দেশবিভাগের সময়কার কিশােরদের অনেকেই আজ গুরুগম্ভীর অভিভাবক। তারা দশ বছর হল চালশের দরুন চোখে চশমা দিচ্ছে। একই ব্লেড়ে তারা সাশ্রয় করে হপ্তা-ভর দাড়ি কামায়। চাকরিতে রিটায়ারের সময় তাদের অনেকের আর দশ বছরও নেই। আবার অনেকে কবেই মরে-হেজে গেছে।
এরই ভেতর মিহির ঘােষাল প্রথম যৌবনে গুন্ডা হয়। ফাঁকা ট্রামলাইনে হরতালের দিনে সে লােহার আংটায় চাকা চালাত। গুন্ডাদের আগে মন্ত্রী হওয়ার রেওয়াজ ছিল না...