Home
কাঁকলাস

কাঁকলাস

সমরেশ মজুমদার

কাঁকলাস

সমরেশ মজুমদার
short story

Change color


বিলিতি মদ দিয়ে ভিজিয়ে রাখলে পায়ের শুকনো চামড়া নরম হয়ে যায়। তারপর একটু একটু করে উঠতে উঠতে সাফসুতরো–এই পরামর্শ দিয়েছিল গদাধর। টায়ারের জুতো পরে-পরে চামড়াটা মোষের ঘাড়ের মতো হয়ে গেছে। ব্যথা নেই, রস গড়ায় না কিন্তু চোখ পড়লেই বিশ্রী হয়ে যায় মনটা। তার এখন যে বয়স তাতে শরীরের খোলতাই কেউ আশা করে না। হাজামের কাছে উবু হয়ে বসতে কখনও-কখনও দিনদশেকও পার হয়ে যায়। খাঁকি শার্ট আর রঙিন পাজামার ঘাম জমে-জমে বিদঘুঁটে যে গন্ধটা তৈরি হয় তার সঙ্গে পাকা কাঁচা খোঁচা দাড়ি চমৎকার মানিয়ে যায়। এইজন্যে অবশ্য মালিকের কাছে কোনও কটু মন্তব্য শুনতে হয় না জীবনে। তবে গাড়িতে উঠলে নাক কুঁচকে যায় মেমসাহেবের। অবশ্য মেমসাহেব এ গাড়িতে উঠেছেন গোনাগুনতি তিনবার। এই পাগলা গাড়িতে কেউ উঠতে চায় না। যদি পেটে কিছু না পড়ে।


তিনবছর জিপটা চালাচ্ছে আকাশলাল। এর আগে সে ছিল শিলিগুঁড়িতে। বলরামবাবুর অ্যাম্বাসাডার চালাত। তার আগে কাটিহারে। জীবনভোর কত গাড়ি চালানো হল। সবকটা গাড়ির চরিত্র আলাদা। মর্জি না বুঝেছ তো ফাঁসলে। এই সব জেনেশুনে চালাত বলে আকাশলালের খ্যাতি হয়েছিল। বলরামবাবুর ওখান থেকে তাকে নিয়ে এল এই মালিক। লোকটাকে দেখে তার ভালো লেগেছিল। ঝকঝকে চেহারা, ফরসা, বছর তিরিশের মধ্যে বয়স। ব্যবসা করে প্রচুর পয়সা করেছে। দেখলে বেশ স্নেহ-স্নেহ বোধ জাগে। বলরামবাবু বলেছিল, চলে যাও ডুয়ার্সে। কাজের ঝামেলা কম। তোমারও তো বয়স হচ্ছে। তিরিশ টাকা বেশি মাইনে দেবে। ছোঁকরার এখন খুব ভালো সময় যাচ্ছে। কোনও নেশাভাঙ করে না, অনেক উঁচুতে উঠবে।



কি যেন মন বুঝল। বলরামবাবুর গ্যারাজ ছেড়ে চলে এল নতুন মালিকের সঙ্গে। তখন এই মালিকের দুটো গাড়ি ছিল। ফিয়াটটা চাপত মেমসাহেব। জিপে বড় হাওয়া ঢোকে, হুড খোলা থাকায় আব্রু থাকত না বলে ফিয়াটটাই পছন্দ করত মেমসাহেব। ফিয়াট চালাত একটা নেপালি ছোঁকরা। খুব সাজগোজ ছিল তার। তার পোশাক-আশাক এবং বয়স দেখে কথাই বলতে চাইত ছোকরাটা। সেই গাড়ি নেই, সেই ছোঁকরাও নেই। তখন মালিক আর মেমসাহেবকে দেখলে চোখ জুড়িয়ে যেত। এখন দেখতে ইচ্ছে করে না।


