
আপনা মাংসে হরিণা বৈরী
সমরেশ মজুমদার
আজ সকালে যখন বেলটা বেজেছিল তখন সুচরিতার ঘুম সদ্য ভেঙেছে। এসময় অনেকেই আসে। দুধওয়ালা, কাগজওয়ালা। কিন্তু এত জোরে ওরা বেল বাজায় না। আজকাল শব্দের বাড়াবাড়ি খুব খারাপ লাগে তাঁর। বিছানা থেকে নামার আগেই দরজায় যমুনা। সুচরিতাকে বসে থাকতে দেখে হাউমাউ করে কেঁদে উঠল। সেই চিৎকার জড়ানো কান্না থেকে আবিষ্কার করা গেল ওর ভাই এসেছে মায়ের মৃত্যুসংবাদ নিয়ে। ওকে এখনই চলে যেতে হবে।
কিছু টাকা আর জামাকাপড় ব্যাগে পুরে যখন যমুনা ভাইয়ের সঙ্গে বেরিয়ে গেল তখনও পাশের বেডরুমের দরজা ভেজানো। এই যে একটা মেয়ে মায়ের শোকে চেঁচিয়ে কাঁদল তাতেও মানুষটার ঘুম ভাঙেনি একথা বিশ্বাস করেন না সুচরিতা। ভেঙেছে কিন্তু ঘাপটি মেরে পড়ে আছে। বেরিয়ে এলে যদি সমস্যায় জড়িয়ে পড়তে হয় সেই ভয়ে দেখা দিচ্ছে না। বিয়াল্লিশ বছর ধরে। লোকটাকে দেখে আসছেন। যত দিন যাচ্ছে তত নিজের চারপাশে খোলস বানাচ্ছে।
বাথরুম থেকে বেরিয়ে কিচেনে ঢুকলেন সুচরিতা। এই কাজটা যমুনা করত। চায়ের জল গরম করতে-করতে মাথাটাই গরম হয়ে গেল তাঁর। সারাদিন ধরে এ বাড়িতে কত কাজ। ঘর। পরিষ্কার, ব্রেকফাস্ট বানানো, দুপুরের খাবার, বিকেলের চা, রাতের খাবার, বাজার করা, বাসন ধোয়া, থাকতে হলে এইসব কাজ ঘাড়ের ওপর চেপে বসবে। যমুনা আছে বছর দশেক। সাতদিনের ছুটি নেয় পুজোর ঠিক আগে। প্ল্যান করে যায় বলে বদলি একজনকে দিতে পারে। সে যে-বাড়িতে কাজ করে সেখান থেকে বাৎসরিক ছুটি নিয়ে এসে উপরি রোজগার করে। এখন তাকে মরে গেলেও পাওয়া যাবে না।
চা বানালেন সুচরিতা। কিছুটা লিকার পটে রেখে নিজেরটা নিয়ে টেবিলে গিয়ে বসলেন। কী করা যায়! মনে পড়ল, কেবলে বিজ্ঞাপন দেখে ফোন নাম্বারটা টুকে রেখেছিলেন। ফোন করলেই বাড়িতে খাবার দিয়ে যায়। একটা সমস্যার সমাধান হয়ে যাবে। যমুনাকে ওই সময়েও তিনি বলেছেন যত তাড়াতাড়ি পারে চলে আসতে। এই তাড়াতাড়িটা যে কতদিনে হবে তা ঈশ্বর জানে। হঠাৎ কীরকম অসহায় মনে হল নিজেকে। ঘড়ি দেখলেন, এখন সন্তুদের শুয়ে পড়ার
সময় হয়নি। রিসিভারটা তুলে বোতাম টিপলেন তিনি। রিং হচ্ছে। সুতপার গলা পাওয়া গেল, হ্যালো!
