আমার ছোটমামা প্রায় আমার সমবয়সী। বেজায় বাস্তববাদী, কল্পনা-টল্পনার বালাই নেই, অলৌকিকে বিশ্বাস নেই। ভীষণ খেতেটেতে ভালোবাসে, বিশ্বব্রহ্মাণ্ডের সক্কলের সঙ্গে গলাগলি ভাব। এমনকী সম্পূর্ণ অচেনা লোকেরাও যে কেন ওকে এত পছন্দ করে, কেউ ভেবে পায় না। মোটা, বেঁটে, মাথায় দু-পাশে টাক, মধ্যিখানের চুল আধ-পাকা, অসমান দাঁতগুলো পান খেয়ে খেয়ে লালচে, ছোট ছোট চোখ সব সময় আনন্দে মিট মিট করছে। কীসের এত আনন্দ তাও...