তিন বছর আগে হুইলে বসত আকাশলাল। সকাল সাতটায় মালিক নাস্তা খেয়ে চটপটে পায়ে এসে জিপে উঠত। সোজা সাইটে কিংবা সদরের ইঞ্জিনিয়ারের অফিসে ছুটে যেতে হত তাকে। ভোর-ভোর স্নান সেরে পুজো করে নিয়ে পবিত্র মনে স্টিয়ারিং ধরে ভোরের হাওয়া রোদ মাখতে খুব আরাম লাগত আকাশলালের। ডুয়ার্সের ঝকঝকে রাস্তায় দুপাশে গাছের সারি রেখে ছুটে। যেতে কি যে আরাম লাগত! শিলিগুঁড়ি ছেড়ে চলে এসে বুদ্ধিমানের মতো কাজ করেছে বলে মনে হত। এইরকম হাওয়া শরীরে লাগলে বেঁচে থাকাটা বেশ আরামদায়ক হয়। যেতে-যেতে মালিক জিজ্ঞাসা করত, এই জিপটাকে চালাতে তোমার কেমন লাগছে আকাশলাল?


বহুৎ আচ্ছা মালিক, ঠিকই হ্যায়।



আমার বউ এই জিপটায় উঠতেই চায় না, বুঝলে? কেন উঠতে চায় না জানো?


নেহি মালিক।


ও বলে জিপ হচ্ছে কাটখোট্টা পুরুষের মতো, রসকস নেই! কথাটা বলে হো-হো করে হেসে। উঠত মালিক। কথাটা আকাশলালের মন খারাপ করে দিত। ড্রাইভার হিসেবে সে যে ওই নেপালি ছেলেটার চেয়ে ঢের ভালো এটা মেমসাহেবের জানা উচিত।


রবিবার মালিক বাড়ির বাইরে বের হত না। সেদিনটা চমৎকার কাটত আকাশলালের। ছিপ নিয়ে বেরিয়ে যেতঝিলে। বিশাল ঝিল। কালো জল সেখানে স্থির হয়ে থাকে অনেক রহস্য নিয়ে। পুঁটি, কাতলার বাচ্চা চটপট উঠে আসে। কিন্তু তাদের সাইজ এক বিঘতের মধ্যে। আকাশলাল মাছ মাংস মদ খায় না। শিকার করা মাছগুলো সে পৌঁছে দিত মালিকের বাড়িতে। প্রথম দিনই মালিক মাথা নেড়েছিল, এই মাছ কে খাবে আকাশ? ছোট মাছে বেজায় কাঁটা। আমার বউ কাঁটা বাছতে পারে না। তুমি খেয়ে নিও।



আমি তো মাছ খাই না মালিক।


আচ্ছা তাহলে ধরো কেন?


