Home
একরাত্রি

একরাত্রি

রবীন্দ্রনাথ ঠাকুর

একরাত্রি

রবীন্দ্রনাথ ঠাকুর
short story

Posted byকাব্য রচিত16-Jan-2025

Change color

পাঠ-পরিচিতি

রবীন্দ্রনাথ ঠাকুরের শ্রেষ্ঠ গল্পসমূহের মধ্যে 'একরাত্রি' বিশিষ্ট স্থান অধিকার করে আছে। একটি নিটোল ও সর্বাঙগসুন্দর

ছোটগল্পের দৃষ্টান্ত হিসেবে 'একরাত্রি' গল্পের নামোলেখে বাঙালি সমালোচকবৃন্দ কুষ্ঠাহীন। গল্পটি প্রথম প্রকাশিত হয়

১২৯৯ বঙ্গাব্দের জ্যৈষ্ঠ সংখ্যা 'সাধনা' পত্রিকায়। ১৮৯৪ খ্রিস্টাব্দে প্রকাশিত ' ছোটগল্প' শীর্ষক রবীন্দ্র গল্পগ্রস্থে এটি প্রথম

গ্রন্থিত হয়। ১৯০০ খ্রিস্টাব্দে মজুমদার এজেন্সী কর্তৃক প্রকাশিত “গল্পগুচ্ছ: প্রথম খ্ড' গ্রন্থেও এটি সংকলন করা

হয়েছিলো। ইন্ডিয়ান পাবলিশিং হাউজ প্রকাশিত ও পাঁচ ভাগে বিভক্ত “গল্পগুচ্ছে'র দ্বিতীয় ভাগে (১৯০৮) 'একরাত্রি' গল্প

অন্তর্ভুক্ত হয়। তবে তিন খন্ডে পরিকল্পিত বিশ্বভারতী প্রকাশিত “গল্পগুচ্ছে'র প্রথম খন্ডেই (১৯২৬) “একরাত্রি' সংকলিত

হয়েছে।

উনিশ শতকে রচিত রবীন্দ্রনাথের সব গল্পই সাধুভাষায় বিন্যত্ত। 'একরাত্রি' গল্পও এর ব্যতিক্রম নয়। ভাষারীতিগত

অভিন্নতা সত্ত্বেও, উনিশ শতকে লেখা গল্পগুলির মধ্যে উপস্থাপনা কৌশলের স্বাতন্ত্র্যে 'একরাত্রি' বিশিষ্ট। এই পর্যায়ে

রবীন্দ্রনাথ মাত্র হাতে গোনা কয়েকটি গল্পে 'আমি' বা উত্তম পুরুষের ভাষ্য ব্যবহার করেছিলেন। 'একরাত্রি' গল্পের অনামা

নায়ক নিজের জীবনকথা নিজে উপস্থাপন করেছে। ফলে গল্পোক্ত সকল ঘটনা ও চরিত্র তার রুচি-বিশ্বাস ও বোধ

সাপেক্ষে অভিব্যক্তি পেয়েছে। স্মরণ রাখা আবশ্যক যে এ ধরনের উপস্থাপনায় গল্পোক্ত বিষয়ের সঙ্গে গল্পস্রষ্টার দূরত্ব

বজায় থাকে। 'একরাত্রি' গল্পে আত্মভাষ্যে উপস্থাপিত হয়েছে অনামা-নায়কের জীবনের ব্যর্থতার ইতিহাস। গল্পের শেষে

মহাদুর্যোগের এক বিশেষ রাত্রিকে সে যে তার জীবনে 'অনন্তরাত্রির উদয়' বা তুচ্ছ জীবনের একমাত্র চরম সার্থকতা' রূপে

গ্রহণ করলো -__ তা যে ব্যর্থ জীবনের গানিকে ভোলার জন্য এক আত্মপ্রতারণামূলক সান্তনা তা বলার অপেক্ষা রাখে না।

