Home
যে দিল ঝাঁপ ভবসাগর মাঝখানে

যে দিল ঝাঁপ ভবসাগর মাঝখানে

রবীন্দ্রনাথ ঠাকুর

যে দিল ঝাঁপ ভবসাগর মাঝখানে

রবীন্দ্রনাথ ঠাকুর
poetry

Change color

যে দিল ঝাঁপ ভবসাগর-মাঝখানে–

কূলের কথা ভাবে না সে,

চায় না কভু তরীর আশে,

আপন সুখে সাঁতার-কাটা সেই জানে

ভবসাগর-মাঝখানে।

রক্ত যে তার মেতে ওঠে

মহাসাগর-কল্লোলে,

ওঠা-পড়ার ছন্দে হৃদয়

ঢেউয়ের সাথে ঢেউ তোলে।

অরুণ-আলোর আশিস লয়ে

অস্তরবির আদেশ বয়ে

আপন সুখে যায় যে চলে কার পানে

ভবসাগর-মাঝখানে।



**********
No Review
Related Books
Loading books…