কলিকাতার সমৃদ্ধ এবং আধুনিক অঞ্চলে একটি বাড়ির ড্রয়িংরুম। আসবাবপত্র মহার্ঘ রুচির পরিচায়ক। ঘরের কোণে টেলিফোন যন্ত্র।
১৯৪৬ সালের একটি অপরাহ্ণ।
ঘরের মাঝখানে দুটি গদিমোড়া চেয়ার ও একটি সোফা। চেয়ারে বসিয়া আছে একটি যুবক, সোফায় একটি যুবতী। যুবকের বয়স সাতাশ-আটাশ, মাঝারি দৈর্ঘ্যের মজবুত চেহারা, কাটালো মুখ; সে অলসভাবে একটি সচিত্র পত্রিকা পাঠ করিতেছে। যুবতী সোফার কোণে ঠেস্ ...