তবে ব্যর্থতার গানিকে সান্ত্বনার প্রলেপে আবৃত রেখে অনাগত ভবিষ্যৎ যাপনার বেদনাময় প্রস্তুতির মধ্যেই নিহিত রয়েছে

এই ব্যর্থ নায়কের জীবনমুখিতা।


মূলপাঠ

একরাত্রি

সুরবালার সঙ্গে একত্রে পাঠশালায় গিয়াছি, এবং বউ-বউ খেলিয়াছি। তাহাদের বাড়িতে গেলে সুরবালার মা আমাকে

বড়ো যত্ন করিতেন এবং আমাদের দুইজনকে একত্র করিয়া আপনা-আপনি বলাবলি করিতেন, “আহা, দুটিতে বেশ

মানায় ।”

ছোটো ছিলাম, কিন্তু কথাটার অর্থ একরকম বুঝিতে পারিতাম। সুরবালার প্রতি যে সর্বসাধারণের অপেক্ষা আমার কিছু

বিশেষ দাবি ছিল, সে ধারণা আমার মনে বদ্ধমূল হইয়া গিয়াছিল। সেই অধিকারমদে মত্ত হইয়া তাহার প্রতি যে আমি

শাসন এবং উপদ্রব না করিতাম তাহা নহে। সেও সহিষ্ণুভাবে আমার সকলরকম ফরমাশ খাটিত এবং শাস্তি বহন করিত।

পাড়ায় তাহার রূপের প্রশংসা ছিল, কিন্তু বর্বর বালকের চক্ষে সে সৌন্দর্যের কোনো গৌরব ছিল না -_ আমি কেবল

জানিতাম, সুরবালা আমারই প্রভৃত্ব স্বীকার করিবার জন্য পিতৃগৃহে জন্মগ্রহণ করিয়াছে, এই জন্য সে আমার বিশেষরূপ

অবহেলার পাত্র।

আমার পিতা চৌধুরী-জমিদারের নায়েব ছিলেন। তাহার ইচ্ছা ছিল, আমার হাতটা পাকিলেই আমাকে জমিদারি-

সেরেস্তার কাজ শিখাইয়া একটা কোথাও গোমস্তাগিরিতে প্রবৃত্ত করাইয়া দিবেন। কিন্তু আমি মনে মনে তাহাতে নারাজ

ছিলাম। আমাদের পাড়ার নীলরতন যেমন কলিকাতায় পালাইয়া লেখাপড়া শিখিয়া কালেক্টর সাহেবের নাজির হইয়াছে,

আমারও জীবনের লক্ষ্য সেইরূপ অত্যুচ্ড ছিল -_ কালেন্টারের নাজির না হইতে পারি তো জজ-আদালতের হেড়কলার্ক

হইব, ইহা আমি মনে নিশ্চয় স্থির করিয়া রাখিয়াছিলাম।

সর্বদাই দেখিতাম, আমার বাপ উক্ত আদালতজীবীদিগকে অত্যন্ত সম্মান করিতেন -_ নানা উপলক্ষে মাছ-তরকারিটা

টাকাটা-সিকেটা লইয়া যে তাহাদের পূজার্চনা করিতে হইত তাহাও শিশুকাল হইতে আমার জানা ছিল; এইজন্য

আদালতের ছোটো কর্মচারী এমন কি পেয়াদাগুলোকে পর্যন্ত হৃদয়ের মধ্যে খুব একটা সম্ভ্রমের আসন দিয়াছিলাম। ইহারা

আমাদের বাংলাদেশের পূজ্য দেবতা; তেত্রিশ কোটির ছোটো ছোটো নূতন সংস্করণ । বৈষয়িক সিদ্ধিলাভ সম্বন্ধে স্বয়ং

সিদ্ধিদাতা গণেশ অপেক্ষা ইহাদের প্রতি লোকের আন্তরিক নির্ভর ঢের বেশি; সুতরাং পূর্বে গণেশের যাহা-কিছু পাওনা