কেমন আছ তোমরা? সুচরিতা জিজ্ঞাসা করলেন।
ও, মামাই, ভালো আছি, তোমার কি খবর?কালই তো ও ফোন করেছিল, না? সুতপার গলায় বিস্ময়।
হ্যাঁ। সন্তু নেই? সুচরিতা বিরক্ত হল।
ছেলের গলা পেলেন তিনি, বলো মা, কী ব্যাপার?
এমনি। এমন কিছু নয়। যমুনার মা মরে গেছে, ও দেশে চলে গেল।
তাই? কাউকে বদলি দিয়ে গেছে?
কী করে দেবে? খবর পাওয়ামাত্র চলে গেল।
আশ্চর্য! তুমি ছাড়লে কেন? কোনও দায়িত্ববোধ নেই?
ওপাশ থেকে সুতপা বোধহয় জিজ্ঞাসা করল। সন্তু তাকে জানাল। সুতপা আবার কিছু বলতে সন্তু হাসল, সুতপা বলছে আমাদের তো এতবড় বাংলো, কোনও ঝি-চাকর নেই, এটা আমাদের কাছে কোনও প্রবলেম নয়। যাক গে, কদিন ম্যানেজ করে নাও। আর কিছু?
না। রাখছি। রিসিভারটা রেখে দেওয়ার পর মনে হল খুব বোকামি করা হল। অতদূর থেকে এ ছাড়া আর কী বলতে পারে ওরা। হ্যাঁ, একবার দেশে গিয়ে দেখে এসেছিলেন কাজের লোক। ছাড়া কীভাবে ওরা সংসার করে। সব তো হাতের সামনে। তা ছাড়া সুতপা একা তো কিছু করে না, সন্তুও সমানে খাটে। সন্তুকে রাঁধতে দেখেছেন তিনি। লনের ঘাস ছাঁটা থেকে কার্পেট ক্লিনিং ওই করে। বড়-বড় কথা। বিয়ের পর সুচরিতাকেও তো সব করতে হয়েছিল। এখানে নয়, বহরমপুরে। একান্নবর্তী পরিবার, চার ভাইয়ের বউ, কাকার ফ্যামিলি সব এক বাড়িতে। সেখানে বউদের রান্না করতে হত, ঘর মুছতে হত, বাসন ধোয়ার জন্যে অবশ্য লোক ছিল। কিন্তু এত লোকের রান্না কাঠের আগুনে করা যে কী ভয়ঙ্কর ব্যাপার তা সুতপারা কোনওদিন বুঝতে পারবে না। তিনমাসেই সুচরিতার চেহারায় কালি পড়ে গিয়েছিল। সুতর বাবা কাজের লোকের হাতের রান্না খাবেন না। ওইরকম বুর্জোয়া শখ মেটাতে চার বউকে পালা করে রাঁধতে হত। ভাবা যায়?
চা শেষ করলেন যখন সুচরিতা তখন পাশের বেডরুমের দরজা খুলল।
পাজামা-পাঞ্জাবি পরে সুস্নাত টেবিলের উলটোদিকে এসে বসলেন, কাগজ দেয়নি? যমুনা–
তোমাকে খবরটা জানানো দরকার। যমুনা দেশে গিয়েছে। ওর মা মারা গেছে।
যাচ্চলে!
কবে আসবে জানি না। ওর কান্না নিশ্চয়ই তোমার কানে গিয়েছিল!
ওর কান্না বলে বুঝিনি, ঘুমের ঘোরে ভেবেছিলাম বাংলা সিরিয়াল হচ্ছে!
