
অভ্যুদয়

কাজী নজরুল ইসলাম
আঁধার কেন গো ঘনতম হয় উদয়-উষার আগে?
পাতা ঝরে যায় কাননে, যখন ফাগুন-আবেশ লাগে
তরু ও লতার তনুতে তনুতে, কেন কে বলিতে পারে?
সুর বাঁধিবার আগে কেন গুণী ব্যথা হানে বীণা-তারে?
টানিয়া টানিয়া না বাঁধিলে তারে ছিঁড়িয়া যাবার মতো
ফোটে না কি বাণী, না করিলে তারে সদা অঙ্গুলি ক্ষত?
সূর্য ওঠার যবে দেরি নাই, বিহগেরা প্রায় জাগে,
তখন কি চোখে অধিক করিয়া তন্দ্রার ঝিম লাগে?
**********
No Review
Related Books
য়ুরোপ যাত্রীর ডায়ারিরবীন্দ্রনাথ ঠাকুর
শ্রীকৃষ্ণের শেষ কটা দিনসঞ্জীব চট্টোপাধ্যায়
পথের সঞ্চয়রবীন্দ্রনাথ ঠাকুর
আকাশ পাতালসঞ্জীব চট্টোপাধ্যায়
আকাশ পাতালসঞ্জীব চট্টোপাধ্যায়
পথে প্রবাসে ও নির্বাচিত প্রবন্ধঅন্নদাশঙ্কর রায়
পথে প্রবাসেঅন্নদাশঙ্কর রায়