কেউ একজন সাইকেলে এসে গাছতলায় বলে গেল, লাইনের পাশে বসে জগাদা বমি করছে, হেভি রক্ত! যে বলল সে আর দাঁড়াল না।
গাছতলার আড্ডাটা থতমত খেয়ে গেল। পাঁচজন এ ওর মুখের দিকে তাকাল। কোনও কথা না। বলেই পাঁচজন একসঙ্গে দৌড়ল লাইনের দিকে। যারা দূর থেকে দেখল তারা ভাবল আজ আবার হুজ্জতি হবে। এ পাড়ার লোক এমন দৌড়নো দেখতে অভ্যস্ত। এর পরেই বোমা ফাটবে। গাছতলার পাশের সিগারেটের দোকানে হরিপদ...