Home
শেষ মেলায়

শেষ মেলায়

সমরেশ বসু

শেষ মেলায়

সমরেশ বসু
short story

Change color

প্রথম দেখা পলাশপুরে।

মেলার পুবে—যেখানে গোধূলির লাল আলো যাবার আগে থরথর করে কাঁপছিল সেইখানে সেই মনিহারি দোকানটার পাশে। গোলা খড়ি-মাটির পোঁছ দেওয়া মাটির হাঁড়ি আর বাসনগুলোতে একাগ্রচিত্তে রঙিন তুলির চিত্রাঙ্কন করে চলেছিল মোহন। জৌলুস বাড়াবার খাতিরে সামনে মাদুর পেতে ছড়িয়ে রেখেছিল– কিছু রঙিন কাচের চুড়ি।


নতুন ধানের আর তেলেভাজার কড়া ঝাঁজের গন্ধে, গোধূলি আলোর লুকোচুরি খেলা রঙিন চুড়ির গায়ে– সমস্ত কিছু মিলিয়ে মেলাটাই একটা গভীর আকর্ষণে টানছিল গাঁয়ের ঘরের আটপৌরে মানুষগুলোকে। সমস্ত আবহাওয়া যেন কী এক গভীর রসাবেগে চঞ্চল।

হেঁসেলের আর মাঠের কাজ না হোক, ব্যস্ততার কমতি নেই। কমতি নেই চেঁচামেচির, কারণে অকারণে ভিড়ের মাঝে হারিয়ে যাওয়ার অসংখ্য শঙ্কা, ব্যাকুলতা। লাভ ক্ষতির হিসাবের গোলমাল ছাপিয়ে ওঠেনি প্রীতি আর প্রেমের কলকাকলীকে। চিলের ছোঁ-মারা উধাও খাবারের জন্য প্রচণ্ড কান্না।


গোধূলির স্বল্প ছায়ায় ভিড়ের বাড় ঝিমিয়ে এসেছে। আগামীকালের কাজ সারছে মোহন—ছড়ানো চুড়ি আর আঁকাজোকা মাটির বাসনের মাঝখানে। মাঝে মাঝে খদ্দেরদের সঙ্গে কথা বলছে, জিনিস দিচ্ছে, পয়সা নিচ্ছে আর কোলের উপর হাঁড়ি নিয়ে ঝুঁকে পড়ছে তুলি নিয়ে।

কত সে অসংখ্য পট—মাটির বাসনের গায়ে। বাদ যায়নি অনাদি আমারের কামারশালা, ঘরের পিঠে বাবুদের জমিতে মানু শেখ আর অবিলাসের (অবিনাশ) নিরেন দেওয়া মাটিকাটার ছবি। খাঁদুপিসির ঢেঁকি-ঘরের পটও উঠেছে পাঁচ-পো হাঁড়িটার সরায়। কিন্তু কী সর্বনাশ! খাঁদুপিসির ছেলের বউয়ের ঘোমটা খসা মূর্তিখানিও যে উঁকি মারছে– সরাখানির পটে! মনে মনে হেসে ওঠে মোহন। দেখলে পরে খাঁদুপিসি ঘাড় মটকে ছাড়বে।


বিলান দেশের ভাতের হাঁড়িটার গায়ে মা লক্ষ্মীর বাহন পাচার চোখ দুটো আঁকতেই খিলখিল হাসির শব্দে চমকে উঠল মোহন।


প্যাঁচার মুখ হলেন, কি মানুষের?


একদল মেয়ের ঝাঁক থেকে ডাগর কটা মেয়েটা বিদ্রূপ ভরে ঠেটি বাঁকিয়ে তেরছা করে চাইলে মোহনের দিকে। কথা শুনে সবাই হেসে উঠে ঢলে পড়ল এ ওর গায়ে।


কপাল থেকে চুলের গোছাটা সরিয়ে কটমট করে ফিরে তাকাল মোহন। তার কালো অঙ্গ চকচক করে উঠল গোধূলির আলোয়। পাঁশুটে তুলির আঁচড় পড়ে গেল মা-লক্ষ্মীর কোল ভরা ধানের শিষে।


পরমুহূর্তেই মোহন হেসে উঠে বলল, প্যাঁচা ক্যানে, মানুষই বটেক। মিলিয়ে দেখে লাও ক্যানে তোমার মুখের সঙ্গে!


