আমার সকল রসের ধারা

আমার সকল রসের ধারা

রবীন্দ্রনাথ ঠাকুর

আমার সকল রসের ধারা

Books Pointer Iconরবীন্দ্রনাথ ঠাকুর
Books Pointer Iconpoetry

Change color


আমার সকল রসের ধারা

তোমাতে আজ হোক-না হারা।

জীবন জুড়ে লাগুক পরশ,

ভুবন ব্যেপে জাগুক হরষ,

তোমার রূপে মরুক ডুবে

আমার দুটি আঁখিতারা।

হারিয়ে-যাওয়া মনটি আমার

ফিরিয়ে তুমি আনলে আবার।

ছড়িয়ে-পড়া আশাগুলি

কুড়িয়ে তুমি লও গো তুলি,

গলার হারে দোলাও তারে

গাঁথা তোমার করে সারা।




**********
No Review
Related Books
পথ চেয়ে যে কেটে গেলরবীন্দ্রনাথ ঠাকুর
তোমার বীণায় কত তার আছেরবীন্দ্রনাথ ঠাকুর
কেমন করে তড়িৎ আলোয়রবীন্দ্রনাথ ঠাকুর
কেমন করে তড়িৎ আলোয়রবীন্দ্রনাথ ঠাকুর
গানের জালরবীন্দ্রনাথ ঠাকুর