অনেকে বলেন যে, স্বপ্নে নাকি আমরা সাদা আর কালো ছাড়া অন্য কোন রঙ দেখি না। আমার বিশ্বাস আসল ব্যাপারটা এই যে, বেশির ভাগ সময় স্বপ্নের ঘটনাটাই কেবল আমাদের মনে থাকে; রঙ দেখেছি কি না দেখেছি, সেটা আমরা খেয়ালই করি না! মোট কথা, কাল রাত্রে আমি এমন একটা ঝলমলে রঙীন স্বপ্ন দেখেছি যে সেটার কথা না লিখে পারছি না।