Dear Reader, Books Pointer AppInstallNow
শান্তিজল
সমরেশ মজুমদার
Posted byশ্রেয়া বিশ্বাস29-Mar-2025
Change color
তার সুটকেসটা নেওয়ার জন্যে হাত বাড়িয়ে অনুপ বলল, দে।
না-না ঠিক আছে। কুড়ি বছরের ছোটভাই দাদার সুটকেস বইতে চাইবে এটা স্বাভাবিক, কিন্তু পিতৃবিয়োগের বিজ্ঞাপন শরীরে ধারণ করে থাকলে তাকে কাজটা করতে দেওয়া যায় না।
মা কেমন আছে? অমিতাভ জিজ্ঞাসা করল।
এই সময় যেরকম থাকা উচিত। অনুপ নিচুগলায় বলল।
রিকশা স্ট্যান্ডের দিকে যাওয...