নগাধিরাজের দূর নেবু নিকুঞ্জের

নগাধিরাজের দূর নেবু নিকুঞ্জের

রবীন্দ্রনাথ ঠাকুর

নগাধিরাজের দূর নেবু নিকুঞ্জের

Books Pointer Iconরবীন্দ্রনাথ ঠাকুর
Books Pointer Iconpoetry

Change color


নগাধিরাজের দূর নেবু-নিকুঞ্জের

রসপাত্রগুলি

আনিল এ শয্যাতলে

জনহীন প্রভাতের রবির মিত্রতা,

অজানা নির্ঝরিণীর

বিচ্ছুরিত আলোকচ্ছটার

হিরন্ময় লিপি,

সুনিবিড় অরণ্যবীথির

নিঃশব্দ মর্মরে বিজড়িত

স্নিগ্ধ হৃদয়ের দৌত্যখানি।

রোগপঙ্গু লেখনীর বিরল ভাষার

ইঙ্গিতে পাঠায় কবি আর্শীবাদ তার।




**********
No Review
Related Books
নিবেদনজীবনানন্দ দাশ
মোর আঁখিজলজীবনানন্দ দাশ
চার্লস নদীর ধারেঅমিয় চক্রবর্তী
জগদীশচন্দ্র বসুরবীন্দ্রনাথ ঠাকুর