‘আপনার একটু অবিমৃশ্যকারিতা হয়েছে’। বললাম আমি১ হর্ষবর্ধনকে২: ‘মানে, ওইভাবে কথা বলাটা ঠিক হয়নি। ওই লোকটা আসলে এক ডিটেকটিভ। আপনার টাকাকড়ির খোঁজখবর নিতেই এসেছিল।’
‘তাতে ওর লাভ? ওকে কি আমার টাকাকড়ির ভাগ দিতে হবে নাকি?’
‘গভর্নমেন্ট থেকে ওকে লাগিয়ে থাকবে। ইনকাম ট্যাকস-এর পক্ষ থেকেও আসতে পারে। মুনাফাবাজদের পাকড়াবার চেষ্টা হচ্ছে না আজকাল? আপনি আবার ফলাও করে নিজের মুনাফার কথা জাহির ক...