আপাতত আমি চা করেছি। পটে আছে, কিচেন থেকে নিয়ে নাও। ইচ্ছে করেই বললেন সুচরিতা। সাতসকালে বাংলা সিরিয়ালের কান্না শুনছে। কোনওদিন ওই সময় সিরিয়াল হয়? সুচরিতার মনে পড়ল না ও কখনও নিজে চা বানিয়ে খেয়েছে কিনা। কিন্তু এখন বেশ চলে গেল কিচেনে। খানিক বাদে চা আর বিস্কুট নিয়ে ফিরতেই বেল বাজল। সুচরিতা দরজা খুললেন। একসঙ্গে কাগজওয়ালা এবং দুধওয়ালা। এ বাড়িতে দুটো কাগজ রাখা হয়। একটা টেবিলে রেখে সুচরিতা ইচ্ছে করেই আর একটা নিয়ে বসলেন। অন্যদিন সুস্নাত এখানে একা বসে দু-কাপ চা। নিয়ে খবরের কাগজ পড়ে।
অন্যদিনের থেকে আজকের পার্থক্যটা ওকে দেখে বোঝা যাচ্ছে না।
সুস্নাতর এখন সত্তর। চুল পেকেছে, দাঁতও পড়েছে কয়েকটা কিন্তু বার্ধক্য ওকে তেমনভাবে দখল করতে পারেনি। কাজকর্ম শেষ করেছে অনেকদিন। এখন বই নিয়ে পড়ে থাকে। বিকেল হলে সেজেগুঁজে বের হয়। ক্লাবে যায়। সেখানে নিয়ম করে মদ্যপান করে নটার মধ্যে বাড়ি ফিরে আসে। সারাদিন মুখ বন্ধ করে থেকে ওখানে গিয়ে বোধহয় রাজাউজির মারে। বছর পাঁচেক আগেও সুচরিতার ফিগার প্রায় ঠিকঠাক ছিল। ষাট বছর বয়সে যতটা ঠিক থাকা সম্ভব।
খবরের কাগজে মন দেওয়া সম্ভব হয় না সুচরিতার। তিনি কাগজ নিয়ে তাঁর ঘরে চলে গেলেন। সঙ্গে-সঙ্গে মুখ তুললেন সুন্নাত। হয়ে গেল, আজ থেকে যমুনা না ফেরা পর্যন্ত এ বাড়ি আর। শ্মশানের মধ্যে কোনও পার্থক্য নেই। খবরের কাগজে মন দেওয়ার চেষ্টা করলেন তিনি। সেই যৌবনের মাঝামাঝি থেকে তাঁর সিদ্ধান্ত, সমস্যা এলে বুক চিতিয়ে মোকাবিলা করা নেহাতই বোকামি। এ অনেকটা সমুদ্রে নেমে স্নান করার মতো। বিশাল ঢেউ গড়িয়ে-গড়িয়ে আসছে। সোজা দাঁড়িয়ে থাকতে চাইলে ঢেউ শরীরটাকে তুলে নিয়ে বালিতে এমন আছাড় মারবে যে হাড় না ভাঙলেও ছড়ে যাবে শরীরের নানান অংশ। এক্ষেত্রে বুদ্ধিমানরা হয় লাফিয়ে ঢেউয়ের ওপর। উঠে যায় নয় ডুবে গিয়ে ওটাকে মাথার ওপর দিয়ে চলে যেতে দেয়। এইসব তাৎক্ষণিক সমস্যাগুলো ঢেউয়ের মতো চলে গেলে নির্বিষ জলের মতো ফিরে যায়। সুস্নাত নিজের ঘরে চলে এলেন। আর তখনই টেলিফোনটা বাজল। মূল রিসিভারটা ডাইনিং টেবিলের পাশে থাকলেও দুটো বেডরুমে তার এক্সটেনশন রয়েছে। সুস্নাত রিসিভার তুললেন।
হ্যালো, সুস্নাত বলছি।
বাবা, কী হয়েছে? যমুনা কেন চলে গিয়েছে?
নীপার গলা।
হকচকিয়ে গেলেন সুন্নাত, তুই কী করে খবর পেলি?
এইমাত্র দাদা ফোন করেছিল।
তোর দাদা লং আইল্যান্ডে বসে কী করে জানতে পারল?
ও, তুমি বড় প্রশ্ন করো। মা ফোন করেছিল দাদাকে, তুমি জানো না?
