
বউ নিয়ে লেগে গেল

রবীন্দ্রনাথ ঠাকুর
বউ নিয়ে লেগে গেল বকাবকি
রোগা ফণী আর মোটা পঞ্চিতে,
মণিকর্ণিকা-ঘাটে ঠকাঠকি
যেন বাঁশে আর সরু কঞ্চিতে।
দুজনে না জানে এই বউ কার,
মিছেমিছি ভাড়া বাড়ে নৌকার,
পঞ্চি চেঁচায় শুধু হাউহাউ,–
“পারবিনে তুই মোরে বঞ্চিতে।’
বউ বলে, “বুঝে নিই দাউদাউ
মোর তরে জ্বলে ঐ কোন্ চিতে।’
**********
No Review
Related Books
হে রাজন তুমি আমারেরবীন্দ্রনাথ ঠাকুর
প্রেমতত্ত্বরবীন্দ্রনাথ ঠাকুর
মদনভস্মের পররবীন্দ্রনাথ ঠাকুর
জান তুমি রাত্তিরেরবীন্দ্রনাথ ঠাকুর
নিধু বলে আড়চোখে কুছ নেই পরোয়ারবীন্দ্রনাথ ঠাকুর
মেঘ্লা শ্রাবণের বাদ্লা রাতিরবীন্দ্রনাথ ঠাকুর
বর এসেছে বীরের ছাঁদেরবীন্দ্রনাথ ঠাকুর