স্মৃতি

স্মৃতি

জীবনানন্দ দাশ

স্মৃতি

Books Pointer Iconজীবনানন্দ দাশ
Books Pointer Iconpoetry

Change color

থমথমে রাত, আমার পাশে বসল অতিথি-

বললে আমি অতীত ক্ষুধা-তোমার অতীত স্মৃতি!

-যে দিনগুলো সাঙ্গ হল ঝড়বাদলের জলে,

শুষে গেল মেরুর হিমে, মরুর অনলে

ছায়ার মতো মিশেছিলাম আমি তাদের সনে;

তারা কোথায়?-বন্দি স্মৃতিই কাঁদছে তোমার মনে!

কাঁদছে তোমার মনের খাকে, চাপা ছাইয়ের তলে,

কাঁদছে তোমার স্যাঁতসেঁতে শ্বাস-ভিজা চোখের জলে,

কাঁদছে তোমার মূক মমতার রিক্ত পাথার ব্যেপে...

**********
No Review
Related Books