Home
তারা দিনের বেলা এসেছিল

তারা দিনের বেলা এসেছিল

রবীন্দ্রনাথ ঠাকুর

তারা দিনের বেলা এসেছিল

রবীন্দ্রনাথ ঠাকুর
poetry

Change color

তারা দিনের বেলা এসেছিল

আমার ঘরে,

বলেছিল, একটি পাশে

রইব প’ড়ে।

বলেছিল, দেবতা সেবায়

আমরা হব তোমার সহায়–

যা কিছু পাই প্রসাদ লব

পূজার পরে।

এমনি করে দরিদ্র ক্ষীণ

মলিন বেশে

সংকোচেতে একটি কোণে

রইল এসে।

রাতে দেখি প্রবল হয়ে

পশে আমার দেবালয়ে,

মলিন হাতে পূজার বলি হরণ করে।



**********
No Review
Related Books
Loading books…