সুভদ্রার কটা মুখ মুহূর্তে পাংশু হয়ে উঠল। সেই ক্ষণেই একটা কঠিন জবাব মুখে না এসে ঠোঁট দুটো কেঁপে উঠল শুধু। ধারালো কাস্তের মতো চোখ দুটো চকচক করে উঠল।



সঙ্গিনীরা সব চকিতে সন্ত্রস্ত ভীত মুখে একবার মোহন আর একবার সুভদ্রার দিকে তাকায়। একটা ভীষণ অঘটনের জন্য যেন সবাই প্রস্তুত।


অমনি হাসিখুশি মোহনও যেন চকিতে গোঁয়ার গোবিন্দ হয়ে উঠেছে। এমনিই একটা তিক্ত হাসি ঠোঁটে সে কটকট করে অকিয়ে রইল সুভদ্রার দিকে।


কিন্তু না। সুভদ্রার পান খাওয়া রক্ত-রেখায়িত ঠোঁট ধনুকের ছিলার মতো বেঁকে উঠেছে বাঁকা-কঠিন হাসিতে। বলল, আমি হলেন মহারাজ–বলে হবু’র ডোবার ব্যাংটা, বিষ্টা জলে মুখ দেখে কয়—হবু যেন চ্যাংটা। গিরস্তি বউদের ছামুতে জিজ্ঞেস করে লাও ক্যানে উটে কার মুখ।

বলে, দাঁতের মধ্যে এটোলি কত রঙ্গ দেখালি। চল লো-চল, ব্যাং নাগ (রাগ) করলে সাপের প্যাটে যায় মানুষের পা চাপা পড়ে। খিলখিল করে হাসতে হাসতে মেয়ের দল এগিয়ে গেল।


মোহনের হাত পা কানে কে যেন গেল আগুন ছড়িয়ে দিয়ে। ইচ্ছে করল ছুটে গিয়ে ওই কা দেহ ধুলোয় ফেলে বে-পটকা যাঁড়ের মতো এলোপাথাড়ি ঠেঙায়। কিন্তু নিজের গাধর নয়। বিদেশ। তা ছাড়া পরের মেয়ে বহুড়ি। শুধু চেঁচিয়ে উঠল, গিরস্তি বউ কি বাজার বউ ঠাওর করতে লারলাম। সময় বুঝে বুঝিয়ে দিয়ে যেয়ো ক্যানে?


মেয়েদের দল থমকে দাঁড়াল। আবার ফিরে গেল তাড়াতাড়ি।


এখানে সেখানে লক্ষ আর হারিকেন জ্বলে উঠছে। ঘনিয়ে আসছে আধার। মেলার উত্তরে ঢোলকে ঘা পড়ছেড়ুম ড়ুম ড়ুম্। গাওনা বাজনা হবে, ডাক আসছে আসরের।


