অনাবৃষ্টি

অনাবৃষ্টি

রবীন্দ্রনাথ ঠাকুর

অনাবৃষ্টি

Books Pointer Iconরবীন্দ্রনাথ ঠাকুর
Books Pointer Iconpoetry

Change color


প্রাণের সাধন কবে নিবেদন

করেছি চরণতলে,

অভিষেক তার হল না তোমার

করুণ নয়নজলে।

রসের বাদল নামিল না কেন

তাপের দিনে।

ঝরে গেল ফুল মালা পরাই নি

তোমার গলে।


মনে হয়েছিল, দেখেছি করুণা

আঁখির পাতে–

উড়ে গেল কোথা শুকনো যূথীর সাথে।

**********
No Review
Related Books
দূরবর্তিনীরবীন্দ্রনাথ ঠাকুর
নূতনরবীন্দ্রনাথ ঠাকুর
পুষ্প দিয়ে মার যারেরবীন্দ্রনাথ ঠাকুর
আমি হৃদয়েতে পথ কেটেছিরবীন্দ্রনাথ ঠাকুর
আমি হৃদয়েতে পথ কেটেছিরবীন্দ্রনাথ ঠাকুর
কেমন করে তড়িৎ আলোয়রবীন্দ্রনাথ ঠাকুর