি-র বদলে গ্রানাডার দিকেই তাকিয়ে থাকেন। ওদের বিজ্ঞাপনের ছবিগুলো বেশ মজার হয়। আগে ব্রিটিশ টিভির বেশ কনজারভেটিভ মানসকিতা কাজ করত টেলিকাস্টের ব্যাপারে। আমেরিকানদের মতো মেয়েদের শরীর দেখাত না ওরা। মাঝে-মাঝে রাত বাড়লে ওভার এইট্রিন-এ যেসব ছবি আসত তাতে সেক্স নেই বললেই চলে। মহিলা প্রধানমন্ত্রী নানান কাজকর্ম করেছেন বলে শুনেছেন বব। লন্ডনের। সোহো থেকে রাস্তার মেয়েদের প্রায় তুলে দিয়েছেন বললেই চলে। কিন্তু টিভিকে অপার ক্ষমতা ছেড়ে দিয়েছেন। গতরাত্রেই যে ছবিটা তাঁরা দেখেছেন দশ বছর আগে তা টিভিতে ভাবা যেত না। লিজা আর তিনি ডিনারের পর পাশাপাশি বসে টিভি দেখছিলেন। বিজ্ঞাপনের পর একটি সজ্জা সিরিয়াল শুরু হল। মডেল মেয়েটিকে চার-পাঁচজন ক্যামেরাম্যান বিভিন্ন ভঙ্গিতে বসিয়ে। ছবি তুলছে। ক্রমশ মেয়েটির ওপরের পোশাক খুলে ছবি তুলল ওরা। কিন্তু সে ব্যাপারে একজন অল্পবয়স্ক ক্যামেরাম্যান নার্ভাস হয়ে পড়ায় পোড়-খাওয়া আর একজন বিভিন্নরকম লাস্যময়ী ছবি তুলতে-তুলতে মেয়েটিকে আরও নগ্ন হওয়ার অথচ সামান্য আবরণ রাখার ইঙ্গিত করতেই মেয়েটি খেপে গেল। সে সম্পূর্ণ নগ্ন হয়ে ওই ধাষ্টামির বিরুদ্ধে গালাগাল দিতে লাগল। এই দৃশ্য দেখামাত্রই লিজা উঠে গেল ওপরে। বব-এরও অত্যন্ত অস্বস্তি হচ্ছিল। কিন্তু যাওয়ার আগে যখন লিজা রাবিশ বলে উঠে দাঁড়িয়েছিল তখন তিনি বলে ফেললেন, কোনও-কোনও ছবি আন্ডার এইটিন এবং অ্যাবাভ সিক্সটির মেয়েদের দেখতে নেই।নেহাতই রসিকতা কিন্তু শোওয়ার ঘরে পৌঁছে দেখেন লিজা ঘুমিয়ে পড়েছে। এটা তাঁর ওপরে অভিমান থেকেই বুঝতে অসুবিধে হয়নি। আজকাল সময় কাটানোর অদ্ভুত ভালো বন্ধু টিভি! বব-এর অবশ্য এইসব ছবি মন্দ লাগে না। কেমন একটা নস্ট্যালজিক ফিলিংস হয়।



বোতাম টিপে চ্যানেল ঘোরাতেই খবর পড়া শুরু হল। যে মেয়েটি এই সময় পড়ে সে সত্যিই সুন্দরী। মুখখানা যদিও বড় কিন্তু অদ্ভুত আদুরে ভঙ্গি আছে চোখের পাতায়, ঠোঁটের কোণে। শিক্ষা দপ্তরের নবনিযুক্ত সেক্রেটারি একটা প্রাইমারি স্কুলে হাজির হয়েছেন সাতসকালে। হিথরো এয়ারপোর্টে গত রাতে সত্তর হাজার পাউন্ডের মাদকদ্রব্য ধরা পড়েছে। তারপরেই পাঠিকা বললেন, হিপিস আর কামিং।


