কাঁধের উপর একটা না থাকলে নেহাত খারাপ দেখায়, এইজন্যই বিধাতার আমাকে ওটা দেওয়া! মাথা কেবল শোভার জন্য, ব্যবহারের জন্য নয়; যখনই কোনো ব্যাপারে ওকে খাটাতে গেছি তখনি এর প্রমাণ আমি পেয়েছি। একবার মাথা খাটাতে গিয়ে যা বিপদে পড়েছিলাম তার কাহিনি স্বর্ণাক্ষরে আমার জীবনস্মৃতিতে লেখা থাকবে।
ক্রমশ যতই দিন যাচ্ছে, আরও যত প্রমাণ পাচ্ছি, ততই আমার ওই ধারণা বদ্ধমূল হচ্ছে। সেই কান্ডর পর থেকে আমার মাথাকে...