Home
জনতোষণ

জনতোষণ

সমরেশ মজুমদার

জনতোষণ

সমরেশ মজুমদার
short story

Change color


আমাদের পাড়ার শিবু ঘোষ এখন ফিল্ম লাইনে ভালো টাকা করেছে। প্রথমে ট্রাম বাস তারপর ট্যাক্সি শেষে পুরোনো মডেলের অ্যাম্বাসাডার চাপতে শুরু করেছিল। এখন একটা মারুতি ডিল্যাক্সে ওকে দেখি। এসব বদল হলেও শিবুর কথাবার্তা চালচলন বড় একটা পালটায়নি। ওর বাবার একটা কারখানা ছিল ভালো জায়গায়। কিন্তু শ্রমিক বিক্ষোভ বেড়ে যাওয়ায় সেটি বন্ধ করে দিয়েছিলেন ভদ্রলোক। অনেক চেষ্টা করেও শান্তি না আসায় একদিন হৃদযন্ত্র বন্ধ হয়েছিল তাঁর। শিবু তখন কারখানা বিক্রি করে দিয়ে মোটা টাকা পেল। তার পড়াশুনা বেশিদূর নয়। কিন্তু কলকাতার জল পেটে থাকলে নিরক্ষর ছেলেও এসে পাশের ভঙ্গি করতে পারে। এই শিবু, বোধহয় লিখি বলেই, আমায় খানিক সমীহ করত। বাড়িতে আসত। একদিন তেমনি এসে বলল, ‘দাদা ব্যাবসা শুরু করছি।’ ‘কীসের?’ ভাবলাম আর একটা কারখানা বোধহয় খুলতে যাচ্ছে। ‘ফিল্মের। ঝটপট পয়সা আসবে। বাবার মতো ঠুকুর-ঠুকুর ব্যাবসা করা আমার পোষাবে না। আমি নগদা-নগদি হাতে গরমে বিশ্বাসী।’


বললাম, ‘কিন্তু শিবু, ফিল্মের ব্যবসায় সব ঝুঁকি আছে। অনেকে শেষ হয়ে গেছে।’


‘না দাদা, আমি শেষ হওয়ার জন্যে জন্মায়নি।’


এরপর বছরখানেক তার দেখা পাইনি। শুনেছিলাম ধর্মতলা স্ট্রিটে শেয়ারে টেবিল ভাড়া করে বসেছে শিবু। যেসব ছবি প্রোডিউসারের টাকায় কোনও মতে শেষ হয়, ডিস্ট্রিবিউটার কোনও আকর্ষণ বোধ করে না, প্রিন্ট পাবলিসিটির অভাবে রিলিজ বন্ধ থাকে সেইসব ছবিকে উদ্ধার করার দায়িত্ব নিয়েছে সে। নিজের পয়সায় প্রিন্ট পাবলিসিটি করিয়ে হলে ছবি রিলিজ করে। এই হলের ডেট পেতে যে ধরাধরির খেলা চলে সেটা সে-ই খেলে। ছবির বিক্রি থেকে প্রথমে নিজের। টাকা তুলে নিয়ে পরে প্রযোজককে টাকা ফেরত দেয় কমিশন কেটে রেখে।



এক বছরে তিনটে ছবি রিলিজ করিয়েছে শিবু, কোনওটাই তিন সপ্তাহের বেশি চলেনি। তার মধ্যে একটা অবশ্য ইন্ডিয়ান প্যানোরমায় নির্বাচিত হয়েছে শ্ৰেষ্ঠ আঞ্চলিক ছবি হিসেবে। অবশ্য দর্শক দেখেনি। শিবুর জন্যে চিন্তা হচ্ছিল। বোধহয় পথে বসল ছেলেটা।


