রাত্রির হালকা শরীর ভেঙে ভেঙে এক সময় পার্কের নির্জন উদাসিন কোনটায় নিজেকে আলতো কোরে রাখি লম্বা বেঞ্চিটার ওপর। লাইটপোস্টটি তখনো জেগে আছে। তুখোড় মাতালের মতো ধুসর চোখে কী দেখছিলো কে জানে! বাতাসের রেশমি চুল উড়ে উড়ে পড়ছিলো গায়ে। মোহময় মনে হচ্ছিলো সমস্ত কিছু। পার্কে প্রচুর লোকজন নেই এখন। যারা আছেন তারা সকলেই ফুলের মতো নিরব।