মোহন সব গুটোতে আরম্ভ করে। কথাটা বলে বড় খুশি হয়নি সে। শান্তি পায়নি। এখন মনে হচ্ছে, এমন কথা না বললেই বুঝি ভাল হত। তবু কটা মেয়ের দেমাকের কথা ভেবে মনে মনে হাসতে হাসতে চুড়িগুলো তুলে তুলে একটা সাজিতে ভরতে লাগল সে। আজকের মতো বেচা কেনা এখানেই শেষ। এখন শুধু ভোলা থাকবে খাবারের দোকানগুলো। লোকজন গান বাজনা শুনবে—খাবার কিনবে, খাওয়াবে—খাবে। আর খোলা রইল কাপড় মনিহারির দোকান। নতুন করে খুলতে থাকল উত্তরের দরমা ছাওয়া খুপরি ঘরগুলো। বেশ্যাদের ঘর। গাওনা শুনে সকলে .. আসবে ফুর্তি করতে। গঙ্গা-সার দোকানে জ্বলে উঠেছে মাঝারি ডে-লাইটখানি। সারা মেলার সমস্ত আকর্ষণ তখন ওই ডে-লাইটের আলোর ঝিলিমিলি নানান রকম বোতলগুলোর গায়ে। মোহন সব গুছিয়ে তুলে উঠবে এমন সময় একদল লোক এসে হাজির। সঙ্গে তাদের সেই মেয়েদের দলটা। সকলের আগে কোমরে হাত দিয়ে বেঁকে দাঁড়াল সুভদ্রা। দুটুকরা অঙ্গারের মতো দুটো চোখ দিয়ে একবার মোহনকে দেখে বাঁকা ঠোঁটে হেসে বলল, বুঝতে পারলে বাজারি বউ কি গিরস্তি, তাই বুঝতে আসলাম। ই মানুষটা বুলে আমাদের বেবুশ্যে। বলে আঙুল দিয়ে দেখিয়ে দিল মোহনকে। যেমনি বলা অমনি জোয়ান মানুষগুলো হিংস্র জানোয়ারের মতো ঝাঁপিয়ে পড়ল মোহনের উপর। চলল কিল চড় লাথি নিষ্ঠুরভাবে। তছনছ করে দিল চুড়ি হাঁড়ির বোঝা।


একজন চুলের মুঠিতে একটা হেঁচকা টান মেরে বলে উঠল, শালা তু গিরস্তি বহুড়ি ঝিকে বলিস বেশ্যা?


মনিহারি দোকানের মালিক হেঁকে উঠল, আরে এই, মারছিস কেন?


এবার সবাই ছেড়ে দেয়। বলে, গালি দিয়েছে শালো মেয়ামানুষদের। মনে রাখিস ইটা পলাশপুরের মেলা। মেয়েমানুষদের ইজ্জত আছে।


মোহনের কষ বেয়ে চাপ চাপ রক্ত গড়িয়ে এল। নীচের ঠোঁটের মাঝখানটা কেটে ফাঁক হয়ে গেছে খানিকটা। বাঁ চোখের উপরটা ফুলে নীলাভ গুলিমতো হয়ে উঠেছে।


এক অদ্ভুত হাসি নিয়ে ঠোঁটের রক্ত মুছতে মোহন ফিরে তাকাল সুভদ্রার দিকে। সুভদ্রাও তার দিকেই তাকিয়েছিল।


ভাঙা-চোরা জিনিসগুলোর দিকে দেখে ভূ টান করে রক্তাক্ত ঠোঁটে হাসি নিয়ে ফিরে তাকাল সুভদ্রার দিকে আবার। ততক্ষণে সুভদ্রার অঙ্গারের মতো চোখ দুটো কে যেন এক গাদা জল ঢেলে নিভিয়ে দিয়েছে। বুকের মধ্যে এক ভীষণ ঝড়ের আবেগে তাঁর ঠোঁট দুটো কেঁপে

উঠল থরথর করে। চকিতে পিছন ফিরে ঝড়ের বেগে সে চলে গেল।


আর সবাই খানিকক্ষণ হতভম্ব হয়ে দাঁড়িয়ে থেকে চলে গেল। আসর জমানোর ঢাক পেটানো তখনও চলছে। আসর থেকে হরিবোল ধ্বনি উঠেছে। বহু লোকের একটা চাপা কোলাহল আসছে ভেসে।


মোহন মনিহারি দোকানের বিচ্ছুরিত আলোয় হাতিয়ে দেখল। কোনও বস্তুটাই আর আস্ত নেই। ভাঙা-চোরা জিনিসের ভিতর থেকে পয়সার থলিটা হাতে নিয়ে উঠে দাঁড়াল সে।


অদূরেই দৈনিক ছ পয়সা ভাড়া করা চালা-ঘরটায় এসে লক্ষ জ্বালিয়ে রেখে গামছা নিয়ে বেরুল সে। ঘরের পেছনেই একটা পুকুর। সেখানে ড়ুব দিয়ে স্নান করে নিল।


আসরের ঢাক থেমেছে। গান ভেসে আসছে দু-কে কলি। আসরের বাহব

**********
No Review
Related Books
Loading books…