বব দেখলেন হাইওয়ে দিয়ে একটা বিশাল কনভয় যাচ্ছে। ধারাভাষ্যকার জানাচ্ছেন আড়াই হাজার হিপি তাদের ক্যারাভান এবং গাড়ি নিয়ে ইংলন্ডের শেষ প্রান্তে চলেছে। এইসব হিপিদের মধ্যে যুবক-যুবতী এবং শিশুও আছে। পুলিশ তাদের রুট বদলাতে বললে তারা হাইওয়ে বন্ধ করে দেয় গাড়ি দিয়ে। ফলে হাজার-হাজার গাড়ি জ্যামে পড়ে যায়। পুলিশের সঙ্গে হিপিদের আলোচনা চলছে। হিপিরা কোনওভাবেই রুট বদলাতে রাজি নয়। পুলিশ এই মিছিলকে বেআইনি ঘোষণা করতে চলেছে। হিপিরা তাদের বক্তব্য থেকে সরতে মোটেই রাজি নয়।


বব সোজা হয়ে বসলেন। দাড়িওয়ালা নোংরা পোশাকের একটি হিপি গাড়ির সামনে দাঁড়িয়ে বলছিল, রুট বদলালে আমাদের পেট্রল থাকবে না, খাবার থাকবে না। এমনিতেই খুব টাকার অভাবে আছি আমরা। আমি ভেবে পাই না সাধারণ মানুষ কেন আমাদের বন্ধু বলে ভাবে না। পুলিশের কর্তা তাদের আধঘণ্টা সময় দিয়েছেন।



হিপিগুলোকে দেখামাত্র ববের শরীরে অস্বস্তি শুরু হল। কোনও-কোনও হিপি আবার পাঙ্কদের মতো খোঁচাছাঁট চুলে রং বুলিয়েছে। পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট জীব বলে মনে হচ্ছিল ববের। ওরা আছে এই গ্রাম থেকে একশো মাইল উত্তরে। ঈশ্বরের আশীর্বাদ নিজেদের রুটে চললে ওদের। দেখতে হবে না। বব ভেবে পাচ্ছিলেন না পুলিশ কেন ওদের এত খাতির করছে! নিশ্চয়ই বেকারভাতা হিসেবে ষাট পাউন্ড ডোল পায় ওরা। ষাট পাউন্ড ফালতু পেলে গাঁজা কিংবা ট্যাবলেট খেয়ে দিব্যি কাটিয়ে দিতে পারে একটা সপ্তাহ। তার মনে হল এখনই খবরের কাগজে একটা চিঠি লেখা উচিত। বব উঠে তাঁর লেখার কাগজ এনে বসলেন। টেলিগ্রাফের সম্পাদককে তিনি লিখলেন, ব্রিটেনের একজন নাগরিক হিসেবে তিনি এবং তাঁর মতো যাঁরা নিয়মিত ট্যাক্স। দিয়ে থাকেন তাঁদের নিশ্চয়ই জানবার অধিকার আছে কেন তাঁদের দেওয়া ট্যাক্সের টাকায়। হিপিদের পোষা হচ্ছে। ওরা কেন বেকার ভাতা পায়। এরা যদি সবাই জন্মসূত্রে ব্রিটিশ হয়েও থাকে তাহলে সেই অধিকার অবিলম্বে কেড়ে নিয়ে ওদের এমন একটা দ্বীপে পাঠিয়ে দেওয়া উচিত যেখান থেকে কখনই সভ্যজগতে ফিরে আসতে পারবে না। পুলিশ যে কেন ওদের সঙ্গে সাধারণ নাগরিকের সম্মান দিয়ে ব্যবহার করছে তা তিনি বুঝতে পারছেন না।


চিঠিটা শেষ করে খামে পুরে উঠে দাঁড়াতেই লিজা ঘরে ঢুকলেন, গুড মর্নিং।


বব সেটা ফিরিয়ে দিয়ে বললেন, তুমি তো খুব ঘুমাচ্ছ, এদিকে হিপিরা রাস্তা জুড়ে বসে আছে।



