
খেলনার মুক্তি

রবীন্দ্রনাথ ঠাকুর
এক আছে মণিদিদি,
আর আছে তার ঘরে জাপানি পুতুল
নাম হানাসান।
পরেছে জাপানি পেশোয়াজ
ফিকে সবুজের ‘পরে ফুলকাটা সোনালি রঙের।
বিলেতের হাট থেকে এল তার বর;
সেকালের রাজপুত্র কোমরেতে তলোয়ার বাঁধা,
মাথার টুপিতে উঁচু পাখির পালখ–
কাল হবে অধিবাস, পশু হবে বিয়ে।
সন্ধে হল।
প...