এই সময় শিবু ট্যাক্সিতে চলাফেরা করত। একদিন রাসবিহারীর মোড়ে দাঁড়িয়ে আছি দেখি শিবু ট্যাক্সি থেকে ডাকছে। সে যাচ্ছে শ্যামবাজারে, সুবিধেই হল। কিছু বলার আগে শিবু বলল, ‘এখন দাদা আমার নাম এ-লাইনে শিবু বুকার। ডিস্ট্রিবিউটার হওয়ার ক্ষমতা নেই তো। ডিস্ট্রিবিউটার হতে গেলে ছবির তৈরির সময় প্রোডিউসারকে টাকা দিতে হয়। হিট হলে লাল হয়ে যায় ডিস্ট্রিবিউটার। আমি মরা ছবি নিয়ে ব্যাবসা করছি, জ্যান্ত ছবি কে দেবে আমাকে?’


‘খুব লস হল তোমার।’


‘না দাদা, আপনার আশীর্বাদে এখনও বেঁচে আছি।’


‘সেকি! তোমার ছবিগুলো তো চলেনি।’



‘ঠিক কথা। প্রোডিউসার মরেছে কিন্তু আমি বেঁচে গেছি।’


শিবু আমাকে হিসেবটা বোঝাল। কলকাতার তিনটে হল আর দমদম গড়িয়ার দুটো হলে ছবি রিলিজ করিয়েছিল। ধরা যাক তিনটে হলের সাপ্তাহিক ভাড়ান-টাকা। তিন সাতে একুশটি শো হাউসফুল গেলে ট্যাক্স বাদ দিয়ে হল ভাড়া বাদ দিয়ে থাকবে আরও ন-টাকা। তা ওর ছবি হাউসফুল দূরের কথা প্রথম সপ্তাহে বারো টাকার ব্যাবসা করেছিল, দ্বিতীয় সপ্তাহে দশ টাকার, তৃতীয়তে সাড়ে আট টাকার। ডেফিসিট কেটে হলের মালিক টাকা দেওয়ামাত্র সে ছবি তুলে। নিয়েছে। কিন্তু বাড়তি যে টাকা পাওয়া গেল তা প্রিন্ট পাবলিসিটির খরচ হিসেবে সে কেটে রেখেছে। এর ফলে প্রোডিউসার এক পয়সাও পায়নি। সে বলল, ‘দাদা এই প্রোডিউসার কোনও মতে ছবি শেষ করেই জানত পয়সা পাবে না। তাই ওদের নিয়ে দু:খ নেই। আর্ট ফিল্ম বানালে পয়সা আসে? আর যে-দুটো কর্মাশিয়াল ফিল্ম তার গল্প যেমন ডাইরেকশন অ্যাক্টিংও তেমন। কলকাতার হল থেকে আমি কুড়িভাগ খরচ পাইনি কিন্তু জেলার হলগুলোতে আন্ডার রেটে ছবি পাঠাচ্ছি। যা পাচ্ছি তাই ঘরে তুলছি।’


‘প্রযোজক তার হিসেব রাখেন না?’


‘পাগল! বেলকোবা কোথায় জানেন?’



‘না।’


‘তবে? সেখানে এক সপ্তাহ ছবি চললে তার হিসেব আপনি পাবেন?


‘তোমার তো হিসেব দেওয়ার কথা।’


‘নিশ্চয়ই। দেব। দু-লাখ প্রিন্ট পাবলিসিটিতে গিয়েছে সেটা আগে তুলি, অফিস খরচ আছে, ব্যাঙ্কে টাকা রাখলে যে সুদ পেতাম তা উঠুক তারপর যা আসবে তার ওপর কমিশন কেটে প্রোডিউসারকে ফেরত দেব।’


‘শেষপর্যন্ত প্রোডিউসার কত পাবে বলে তোমার মনে হয়?


‘বিশ-পঁচিশ হাজার পেলে চৌদ্দ পুরুষের পুণ্য।’


‘লোকটা তো মরে যাবে হে!’