হিপি? কোথায়? এখানে? আমাদের গ্রামে? লিজা উত্তেজিত হয়ে জিজ্ঞাসা করলেন।


আঃ। এখানে হতে যাবে কেন? বেশবিরক্ত হলেন, এমন অলক্ষুণে কথায়, ওরা হাইওয়েতে আছে। একশো মাইল উত্তরে। এদিকে আসবে কেন ওরা? ও হ্যাঁ, তুমি কারির বাটিগুলো কাল রাত্রে ধুয়ে যাওনি। অথচ এখানে বসে টিভি দেখলে। তোমার চেয়ে আমি পাঁচ বছরের বড়। অথচ আমাকে সব কাজ করতে হচ্ছে। এটা ভালো কথা নয়।


লিজা বললেন, পাঁচ নয় চার। বব, তোমার আকজাল হিসেবের খুব ভুল হয়ে যাচ্ছে।


কী করে হল, যখন তোমাকে বিয়ে করেছিলাম তখন আমার বয়স ছিল বাইশ আর তুমি সতেরো!


তুমি বিয়ে করনি, আমরা করেছিলাম। তোমার বয়স তখন একুশ। কত বছর বিয়ে হয়েছে। একবার গুনে দ্যাখো। বড় বাজে কথা বলো তুমি। হ্যাঁ, হিপিদের কথা তোমাকে কে বলল? লিজা কিচেনের দিকে এগিয়ে যাচ্ছিলেন।


টেলিভিশন। তুমি তো কখনও নিউজ শুনতে সময় পাও না। পৃথিবীর কোথায় কি হচ্ছে তার খবর রাখো? চোখ বুজে পৃথিবীতে বেঁচে আছ কি করে তুমিই জানো। বব দেখলেন টিভি-তে এবার খেলার খবর দেখাচ্ছে। মেক্সিকোয় ইংল্যান্ড খুব দুরবস্থায় আছে। প্রি-কোয়ার্টার ফাইনাল রাউন্ডে উঠতে পারে কিনা সন্দেহ। নর্দান আয়ারল্যান্ড আর স্কটল্যান্ড-এর অবস্থা তো আরও শোচনীয়। ব্রিটেনের খুব খারাপ সময় যাচ্ছে। বব মগ্ন হয়ে গেলেন গতরাত্রে কেন ইংল্যান্ড হারল তার ব্যাখ্যা শুনতে।



লিজা তাঁর ব্রেকফাস্ট তৈরি করে এসে উলটোদিকের টেবিলে বসলেন। বৃদ্ধা হলেও তাঁর মুখ চোখে তেমন আঁচড় পড়েনি। যদিও শরীরের চামড়া ঢিলে হয়েছে, চশমার শক্তি বেড়েছে আর বেশিক্ষণ হাঁটলে বড় হাঁফ ধরে। কিছুক্ষণ টিভির দিকে তাকিয়ে থেকে লিজা বুঝতে পারছিলেন না ও নিয়ে এত মাতামাতি করার কী আছে। আজকাল ক্রিকেট টিম তো খেলতে নামলেই হেরে যাচ্ছে অথচ তাতে কারও দুশ্চিন্তা হচ্ছে না। অথচ ফুটবলে হারলেই গেল-গেল রব উঠছে। বব


তো জীবনে ফুটবল মাঠে যায়নি, কিন্তু দ্যাখো, এমন মুখ করে বসে আছে যেন ওই টিমের কোচ। লিজা জিজ্ঞাসা করলেন, এই হিপিগুলোকে দেখতে কেমন?


বব হাত তুলে কথা বলতে নিষেধ করলেন।


লিজা খুব বিরক্ত হয়ে বললেন, রাবিশ!


বব বললেন, যা বোঝো না তা নিয়ে ক

**********
No Review
Related Books
Loading books…