ভাষার তার অভাব নেই, ভাবের তো খরস্রোত,—ছাপানোর কাগজও যথেষ্ট। অভাব যা কিছু প্লটের।
মাথা খাটিয়ে একটা প্লট যদি সেকোনোরকমে বাগিয়ে আনতে পারে গল্প, গল্প বানিয়ে ফেলতে তার কতক্ষণ?
ক্ষণজন্মা লোকদের বিপদ পদে পদে; জীবিত অবস্থায় কোনোই মূল্য নেই, কিন্তু মারা গেলেই অমর হয়ে যাবার ঘোরতর আশঙ্কা। আমাদের ভজহরি সাহিত্যিক, এই কারণেই সেক্ষণজন্মা এবং সেই কারণেই, এইমাত্র, আনমন...