ধরতে ভালো লাগে।


তাহলে রেখে যাও। চাকরবাকর খাবে। তাই করত আকাশলাল। তিন রবিবার। শেষ পর্যন্ত ছিপ নিয়ে বের হওয়া বন্ধ করল। সারাদিন কাঠের ঘরের সিঁড়িতে বসে দেখত প্রচুর মানুষ দঙ্গল বেঁধে বসে গেছে ঝিল-এর চারপাশে। মানুষ যা পারে তা ঈশ্বরও পারেন না। দেখতে-দেখতে ঝিলটা ফাঁকা হয়ে গেল। বঁড়শি পড়লে ফাত্তা। নড়ে না। শুধু মাঝখানে জল তোলপাড় করে একটা বিশাল মাছ শরীর মোচড়াত। অনেকে অনেকরকম চেষ্টা করেছে, কোনও টোপই চেখে দ্যাখেনি মাছটা। হতাশ মানুষেরা রটিয়ে দিয়েছে মাছটার শরীর এত পেকে গিয়েছে যে তার শক্ত মাংস খাওয়া যাবে না। এখন দু-একজন ঝিলের পাশে বসে কি বসে না। এ দৃশ্য উদাস চোখে চেয়ে দ্যাখে আকাশলাল। দ্যাখে আর পায়ের শক্ত চামড়ায় হাত বোলায়। গদাধর বলেছিল বিলিতি মদে ভিজিয়ে রাখতে। বিলিতি মদের দাম। অনেক। যারা বিলিতি পেটে ঢালে তারা পায়ের চামড়ায় কি নষ্ট হতে দেবে! কয়েক মাস আগে হলে সে নিজেই একটা বিলিতি কিনে ফেলতে পারত। তারপর তুলোয় জড়িয়ে পায়ের চামড়া ভেজাত। কিন্তু তিন মাস আগে শেষ টাকা পেয়েছে মালিকের কাছ থেকে। বড় ভয় লাগে জমানো টাকা খরচ করতে। আগে এমন হলে চট করে সে অন্য একটা গাড়ির স্টিয়ারিং ধরার চাকরি নিয়ে চলে যেত। গেছেও তো কতবার। কিন্তু এবার পারছে না। বয়স হয়েছে তার? সে কথা ঠিক। এমনকী শরীরের চামড়াও কুঁচকেছে। কিন্তু তাই বলে খাটবার শক্তি তো যায়নি। তবু যেতে ইচ্ছে করছে না কোথাও। অস্বস্তি না ভয়, সেটা বুঝতে পারে না আকাশলাল। ডুয়ার্সের এই জায়গাটা। তার মন থেকে শেকড় নামিয়েছে হাজারটা। তাছাড়া গত কয়েকমাস সে কবার স্টিয়ারিং ধরেছে। গুনে বলতে পারে। গাড়ি না চালিয়ে না চালিয়ে চালাবার মনটায় কেমন জং ধরে গেছে। যা টাকা তার কাছে আছে তাতে আরও এক বছর এই ঘরে বসে দিব্যি কাটিয়ে দিতে পারে। কিন্তু মুশকিল হয়েছে মালিকের জন্যে। এইখানেই একটু গোলমাল হয়ে যায় আকাশলালের। ঈশ্বরকে মানুষ। খেলায় না মানুষকে ঈশ্বর? ছয়মাস আগে হলে সে প্রতিদিন রাত্রে বোতল-বোতল বিলিতি মদ পায়ে ঢালতে পারত। তখন তো পায়ের চামড়াটা শক্ত হয়নি। এখন চেষ্টা করলে মালিকের সঞ্চয় থেকে আধ বোতল দিশি সরিয়ে নিতে পারে। কিন্তু দিশিতে এটা সারবে না বলে জানিয়েছে গদাধর।



বড় কন্ট্রাক্ট পাওয়ার কথা ছিল মালিকের। শিলিগুঁড়ির হরি সাহার কাছে গিয়েছিল খোশমেজাজে। যাওয়ার সময় মালিক জিপে বসে বলেছিল কাজটা এত বড় যে তার একার পক্ষে সম্ভব নয়। অথচ ওটা করতে পারলে সারাজীবন পায়ের ওপর পা তুলে বসে থাকা যাবে। শিলিগুঁড়ির হরি সাহাও কাজটা চায় কিন্তু তার একার দ্বারা হবে না। অতএব দুজনে মিলতে চায়। পার্টনারশিপে। ব্যবসাটা চালাবে শুধু এই কাজটার জন্যে। কখনও-কখনও মালিকের মন ভালো থাকলে এইসব কথা বলত। ব্যাপারটা ভালো লাগেনি আকাশলালের। অন্যের ওপর বিশ্বাস কতদিন টিকে থাকে? কিন্তু কিছুই বলেনি সে। তার সাজে না মতামত জানানো।