‘দাদা যারা এদের টুপি পরিয়ে ফিল্ম প্রোডিউস করতে নামায় দোষটা তাদের। আর জেনেশুনে সেইটুপিটা যারা পরে তাদের জন্যে কোনও মায়া-মমতা নেই।’



আমি আর কিছু বলিনি। সত্যি কথা, যার ব্যাবসা সে ভালো বুজবে। শিবু যদি আগে নিজের টাকা তুলে নিতে চায় তাহলে তাকে দোষ দিতে পারি না।


শিবুর সঙ্গে আমার দেখা মাস ছয়েক বাদে। এক প্যাকেট সন্দেশ নিয়ে এল সে। হেসে বলল, ‘দাদা, একটা বড় ছবি পেতে যাচ্ছি।’’


‘কীভাবে?’


‘এক বোম্বাইয়ের প্রোডিউসার বাংলা ছবিতে টাকা ঢালতে চায়। আমাকে দেখাশোনার দায়িত্ব দিয়েছে। বাজেট বেশি নয় কিন্তু খারাপও বলব না। ডিস্ট্রিবিউটার চায় না। বলেছে, শিবু বুকার তুম হামারা বিজনেস দেখভাল করো।’


‘এতো খুব ভালো কথা।’


‘কিন্তু আপনাকে একটা উপকার করতে হবে।’



‘বলো।’


‘আপনার সঙ্গে সঞ্জিতদার আলাপ আছে। বলে-টলে ডেট পাইয়ে দিন না। এখন তো ওঁকে ছাড়া ছবি চলে না।’


সঞ্জিত বাংলা ছবির একজন সফল নায়ক। প্রথম দিকে খুব পাত্তা পায়নি এখন অবস্থা বদলেছে। খুব ভদ্র ছেলে। আমার সঙ্গে যথেষ্ট সখ্যতা আছে। কিন্তু তবু আমি ইতস্তত করছিলাম। শিবু ঘোষ সেটা বুঝেই বলে ফেলল, ‘আমাকে ওই বাজেটের মধ্যে ছবিটা করিয়ে নিতে হবে। না পারলে ছবি হাতছাড়া হয়ে যাবে। আমি গেলে সঞ্জিতবাবু হেভি টাকা চাইবে, ডেটও দেবে না। বাঙালি যুবক ব্যবসায় নেমেছি, আপনি আমাকে বাঁচাবেন দাদা?’


অগত্যা সঞ্জিতকে ফোন করলাম। শুনলাম সে ইন্দ্রপুরি স্টুডিওতে শুটিং করছে। শিবুকে বললাম সে কথা। সে একটু ইতস্তত করে জিজ্ঞাসা করল, ‘আপনি যদি আমার সঙ্গে একবার ওখানে যান তাহলে কি ব্যাপারটা খুব খারাপ হয়ে?’


বললাম, ‘শিবু, আমার যাওয়া ঠিক হবে না।’ কিন্তু এমনই কপাল সঞ্জিতকে টেলিফোনে ধরাই যাচ্ছিল না। এদিকে বাড়িতে রোজ মিষ্টির প্যাকেট আসছে। নিষেধ রাগারাগিতেও কোনও কাজ হচ্ছেনা। শেষপর্যন্ত প্রায় বাধ্য হয়েই শিবুর সঙ্গে স্টুডিওতে গেলাম। এর আগেও লক্ষ্য করেছি



