নৃতত্ত্ববিদ্ ডাঃ ক্লাইনের আশ্চর্য কীর্তি সম্বন্ধে কাগজে আগেই বেরিয়েছে। ইনি দক্ষিণ আমেরিকায় আমাজনের জঙ্গলে ভ্রমণকালে এক উপজাতির সন্ধান পান, যারা নাকি ত্রিশ লক্ষ বছর আগে মানুষ যে অবস্থায় ছিল আজও সেই অবস্থাতেই রয়েছে। এটা একটা যুগান্তকারী আবিষ্কার। শুধু তাই নয়; সাকার্স বা চিড়িয়াখানার জন্য যে ভাবে জানোয়ার ধরা হয়, সেই ভাবেই এই উপজাতির একটি নমুনাকে ধরে...