ছিল আজকাল ইঁহারাই তাহা সমস্ত পাইয়া থাকেন।

আমিও নীলরতনের দৃষ্টান্তে উৎসাহিত হইয়া এক সময় বিশেষ সুবিধাযোগে কলিকাতায় পালাইয়া গেলাম প্রথমে গ্রামের

একটি আলাপী লোকের বাসায় ছিলাম, তাহার পরে বাপের কাছ হইতেও কিছু কিছু অধ্যয়নের সাহায্য পাইতে

লাগিলাম। লেখাপড়া যথানিয়মে চলিতে লাগিল।

ইহার উপরে আবার সভাসমিতিতেও যোগ দিতাম। দেশের জন্য হঠাৎ প্রাণবিসর্জন করা যে আশু আবশ্যক, এ সমন্ধে

আমার সন্দেহ ছিল না। কিন্তু, কী করিয়া উক্ত দুঃসাধ্য কাজ করা যাইতে পারে, আমি জানিতাম না, এবং কেহ দৃষ্টান্ত

দেখাইত না। কিন্তু তাহা বলিয়া উৎসাহের কোনো ক্রুটি ছিল না। আমরা পাড়াগেঁয়ে ছেলে, কলিকাতার ইচড়ে-পাকা

ছেলের মতো সকল জিনিসকেই পরিহাস করতে শিখি নাই; সুতরাং আমাদের নিষ্ঠা অত্যন্ত দৃঢ় ছিল। আমাদের সভার

কর্তৃপক্ষীয়েরা বক্তৃতা দিতেন, আর আমরা চাদার খাতা লইয়া না-খাইয়া দুপুর-রৌদ্রে টো-টো করিয়া বাড়ি বাড়ি ভিক্ষা

করিয়া বেড়াইতাম, রাস্তার ধারে দীড়াইয়া বিজ্ঞাপন বিলি করিতাম, সভাস্থলে গিয়া বেঞ্চি চৌকি সাজাইতাম, দলপতির

নামে কেহ একটা কথা বলিলে কোমর বাঁধিয়া মারামারি করিতে উদ্যত হইতাম। শহরের ছেলেরা এই-সব লক্ষণ দেখিয়া

আমাদিগকে বাঙাল বলিত।

নাজির-সেরেস্তাদার হইতে আসিয়াছিলাম, কিন্তু মাট্‌সীনি গারিবাল্ডি হইবার আয়োজন করিতে লাগিলাম।

এমন সময়ে আমার পিতা এবং সুরবালার পিতা একমত হইয়া সুরবালার সহিত আমার বিবাহের জন্য উদ্যোগী হইলেন।

আমি পনেরো বৎসর বয়সের সময় কলিকাতায় পালাইয়া আসি, তখন সুরবালার বয়স আট; এখন আমি আঠারো । পিতার

মতে আমার বিবাহের বয়স ক্রমে উত্তীর্ণ হইয়া যাইতেছে। কিন্তু এ দিকে আমি মনে মনে প্রতিজ্ঞা করিয়াছি, আজীবন

বিবাহ না করিয়া স্বদেশের জন্য মরিব -_ বাপকে বলিলাম, বিদ্যাভ্যাস সম্পূর্ণ সমাধা না করিয়া বিবাহ করিব না।

দুই-চারি মাসের মধ্যে খবর পাইলাম, উকিল রামলোচনবাবুর সহিত সুরবালার বিবাহ হইয়া গিয়াছে। পতিত ভারতের

চাদা-আদায়কার্যে ব্যন্ত ছিলাম, এ সংবাদ অত্যন্ত তুচ্ছ বোধ হইল ।

এন্টরে্‌ পাস করিয়াছি, ফাস্ট্‌ আর্টস্‌ দিব, এমন সময় পিতার মৃত্যু হইল। সংসারে কেবল আমি একা নই; মাতা এবং

দুটি ভগিনী আছেন। সুতরাং কলেজ ছাড়িয়া কাজের সন্ধানে ফিরিতে হইল। বহু চেষ

**********
No Review
Related Books
Loading books…