
কেমন করে এমন বাধা ক্ষয় হবে

রবীন্দ্রনাথ ঠাকুর
কেমন করে এমন বাধা ক্ষয় হবে।
আপনাকে যে আপনি হারায়
কেমনে তার জয় হবে।
শত্রু বাঁধা আলিঙ্গনে
যত প্রণয় তারি সনে–
মুক্ত উদার কোন্ প্রেমে তার লয় হবে।
কেমন করে এমন বাধা ক্ষয় হবে।
যে মত্ততা বারে বারে
ছোটে সর্বনাশের পারে
কোন্ শাসনে কবে তাহার ভয় হবে।
কুহেলিকার অন্ত না পাই,
কাটবে কখন ভাবি যে তাই–
এক নিমেষে তুমি হৃদয়ময় হব...
**********
No Review
Related Books
কাব্যের কথা বাঁধা পড়ে যথারবীন্দ্রনাথ ঠাকুর
অল্প লইয়া থাকি তাই মোররবীন্দ্রনাথ ঠাকুর
বাঁধা দিলে বাধবে লড়াইরবীন্দ্রনাথ ঠাকুর
সংকোচরবীন্দ্রনাথ ঠাকুর
না বাঁচাবে আমায় যদিরবীন্দ্রনাথ ঠাকুর
হাররবীন্দ্রনাথ ঠাকুর
মোর মরণে তোমার হবে জয়রবীন্দ্রনাথ ঠাকুর