
প্রিয়ার রূপ

কাজী নজরুল ইসলাম
অধর নিসপিস
নধর কিসমিস
রাতুল তুলতুল কপোল;
ঝরল ফুল-কুল,
করল গুল ভুল
বাতুল বুলবুল চপল।
নাসায় তিলফুল
হাসায় বিলকুল,
নয়ান ছলছল উদাস,
দৃষ্টি চোর-চোর
মিষ্টি ঘোর-ঘোর,
বয়ান ঢলঢল হুতাশ।
অলক দুলদুল
পলক ঢুল ঢুল,
নোলক চুম খায় মুখেই,
সিঁদুর মুখটুক
হিঙুল টুকটুক,
দোলক ঘুম যায় বুকেই।
<...**********
No Review
Related Books
আমার একটা মোটরগাড়ি চাইনবারুণ ভট্টাচার্য
নিষ্ফল উপহাররবীন্দ্রনাথ ঠাকুর
পীঠমালাভারতচন্দ্র রায়গুণাকর
শার্লক হোমস সমগ্র ২আর্থার কোনান ডয়েল
শার্লক হোমস সমগ্র ২অদ্রীশ বর্ধন
প্রেমের কথাশরদিন্দু বন্দ্যোপাধ্যায়
ঘাটশিলা—ঘটশিলাজীবনানন্দ দাশ