স্টুডিও-র ফ্লোরে যখন নানান ছবির শুটিং হয় তখন একটা চাপা রাখো-ঢাকো ভাব থাকে পরস্পরের সঙ্গে। ফ্লোরে ঢোকার সময় কাকে চাই, কেন চাই ইত্যাদি প্রশ্নের মুখোমুখি হতে হয়। শিবু সেসব সামলে ভেতরে নিয়ে গেল। তখন শট নেওয়া হবে। পরিচালক সাইলেন্স বলে ধমকে উঠলেন। আলো জ্বলছে। সঞ্জিত গম্ভীর মুখে এগিয়ে গেল নায়িকার দিকে। নায়িকা মুখ নামিয়ে দাঁড়িয়েছিল। সঞ্জিত দুই আঙুলে চিবুক তুলে বলল, ‘তুমি কেন আমাকে বারবার ভুল বোঝো? পৃথিবী রসাতলে গেলেও এই আমি তোমার।’ সঙ্গে-সঙ্গে নায়িকা ঠোঁট ফুলিয়ে জিজ্ঞাসা করল, ‘সত্যি?’ পরিচালক চেঁচিয়ে উঠলেন, ‘কাট। লাইটস অফ।’


যেন রাজ্য জয় করা হয়ে গেছে এমন ভঙ্গিতে শু্যটিং জোন থেকে বেরিয়ে আসছিল সঞ্জিত, পেছনে ব্যস্ত পরিচালক। সঞ্জিত বলছিল, ‘না, না, আপনার সঙ্গে কথা ছিল হাফ শিফট কাজ করব। ওদিকে এক নম্বরে ‘প্রাণ চায়’ ছবির সবাই আমার জন্যে বসে আছে। আর আমাকে বলবেন না।’


অনুরোধ উপরোধ উপেক্ষা করে সঞ্জিত বেরিয়ে আসছিল সদর্পে। এই সময় সে আমাকে দেখতে পেল, ‘আরে আপনি?


‘তোমার খোঁজে আসতে হল।’



‘আসুন-আসুন।’ সে আমাকে হাত ধরে নিয়ে গেল তার মেকআপ রুমে। সেখানে বসে প্রশ্ন করলাম, ‘তুমি এখন কেমন ব্যস্ত?


‘খুব। দিনে তিন শিফট করে কাজ করছি।’


‘ও।’


‘কি ব্যাপার বলুন তো?


‘আমার ভাই-এর মতো এই ছেলেটি। ছবি করছে। তুমি যদি ওকে একটু সাহায্য করো তাহলে ওর উপকার হয়।’


সঞ্জিত শিবু ঘোষকে দেখল। তারপর মাথা নাড়ল, ‘আপনি ভাই সকাল সাড়ে সাতটায় আমার বাড়িতে আসুন। দাদার গল্প?


শিবু কিছু বলার আগেই আমি মাথা নাড়লাম, ‘নাহে। এখন চলি, তুমি তো আবার একটা কাজে বেরুবে।’


শিবু খুব বিগলিত। এর তিনদিন বাদে সঞ্জিত নিজেই আমাকে টেলিফোনে জানাল সে তারিখ দিয়েছে।



ছেলেটির কথাবার্তা তার ভালো লেগেছে। আমার কথা মনে রেখে সে এখন যা নেয় তার অর্ধেকে কাজ করে দেবে। শিবুকে আমি আর দেখতে পাইনি অনেকদিন। হঠাৎ কাগজে বিজ্ঞাপন। দেখলাম অমুক রাম আগরওয়াল প্রযোজিত অমুক ছবি মুক্তি পাচ্ছে, বুকিং শিবু ঘোষ। রিলিজের আগের দিন শিবু এল বাড়িতে মিষ্টির প্যাকেট নিয়ে, ‘দাদা, আশীর্বাদ করুন যেন পার হয়ে যাই।’


‘ছবি কেমন হল।’