কিন্তু সেই রাত্রে, জলপাইগুঁড়ি শহরের বাইপাস দিয়ে হু-হুঁ করে গাড়ি চালিয়ে ফেরার সময় একদম বেহুশ হয়ে থাকা মালিকের শরীরটার দিকে তাকিয়ে সে বিড়বিড় করেছিল, এটা ঠিক না মালিক। নিজের শরীরটা অন্যের কাছে ছেড়ে দিলে কুকুরও লাথি মারে। নিজের ব্যবসা অন্যের সঙ্গে জুড়লে তার ইচ্ছেটাও রাখতে হয়। লোকটা আপনার বন্ধু নয় মালিক। প্রথম রাত্রে এত মদ খাওয়ায় যে, সে আপনার বন্ধু হতে পারে না। কিন্তু সেসব কথা শোনার ক্ষমতা ছিল না মালিকের। বাড়ির সামনে জিপ থামিয়ে আকাশলাল দেখেছিল ঘুটঘুটে অন্ধকার। সেটা ভালোই বলে মনে। হয়েছিল তার। মালিকের ওই অবস্থা অন্য চাকরবাকর দেখুক সে চাইছিল না। মালিকের শরীরটা কাঁধে তুলে নিয়ে গেট খুলে সোজা দোতলায় উঠে গিয়েছিল। কোন ঘরে মালিক ঘুমোয় তা সে জানত না। দরজা বন্ধ সবকটা ঘরের। তার মনে হয়েছিল যে বাড়ি মালিক যত্ন করে বানিয়েছে তার দরজা অন্য মানুষরা বন্ধ করে রাখে কেন? সে চাপা গলায় ডেকেছিল, মেমসাব, মেমসাব, মালিক আয়া হ্যায়।



দক্ষিণের ঘরের দরজা খুলে গেল। মেমসাহেব আলো জ্বেলে জিজ্ঞাসা করলেন, কে?


আমি মেমসাব। মালিকের শরীর ঠিক নেই। তারপর মালিককে বিছানায় শুইয়ে দিয়ে চুপচাপ নেমে এসেছিল নিচে। সেই রাত্রে তার খুব খারাপ লেগেছিল। মালিকের মদ খাওয়ার জন্যে তো বটেই, আরও খারাপ লেগেছিল এই জন্যে মেমসাহেব কি করে ঘুমিয়ে ছিল? অতরাত্রে বিনা নোটিশে মালিক কখনও বাড়ি ফিরত না!


একবার আগল ভাঙলে জল ঢোকা বন্ধ করে কার সাধ্য। সন্ধেবেলায় মালিকের যাওয়ার জায়গা বেড়ে যেতে লাগল। আজ শিলিগুঁড়ি তো কাল হাসিমারা, সামচি থেকে মালবাজার ছুটোছুটি। করতে হত আকাশলালকে। আর গভীর রাত্রে বেশ একটা শরীর কাঁধে তুলে পৌঁছে দিয়ে আসত আকাশলাল। তখন ঘর অন্ধকার থাকত। তাকে ডাকতে হত না। মেমসাহেব কোনও কথা বলত না। কাজ শেষ করে সে চুপচাপ নেমে আসত। ক্রমশ মালিকের শরীরটা পালটে যেতে লাগল। একটা কালো ছায়া চেহারাটাকে মুড়ে ফেলল ধীরে-ধীরে। শেষ পর্যন্ত ঘটনাটা ঘটল। হরি সাহার কাছে গিয়েছিল মালিক। বাড়ির বাইরে জিপ নিয়ে বসেছিল আকাশলাল রোজ যেমন বসে থাকে। রাত বাড়লে, রাস্তায় মানুষ-চলা শেষ হলে ভেতর থেকে চিৎকার চেঁচামেচি ভেসে এল। তারপর মালিক বেরিয়ে এল টলতে-টলতে। তার মাথা থেকে রক্ত ঝরছিল। হরি সাহা পেছন পেছন ছুটে এসে চিৎকার করল, প্রমাণ করো আমি তোমার টাকা মেরেছি। ফের যদি এই নিয়ে কথা বলো তাহলে লাশ নামিয়ে দেব। আজ রক্ত দেখিয়ে দিলাম মাত্র। আকাশলালের হাত নিসপিস করছিল। কিন্তু মালিক গাড়িতে উঠে সিটে শরীর এলিয়ে দিয়ে কোনওমতে বলল, বাড়ি চলো, বাড়ি চলো।



আকাশলালের মনে হয়েছিল হাসপাতালে যাওয়া উচিত। মালিক বিড়বিড় করে নিজের মনে উচ্চারণ করেছিল, সব শেষ, ফতুর হয়ে গেলাম। তাপর খুঁপিয়ে কেঁদে উঠেছিল। খুব কষ্ট হচ্ছিল আকাশলালের। তার বলতে ইচ্ছে করছিল, কিছুই শেষ হয় না মালিক। সব শেষ মানেই কিছুর শুরু। আপনি কাঁদবেন না। তার আগেই মালিক চিৎকার করে উঠেছিল, কোথায় যাচ্ছ এদিকে?