ও! আমাকে না জানালে জানব কী করে!
তোমরা এই কদিন কোনও হোটেলে গিয়ে থাকো না। কলকাতায় না থাকতে চাও, দীঘা বা দার্জিলিং-এ চলে যাও। দয়া করে বোলো না তোমার টাকা নেই। মা এমনভাবে ফোন করেছে যে দাদা চিন্তায় পড়ে গেছে!
তোরা যে এত চিন্তা করছিস তা জেনে খুব ভালো লাগছে রে!
ওয়েল, তুমি ঠাট্টা করছ। আমি তোমাকে কতবার বলেছি ওই ফ্ল্যাট বিক্রি করে সোজা চলে এসো মাকে নিয়ে। কিন্তু তুমি আসবে না! মেয়ের বাড়িতে গিয়ে থাকা যায় না, এই প্রিমিটিভ আইডিয়া থেকে তোমরা মুক্ত নয়। মেয়ের গলায় অভিমান।
তোর দাদার ওখানে তো আমরা যাচ্ছি না!
আমি জানি কেন যাচ্ছ না। কিন্তু। যাক গে, হোটেলে যদি যেতে না চাও তো মাকে বলো সাদামাটা কিছু রাঁধতে এবং তুমি মাকে হেল্প করো। বুঝলে! বাবা, ট্রাই টু রিয়েলাইজ, মা ছাড়া তোমার পাশে এখন কেউ নেই। আমি এত দূর চলে এসেছি যে চেষ্টা করলেই তোমার সাহায্যে লাগতে পারব না।
নীপার টেলিফোন রেখে দেওয়ার পর সুস্নাতর মনে হল মেয়েটা খুব সত্যি কথা বলল, ও অনেক দূরে চলে গিয়েছে? কলকাতা থেকে অস্ট্রেলিয়া তো অনেক দূরে। যমুনা এই ফ্ল্যাট থেকে চলে গিয়েছে ঘণ্টাখানেক আগে, নাকি আর একটু বেশি? কিন্তু তার মধ্যেই নিউইয়র্কে খবরটা পৌঁছে গিয়েছে। নিউইয়র্ক জানিয়েছে অস্ট্রেলিয়াকে। কলকাতার কোনও খবরে সমস্যার গন্ধ পেলে। ভাইও বোনকে সেটা জানিয়ে দেয়। সুস্নাত মেয়েকে কোনও কড়া কথা বলতে চাইলেও পারেন না। এই মেয়েটার ওপর তাঁর দুর্বলতার কথা সবাই জানে। ভালো ছাত্রী ছিল। ওর দাদা পরিশ্রমী বলে ভালো ফল করেছিল কিন্তু ওর মতো মেধাবী ছিল না। অনেকগুলো ডিগ্রি পেয়ে সহপাঠীকে বিয়ে করে অস্ট্রেলিয়ায় চলে গেল। সিডনিতে ভালোই আছে ওরা। আর কিছু নয়, একেবারে। সমবয়সিকে বিয়ে করার ব্যাপারে অস্বস্তি ছিল সুন্নাতর। মেয়ে জানতে পেরে অভয় দিয়েছিল, তুমি বুঝতে পারছ না। বেশি বড় হলে ও আমার কথা শুনত না। এখন শুনবে। আমাদের সম্পর্কটা দেখো ভালো থাকবে।
মেয়ে অস্ট্রেলিয়ায় ছেলে আমেরিকায়। অনেক কাল ছেলে মায়ের ছেলে হয়ে ছিল। এখন বউয়ের স্বামী। তবু ভদ্রমহিলার হুশ হয় না। যে-কোনও সমস্যায় পড়তেই তড়িঘড়ি ছেলেকে ফোন করেন। যেন সঙ্গে-সঙ্গে সমস্যার সমাধান হয়ে যাবে। রাবিশ!