‘আপনার ভালো লাগবে না তবে পাবলিক খাবে। কিশোরের চারখানা গান আছে, ফাইট আছে, মায়ের কান্না আর প্রেমিকার আত্মত্যাগ–সবই আছে। দেখা যাক। আপনি আসুন প্রেস শোয়ে।’ যেতে পারিনি কাজ থাকায়। তবে তার পরের সোমবার হলের সামনে হাউসফুল বোর্ড ঝুলতে দেখলাম, ম্যাটিনি ইভনিং নাইট। পরের সপ্তাহে কাগজে সমালোচনা বের হল খুব বাজে ছবি। বলে। কিন্তু আমার বাড়ির কাজের মেয়েটি এরমধ্যে দুবার দেখে এসেছে ছবিটা। শিবু একদিন অ্যাম্বাসডার চড়ে আমার কাছে এল। এলে বলল, ‘দাদা, মনে হয় উতরে গেছি। প্রথম দিন অ্যাডভান্স খুলে দেখি মাছি তাড়াচ্ছে। ভয়ে বুক হিম হয়ে গেল। পাঁচটার বদলে ন’টা প্রিন্ট করিয়ে নিয়েছে প্রোডিউসার, পাবলিসিটির খরচ বেড়েছে। শেষে নিজেই তিনটে হলের ম্যাটিনি ইভনিং টিকিট অ্যাডভান্স কেটে নিয়ে হাউসফুল বোর্ড ঝুলিয়ে দিলাম।’



‘সেকি! নিজের পয়সায় টিকিট কিনলে, হল ফাঁকা গেল?’


‘না না। সব টিকিট আত্মীয়স্বজন সেলসট্যাক্স ইনকামট্যাক্সের লোকদের মধ্যে বিলিয়ে দিলাম। কিন্তু পাবলিক শো-এর আগে গিয়ে টিকিট না পেয়ে পরের দিনেরটা অ্যাডভ্যান্স কেটে ফিরে গেল। এখন দাদা ছবি লেগে গিয়েছে।’


‘তোমার কেমন থাকবে?


‘এই ভাবে যদি চলে তাহলে কলকাতা থেকেই প্রিন্ট পাবলিসিটি উঠে যাবে। লাখ পঞ্চাশেক বিজনেস যদি করে তাহলে আমি পাব সাড়ে সাত লক্ষ।’


‘প্রোডিউসার তাহলে টাকা ফেরত পাবে?


‘পাবে মানে? হেভি প্রফিট করবে।’


‘সব টাকা দেবে ওকে?’



‘না দিয়ে উপায় নেই। ওর লোক রোজ বসে থাকে আমার অফিসে।’ ভাবলাম একটা বাঙালি ছেলে নিজের জোরে পায়ের তলায় মাটি পেল। এ-লাইনের সব নিয়মকানুন শিখে ফেলেছে সে। কিন্তু বিস্ময় আরও অবশিষ্ট ছিল আমার জন্যে।


মাস ছয়েক বাদে শিবু এল অ্যাম্বাসাডার চেপেই মিষ্টির বাক্স হাতে নিয়ে। বললাম, ‘তুমি মিষ্টি আনো কেন বলত? ওটা আমি একদম খাই না।’


‘কাউকে দিয়ে দেবেন। কিন্তু আপনার বাড়িতে এটা হাতে নিয়ে এলে আমার খুব ভালো হয়। লাকি ব্যাপার বলতে পারেন?


‘তাহলে ফিল্ম করে এখন তুমি বড়লোক।’


‘না-না। এতো সামান্য। দাদা, এবার ভাবছি নিজেই ছবি করব।’


‘মানে?’


‘প্রোডাকশন-ডিস্ট্রিবিউশন আমার। অজিত গুহকে সাইন করিয়েছি।’



‘সে আবার কে?’


‘ওঃ, আপনি কোনও খবর রাখেন না। টপ হিট ডিরেক্টার। আমার খুব ইচ্ছে আপনার গল্প নিয়ে ছবি করার। তবে এখনই না। দুটো ছবির পর।’


হেসে বললাম, ‘কেন?’


‘না, দুটো হিট হওয়া পর একটা ফ্লপ করানো উচিত।’


‘আমার গল্প নিয়ে ফ্লপ হবে ভাবছ কেন

**********
No Review
Related Books
Loading books…