আমি আত্মহত্যা করার পর দিনকতক তাই নিয়ে খুব জোর হৈচৈ হয়েছিল। গত ১৯৫৩ সালের দোসরা এপ্রিলের কাগজে-কাগজে কেবল এই কথাই ছিল। বেশি দিনের কাণ্ড নয়, অতএব তোমাদের কারো কারো মনে থাকতেও পারে।
আত্মহত্যার খবরটাই শুধু তোমরা পেয়েছ, কিন্তু কেন এবং কোন দুঃখে যে এ জন্য আর কাউকে না বেছে নিয়ে হঠাৎ নিজেকেই খুন করে বসলাম—তার নিগূঢ় রহস্য তোমরা কেউই জানো না। সেই মর্মন্তুদ কাহিনীই এখানে বলব। খুব সংক্ষ...