মেয়ের কথাটা কানে বাজছে। ট্রাই টু রিয়েলাইজ, মা ছাড়া তোমার পাশে এখন কেউ নেই। এই পৃথিবীতে চোখের সামনে যে এল সে-ই এখন উপদেশ দিচ্ছে। কেন নেই?তুই নেই কেন? তোর দাদা নেই কেন? তোর কাকা পিসিরা নেই কেন?কথাটা মনে আসতেই খেয়াল হল নীপা ওর পিসিদের দুজনকেই কখনও দেখেনি। ও জন্মাবার আগেই তাদের বিয়ে হয়ে গিয়েছিল।
কলকাতা থেকে ডিগ্রি এবং প্রেম নিয়ে বহরমপুরে ফিরে গিয়েছিলেন যুবক সুস্নাত চাকরি করতে। ওঁদের পিতৃদেব চেয়েছিলেন চার ছেলে বাড়িতে থেকেই কাজকর্ম করুক। সবাই একত্রিত থাক। সুতর প্রেমের প্রসঙ্গ জানাজানি হওয়ার পর মায়ের উদ্যোগে বিয়েটা হয়েছিল। কলকাতার মেয়ে সুচরিতা বউ হয়ে গিয়েছিল বহরমপুরে।
তারপরে কী যন্ত্রণা। যে মেয়ে চিরকাল বাবা-মায়ের একমাত্র সন্তান হিসেবে কারও সঙ্গে ভাগাভাগি করে থাকেনি, চাইলেই যে সব পেয়েছে তার পক্ষে একান্নবর্তী পরিবারে মানিয়ে নেওয়ার চেষ্টা একসময় করুণ চেহারা নিল। রাত্রে বিছানায় এসে কান্নাকাটি প্রায় নিত্যকার ঘটনা হয়ে গেল। ননদরা কে কীরকম খোঁটা দিয়েছে, সিনেমায় যেতে চাইলে কেন দুজনে আলাদা। যেতে পারবে না, কাঠের আগুনে রান্না করা যার অভ্যেস নেই তাকে কেন সপ্তাহে চাররাত। রান্নাঘরে ঢুকতে হবে, এই ধরনের নানান অনুযোগে সুস্নাত ক্লান্ত হয়ে যাচ্ছিলেন। এই সময় হঠাৎ শ্বশুরমশাইয়ের আগমন। মেয়েকে দেখে যেন তাঁর খুব কষ্ট হল, মেয়েরও শোক উথলে উঠল। কদিনের জন্যে মেয়েকে নিয়ে গেলেন কলকাতায়। সেখানে গিয়ে জানালেন মেয়ের ইচ্ছে এম. এ. পড়ার। সুতর পিতৃদেব বললেন, তোমার যদি আপত্তি না থাকে বউমার পড়াশুনার ব্যাপারে আমি আপত্তি জানাব কেন!
সুস্নাত এলেন কলকাতায়। বুঝলেন, পড়াশুনাটা নেহাতই বাহানা। বহরমপুরের জীবনে ফিরে যেতে প্রবল আপত্তি সুচরিতার। এদেশে প্রেমের সময় ছেলেমেয়েরা পরস্পরকে বড়জোর দশ শতাংশ জানতে পারে। বিয়ের পর বাকি নব্বই শতাংশ স্রেফ জুয়োখেলার চেহারা নেয়। সুস্নাত ফিরে গেলেন বহরমপুরে। এবং তারপরেই পিতৃদেবের মৃত্যু। খুঁটিটা নড়ে গেল। একান্নবর্তী। পরিবারের সমস্যাগুলো দাঁত বের করল। মায়ের পক্ষে সেটা সামলানো মুশকিল হয়ে পড়ল। কোনও ভাইয়ের ভাগে ঘর কম হচ্ছে, কোনও ভাইয়ের অনুযোগ তার তুলনায় অন্য ভাই সংসারে কম টাকা দিয়েও সমান সুখ ভোগ করছে, ব্যাঙ্কে পিতৃদেবের যা রয়েছে তার