হসপিটাল মালিক।


কোন শুয়োরের বাচ্চা তোমাকে হাসপাতালে নিয়ে যেতে বলেছে? ঘোরাও গাড়ি!


মালিক আপনার বহুৎ খুন–।


কথাটা শেষ করতে না দিয়ে মালিক তাকে বলেছিল গাড়ি থামাতে। হসপিটালের কাছাকাছি নির্জন রাস্তায় গাড়ি থামানো মাত্র মালিক তাকে বলল, স্টিয়ারিং থেকে সরে যেতে। ভয়ে-ভয়ে সে গাড়ি থেকে নেমে পেছনে উঠে বসল। তারপরেই শুরু হল ছুটে যাওয়া। ছুটে যাওয়া না বলে উড়ে যাওয়া বললেই ভালো হত। গাড়ি একবার রাস্তার এপাশে চলে যাচ্ছে আর একবার ওপাশে। ভয়ে চিষ্কার করে উঠল আকাশলাল। মালিককে তখন মানুষ বলে মনে হচ্ছিল না। তার চিল্কারে কোনও কাজ হচ্ছিল না। প্রাণের ভয়ে সে সরে এল পেছনে। মাথার ওপরের রড দুহাতে ধরে পা ঝুলিয়ে রাখল বাইরে। যে মুহূর্তে অ্যাক্সিডেন্ট হবে সেই মুহূর্তেই যাতে লাফিয়ে পড়তে। পারে এমন ভঙ্গিতে তৈরি হয়ে থাকল সে। যে রাস্তা তার আসতে লাগত একঘণ্টা মালিক চলে এল প্রায় আধা সময়ে। বাড়ির সামনে জিপের ইঞ্জিন বন্ধ করে টলতে-টলতে ঢুকে গেল বাড়িতে। সমস্ত শরীর ঝিমঝিম করছিল আকাশলালের। ওই জিপটাকেও তার মনে হচ্ছিল একটা পাগলা ঘোড়ার মতো। মালিক চলে যাওয়ার পরও সে ঝুম হয়ে বসে ছিল একই ভঙ্গিতে। চেতনা। সচকিত হল মেমসাহেবের গলায় নিজের নামটি শুনে। চমকে লাফিয়ে নেমেছিল জিপ থেকে। মেমসাহেব বলেছিলেন, অনেকক্ষণ তোমাকে ডেকেছি, ঘুমুচ্ছিলে নাকি? গাড়ি চালিয়ে এল কে?



মালিক। আকাশলাল এত রাত্রে মেমসাহেবকে এখানে দেখবে তা কল্পনাও করেনি। কিছু বোঝার আগেই মেমসাহেব ফিরে গেলেন বাড়িতে।


দুদিন গাড়ি বের হয়নি তারপর। বেহুঁশ ছিল মালিক জ্বরে। ডাক্তার যাওয়া-আসা করেছে। ডাক পড়েনি আকাশলালের। ঝিলের ধারে কাঠের বারান্দায় বসে সে ভবিষ্যৎ দেখার চেষ্টা করেছিল। খানা পাকাতে ইচ্ছে করেনি, ছাতু খয়েছে একদিন। তারপর ছিপ নিয়ে বসে থেকেছে জলের। ধারে। ফাৎনার দিকে তাকিয়ে চুপচাপ বেশ সময় কেটে যায়।


মালিকের বাড়িতে দুটো ঘটনা ঘটল। নেপালি ড্রাইভারটার চাকরি গেল। গাড়িটা বিক্রি করে দিল মালিক। কানে আসে, মেমসাহেব নাকি আপত্তি করেছিলেন। বিক্

**********
No Review
Related Books
Loading books…